নিজস্ব প্রতিবেদক: ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় যুব ও ছাত্রদল জড়িত-এমন বক্তব্য দেয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে হাইব্রিড বা উচ্চফলনশীল মিথ্যাবাদী বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার গাড়িবহরে কারা হামলা করেছে তা জাতির কাছে আজ পরিষ্কার। আর আপনি (ওবায়দুল কাদের) শপথ ভঙ্গ করে প্রধানমন্ত্রীর কথায় মিথ্যা কথা বলে যাচ্ছেন।’ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ...
box
ইংলাকের পাসপোর্ট বাতিল করেছে থাই সরকার
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক শিনওয়াত্রার সবকটি (চারটি) পাসপোর্ট বাতিল করে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত থাইল্যান্ডে সব দূতাবাসে পাসপোর্ট বাতিল হওয়ার এ খবরটি দেয়া হয়েছে। চাল ভর্তুকি প্রকল্পে দুর্নীতির মামলায় ৫ বছর সাজা হয়েছে ইংলাকের। ওই সাজার বিষয়টি সামনে রেখেই এ বছরের মাঝামাঝি সময়ে দেশ ছাড়েন ইংলাক। চালে ভর্তুকির প্রকল্পটি ছিল ইংলাক প্রশাসনের প্রধান একটি ...
জাপানে আবাসিক ভবনে নয় লাশ
নিজস্ব প্রতিবেদক: জাপানের রাজধানী টোকিও-র উপকণ্ঠের একটি ফ্ল্যাট থেকে পুলিশ দুই ব্যক্তির ছিন্ন মস্তকসহ নয়জনের লাশ উদ্ধার করেছে। মস্তক দুইটি একটি শীতল বক্সে রাখা ছিল। মঙ্গলবার সরকারি সংবাদমাধ্যম একথা জানায়। জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে-র খবরে বলা হয়, এ ঘটনায় ২৭ বছর বয়সী তাকাহিরো শিরাইশি নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে টোকিওর দক্ষিণে জমার ওই অ্যাপার্টমেন্টে বসবাস করে। পুলিশ ...
রণদা প্রসাদ সাহার ১২১ তম জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার দানবীর রণদা প্রসাদ সাহার ১২১ তম জন্মজয়ন্তী। জন্মজয়ন্তী উপলক্ষে মির্জাপুরে দিনব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে মির্জাপুর গ্রামবাসীর পক্ষ থেকে কুমুদিনী হাসপাতালে দানবীর রণদা প্রসাদ সাহা ও তার ছেলে ভবানী প্রসাদ সাহার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল ৭ টায় রণদা প্রসাদ সাহার নিজ বাড়ি মির্জাপুর গ্রামে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী ...
পাকিস্তানের হাইকমিশনারকে তলব
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ভিডিও পোস্ট করার অভিযোগে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। সূত্র জানায়, আজ মঙ্গলবার বিকাল ৩টার সময় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়। জানা যায়, পাকিস্তান অ্যাফেয়ার্স নামে একটি ফেসবুক পেজে প্রকাশিত ১৩ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিও গত বৃহস্পতিবার পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজে শেয়ার করে। ওই ভিডিওতে দাবি করা ...
থানায় যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে এসআই
নিজস্ব প্রতিবেদক: টঙ্গী মডেল থানার এক পুলিশ কর্মকর্তা ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। তাকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত মো. মাহবুব হাসান টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টায় এসআই মাহবুব হাসান রিকশাযোগে কামার পাড়া থেকে টঙ্গী থানায় যাচ্ছিলেন। পথিমধ্যে টঙ্গী-আশুলিয়া বাইপাস (কামার পাড়া রোড) সড়কের ইজতেমা মাঠের পাশে ...
ত্রিপুরার কারাগারে ১৮ বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক: ১৮ জন বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে আটক করে ত্রিপুরা পুলিশ আদালতে সোপর্দ করেছে। আদালত তাদের চৌদ্দ দিনের জন্য জেলহাজতে পাঠিয়েছে। আটকরা প্রথমে পুলিশকে জানিয়েছিল তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। পরে তারা তাদের আসল পরিচয় জানিয়েছে পুলিশকে। তারা জানায়, তাদের বাড়ি বাংলাদেশে। ত্রিপুরার সিপাহীজলা জেলায় ইন্দো-বাংলা সীমান্ত গ্রাম নাজুরপুরা থেকে ১৮ জনকে আটক করা হয় রবিবার। পুলিশি জেরায় আটক ...
কার্তিকেই জেঁকে বসেছে পৌষের শীত
নিজস্ব প্রতিবেদক: উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরে জেঁকে বসেছে শীত। হঠাৎ শীত আসায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় নাকাল হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সব শ্রেণির মানুষ। কুয়াশার চাদর ভেদ করে সূর্য উদিত হলেও কমছে না শীতের প্রকোপ। শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে অনেকে কুড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। লেপ-তোষক বানানোর ধুম ...
একনেকে আট প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আট প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৫ হাজার ২২১ কোটি ৭৫ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ত্বে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা ...
গাড়িবহরে হামলা, কাদেরের কথা বিশ্বাস করবেনা কেউ: জয়নাল হাজারী
ফেনী প্রতিনিধি: আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি জয়নাল হাজারী মনে করেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট থেকে দূরে রাখার জন্যই ফেনীতে তার গাড়িবহরে হামলা হয়েছে। হাজারী তার সম্পাদিত ‘হাজারিকা প্রতিদিন’ এ লেখা কলামে এ মত দেন। বহুল আলোচিত এই সাবেক এমপি আরো লিখেছেন, যখন যেখানে যে ঘটনাই ঘটুক তার একটা কারণ থাকে। অকারণে কোনো কিছু স্বাভাবিকভাবে ঘটে না। শনিবারে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর