রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী রেলস্টেশন সংলগ্ন হাজী ফ্লাওয়ার মিলের পাশে পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা মো. কাওসার হোসেন জানান, সকালে এলাকার কয়েকজন নারী পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় লাশটি দেখতে পান। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাল শার্ট পরিহিত মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ক্রাইম) মো. আছাদুজ্জামান জানান, লাশের পরিচয় জানার জন্য পুলিশ কাজ করছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

