নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে স্কুলছাত্রী আজিজাকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি বিউটি বেগমসহ দুই জনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার ভোর রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার মীরের গাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান। গ্রেপ্তার দুইজন হলেন- নরসিংদীর ভিটিখৈনকুট গ্রামের আব্দুস সালামের স্ত্রী নিহত আজিজার চাচি বিউটি বেগম ও উত্তর কামালপুর ...
box
ঢামেকে বহির্বিভাগ বন্ধ: চরম ভোগান্তিতে হাজারো রোগী
নিজস্ব প্রতিবেদক: কিডনির সমস্যা নিয়ে সকাল থেকে চিকিৎসার জন্য বহির্বিভাগে এসে বসে থাকা খাইরুন নাহার (৭০) নামের এক বৃদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কান্নাকাটি শুরু হয়ে যায় তার স্বজনদের মাঝে। পরে তাকে রিকশায় করে জরুরি বিভাগে নিয়ে যান মেয়ে শিউলী আক্তার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে দেয়ায় দূরদূরান্ত থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এরকম শত শত রোগীকে ভোগান্তির ...
চলতি অক্টোবরে দেশে হত্যাকাণ্ডের শিকার ১৫৪ জন
নিজস্ব প্রতিবেদক: দেশে চলতি অক্টোবর মাসে ১৫৪ জন নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যা গড়ে প্রতিদিন ৫ জন। এ ধরনের হত্যাকাণ্ডে আইনশৃংখলা পরিস্থিতির অবশ্যই চরম অবনতি এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে মানবাধিকার কমিশন। মঙ্গলবার বাংলাদেশ মানবাধিকার কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ...
আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি প্রস্তুত: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি প্রস্তুত আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেলা ১২ টায় চট্টগ্রাম সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, এই দেশের লক্ষ লক্ষ জনতা খালেদা জিয়ার সঙ্গে আছেন। খালেদা জিয়ার কক্সবাজার সফরে প্রতিবন্ধকতা সৃষ্টি করেও সফল হয়নি সরকার। জনতা তাদের প্রতিবন্ধকতা ভেঙ্গে দিয়েছে। আগামী ...
সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার আক্তারুজ্জামান
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়াকে সুপ্রিম কোর্টের হাইকোর্টে বিভাগের ডেপুটি রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগের বিষয়ে প্রধান বিচারপতির নিকট সুপারিশ পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়। এর আগে গতকাল সোমবার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে নারায়ণগঞ্জের ...
জাবি রেজিস্টার্ড প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মোহাম্মদ মঞ্জুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিলে জানানো হয়, ৩১ অক্টোবর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেখানে কোন প্রকার ভুল থাকলে তা সংশোধন চলবে পহেলা নভেম্বর থেকে পাঁচ নভেম্বর বিকাল চারটা পর্যন্ত। ...
চাঁদপুরে ১২ জুয়াড়ির কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর রেলওয়ে পুলিশ ও কচুয়া থানা পুলিশের হাতে আটক ১২ জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতে তাদের এই কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) রুমন দে। দণ্ডপ্রাপ্ত কচুয়ার জুয়াড়িরা হলেন মিজান (২৫), নবীর হোসেন (৩৫), জাহাঙ্গীর আলম (৩২), মানিক ...
বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ সকাল ১০ থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলছে ভোটগ্রহণ। নতুন গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিচালক সংখ্যা ২৫ জন। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুইজন ছাড়া ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসার কথা ২৩ পরিচালকের। কিন্তু ইতোমধ্যে ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে গেছেন। আজ আনুষ্ঠানিকতার নির্বাচনে ভোটের লড়াই হবে তিনটি পরিচালক পদে। এতে প্রার্থী ...
সাভারে ট্রাকের ধাক্কায় দুই চালক নিহত
নিজস্ব প্রতিবেদক: সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের ধাক্কায় অপর একটি ট্রাকের দুই চালক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে গেছে। নিহতরা হলেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ এলাকার বাসিন্দা আলাউদ্দিন মুন্সী এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার বাসিন্দা সোহান। দুজনই শাহ সিমেন্টে পরিবাহী গাড়ির চালক ছিলেন। সাভার ...
পেঁয়াজের ঝাঁজে ক্রেতার চোখে জল
নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজের তীব্র ঝাঁজে ক্রেতা সাধারণের চোখে জল পড়তে শুরু করেছে। ঘাটতি না থাকলেও দেশের বাজারে এভাবে হু হু করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তিত হয়ে পড়েছে নিম্নআয়ের লোকেরা। ব্যবসায়ীদের কারসাজিতে এমনভাবে দাম বাড়ছে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা সেল। পেঁয়াজের দামের লাগাম টেনে ধরতে ব্যবসায়ীদের সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামিমা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর