১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৩১

box

দুই রোহিঙ্গা গ্রাম ঘিরে রেখেছে মগ সন্ত্রাসীরা

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে ছড়িয়ে পড়া সহিংসতায় আটকে পড়েছে দুই গ্রামবাসী। প্রত্যন্ত অঞ্চলের এ দুই রোহিঙ্গা গ্রাম ঘিরে রেখেছে এবং খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে স্থানীয় মগ সন্ত্রাসীরা। সেখান থেকে তাদেরকে বেরিয়ে যাওয়ার সুযোগ দিতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন এসব রোহিঙ্গা। রয়টার্সের সংবাদ। রয়টার্সকে টেলিফোনে আহ নায়ুক পাইন গ্রামের একজন রোহিঙ্গা কর্মকর্তা মং মং ...

পারমাণবিক কর্মসূচিতে মার্কিন হস্তক্ষেপ সহ্য করবে না ইরান: খোমেনি

আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের পারমাণবিক চুক্তি নিয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপ সহ্য করবে না ইরান এবং মার্কিন অন্যায় পদক্ষেপের কঠোর জবাব দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধান আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ২০১৫ সালের পারমাণবিক কর্মসূচি পরিহারের চুক্তি লংঘন করছে বলে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন ডোনাল্ট ট্রাম্প মন্তব্য করলে গতকাল এ প্রতিক্রিয়া জানান খোমেনি। রাষ্ট্রীয় টেলিভিশন খামেনিকে উদ্ধৃত করে বলেছে যে, পার কর্মসূচি নিয়ে আধিপত্য ...

হানির পর ধর্ষক বাবার ডেরা ব্যবস্থাপকও হাওয়া

আন্তর্জাতিক ডেস্ক: ধর্ষক ‘বাবা’র সাজা ঘোষণার পর থেকেই গা-ঢাকা দিয়েছেন তার ‘দত্তক কন্যা’ হানিপ্রীত ইনসান। তার খোঁজে চিরুনি অভিযান চালাচ্ছে ভারতের হরিয়ানা পুলিশ। এবার গা ঢাকা দিলেন ডেরা সচ্চা সৌদার পরিচালনা কমিটির চেয়ারপার্সন বিপাসনা ইনসানও। শুক্রবার বিকেল থেকে বিপাসনার মোবাইল ফোন বন্ধ। তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। ডেরায় গুরমিত রাম রহিম সিং ও হানিপ্রীতের পর ...

রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমারের নিন্দায় এঞ্জেলিনা জোলি

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের সহিংসতার নিন্দা জানিয়েছেন হলিউড অভিনেত্রী এঞ্জেলিনা জোলি। সেইসাথে তিনি দেশটির সরকার ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সুচির নিরবতা নিয়ে সমালোচনা করেছেন। রবিরবার জোলি উইকলি ওয়াল্ট আম সনটাগ পত্রিকাকে বলেন, ‘ এটা স্পষ্ট যে (মিয়ানমারের) সেনাবাহিনীকে এ নির্যাতন বন্ধ করতে হবে সেইসাথে শরণার্থীদের সে দেশে ফিরে যাওয়ার অনুমতি দিতে হবে এবং রোহিঙ্গাদের নাগরিক ...

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সকল প্রকার অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। দূরপাল্লার ও জেলা সদরে কোনো প্রকার যানবাহন চলাচল করছে না। দোকান-পাটও বন্ধ রয়েছে। সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এ হরতালের ডাক দেয়। এ ছাড়া মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। ...

জাতীয় লিগে বিজয়ের ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: ডাবল সেঞ্চুরির মঞ্চ আগের দিনই তৈরি করে রেখেছিলেন এনামুল হক বিজয়। বৃষ্টির বাগড়ায় তৃতীয় দিন অসমাপ্ত থাকা কাজ শেষ করলেন ম্যাচের শেষ দিনে। প্রথম শ্রেণীতে ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন একসময়ের বাংলাদেশ দলের নিয়মিত মুখ। ১৭২ রানে অপরাজিত থেকে দিন শুরু করেছিলেন। বেলা গড়াতেই ৩৩০ বলে ১৭ চার আর দুই ছক্কায় ডাবল সেঞ্চুরির ম্যাজিক ফিগারে পৌঁছান বিজয়। ...

নেইমারদের জয়যাত্রা ঠেকাতে পারছে না কেউ

স্পোর্টস ডেস্ক: লিগ ওয়ানের ম্যাচে লিওঁকে ২-০ গোলে হারিয়ে টানা ছয় নম্বর জয় পেয়েছে পিএসজি। গোল পাননি নেইমার, কিলিয়ান এমবাপে, এডিসন কাভানিদের কেউ। তবে কে করল পিএসজির হয়ে গোল? মজার কথা হলো, গোল করেননি পিএসজির কেউই। তবু জিতেছে তারাই। আত্মঘাতী থেকে পিএসজিকে দুটি গোলই যে উপহার দিয়েছে লিওঁ। রোববার রাতে নিজ মাঠে শুরু থেকেই সমর্থকদের হতাশ করেন নেইমাররা। আগের ম্যাচগুলোতে ...

বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় কমনওয়েলথ’র প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ায় কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘নিজ বাড়িঘর ছেড়ে পালানো ছাড়া যাদের আর কোন উপায় ছিল না, বাংলাদেশ তাদের জন্য সীমান্ত খুলে দেয়ায় আমি উৎসাহিত।’ তিনি বলেন, ‘এই শরণার্থীরা রোহিঙ্গা মুসলিম। তারা জানিয়েছেন, মিয়ানমার সংখ্যাগুরু বৌদ্ধ ও সরকারি বাহিনীর নিপীড়নের হাত ...

প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছেছেন

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:       জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগদানের জন্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। অপরদিকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেএফকে বিমানবন্দরের সামনে প্রতিবাদ জানান। এর আগে সংযুক্ত আরব আমিরাতের ...

রাজবাড়ীতে পুকুরে যুবকের ভাসমান লাশ

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী রেলস্টেশন সংলগ্ন হাজী ফ্লাওয়ার মিলের পাশে পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা মো. কাওসার হোসেন জানান, সকালে এলাকার কয়েকজন নারী পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় লাশটি দেখতে পান। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ ...