১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৪৬

box

দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি

ধর্ম ডেস্ক : পবিত্র হজ পালন শেষে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ফিরেছেন ৫২ হাজার ৫১২ জন বাংলাদেশি হাজি। মোট ১৪২টি হজ ফ্লাইটে তারা দেশে ফিরে আসেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৭টি ও সৌদি এয়ারলাইন্সের ৭৫টি ফিরতি হজ ফ্লাইটে দেশে এসেছেন এসব হাজি। গত ৬ সেপ্টেম্বর থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয় থেকে ...

শাহজালালে সিগারেটসহ ৬ ভারতীয় আটক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৮৫০ কার্টন বিদেশি সিগারেটসহ ৬ ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করার সময় সিগারেটসহ এই ৬ জনকে আটক করা হয়। আটককৃত সিগারেটের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। আটক যাত্রীরা হলেন, নির্মল সিংহ (পাসপোর্ট ...

নড়াইলে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪৫ জন

নিজস্ব প্রতিবেদক: নড়াইলে পুলিশের অভিযানে দু’জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও চার মাদক ব্যবসায়ীসহ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জেলার চারটি থানায় সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে নড়াইল সদর থানায় এক মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার অভিযোগে ১৩ জন, লোহাগড়ায় এক মাদক ব্যবসায়ী ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ১৫ জন, কালিয়ায় দুই মাদক ...

অপহরণকালে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে অপহরণকালে বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানকে (২৬) অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। অপহরণের শিকার বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রের মেয়ে সামান্তা ইসলামকে (২২) উদ্ধার করে অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। সোমবার রাত পৌনে আটটার দিকে রূপগঞ্জ ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃতার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ...

রোহিঙ্গা শিশুর জন্ম ১৭৩, সন্তানসম্ভবা প্রায় ৭০ হাজার

নিজস্ব প্রতিবেদক: গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে ১৭৩ জন শিশুর জম্ম হয়েছে। প্রতিদিন গড়ে আটজন করে রোহিঙ্গা শিশুর জম্ম হচ্ছে। এ ছাড়া প্রায় ৭০ হাজার নারী সন্তানসম্ভবা। মঙ্গলবার  এ তথ্য নিশ্চিত করেছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামাল। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে সদ্য আসা রোহিঙ্গাদের মধ্যে ...

ঢাকা কলেজ- আইডিয়াল ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক: সহপাঠীকে মারধর করায় রাজধানীর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সড়কে গাড়িতে ভাঙচুর চালায় আইডিয়াল কলেজের ছাত্ররা। মঙ্গলবার সকাল ৮টার দিকে ধানমন্ডি সেন্ট্রাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী অফিসগামী মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানগামী ...

অমর নায়ক সালমান শাহ’র জন্মদিন আজ

বিনোদন প্রতিবেদক: আজ ১৯ সেপ্টেম্বর, বাংলাদেশের রোমান্টিক চলচ্চিত্রের ধ্রুবতারা, অমর নায়ক সালমান শাহের জন্মদিন। বেঁচে থাকলে এবারে ৪৬ বছরে পা দিতেন সালমান শাহ। দেশীয় চলচ্চিত্রের আকাশে ক্ষণজন্মা নক্ষত্র তিনি। বিপুল জনপ্রিয় এ নামটি অনেক সোনালী স্মৃতিতে মোড়ানো। অকালে চলে যাওয়া প্রিয় নায়ক তিনি। আজ অবধি সিনেমাপ্রেমীদের অন্তরে দীর্ঘশ্বাসের সঙ্গে উচ্চারিত হয় সালমান শাহের নাম। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অসংখ্য ভক্তকে ...

নতুন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে পড়েছেন সুচি

আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে পড়েছেন মিয়ানমারের ডিফ্যাক্টো সরকারপ্রধান ও রাষ্ট্রীয় পরামর্শক অং সান সু চি। বিশ্বের প্রভাবশালী কয়েকটি দেশ ও একটি আঞ্চলিক জোট মিলে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে সু চির প্রতি জোরালো আহ্বান জানিয়েছে। আজ মঙ্গলবার টেলিভিশনে সরাসরি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে মিয়ানমারের এই নোবেলজয়ী নেত্রীর। এর কয়েক ঘণ্টা আগে ...

রোহিঙ্গা সংকট : ট্রাম্পের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দৈনিক দেশজনতা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান রোহিঙ্গা সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন। সেই সঙ্গে তিনি রোহিঙ্গা সংকট নিরসনে ট্রাম্পকে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানিয়েছেন। সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সংস্কারের ওপর এক অনুষ্ঠানে এই দুই নেতার সাক্ষাৎ হয়। এ সময় ট্রাম্প ও শেখ হাসিনা অনানুষ্ঠানিকভাবে বেশ কিছু সময় কথা বলেন। তাদেই এই আলাপচারিতায় রোহিঙ্গা বিষয়টি প্রাধান্য পায়। ...

মাদ্রাসাগুলো নারাজ লোক পাঠাতে মোদীর সভায়

আন্তর্জাতিক ডেস্ক: তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরে নিজের কেন্দ্র বারাণসীতে গিয়ে মুসলিম মহিলাদের সঙ্গে দেখা করতে চান প্রধানমন্ত্রী। কিন্তু মাদ্রাসাগুলির বিরোধিতায় মোদীর সেই ইচ্ছে পূরণ সংশয়ের মুখে। চলতি সপ্তাহের শেষেই দু’দিনের সফরে বারাণসীতে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। গঙ্গার উপরে দু’টি নতুন সেতু, তাঁতিদের কেন্দ্র, নতুন বুদ্ধ থিম পার্কের উদ্বোধন করবেন এই সফরে। গত কাল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার প্রস্তুতি ...