১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৪৭

box

উ. কোরিয়া ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:  নর্থ কোরিয়াকে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক’ হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে নয় বছর পর সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে আবারও কালো তালিকায় অন্তর্ভুক্ত হলো নর্থ কোরিয়া। প্রতিবেদনে বলা হয়,  মন্ত্রিসভার বৈঠকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের আভাস দিয়েছেন ট্রাম্প। তবে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, বাস্তবে এর প্রয়োগ কম হতে পারে।উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার সমালোচনা করে ...

ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৮

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের মধ্যে সাতজনই ঢাবির ছাত্র। সোমবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভর্তি জালিয়াতিতে জড়িত থাকায় ওই আটজনকে আটক করা হয়েছে। ...

বেড়েছে কৃষকের ব্যস্ততা

নিজস্ব প্রতিবেদক: ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কা নিয়েই মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। ফলে কৃষকেরা কিছুটা হলেও স্বস্তি নিয়ে আশায় বুক বেঁধেছেন। সেই সঙ্গে বেড়েছে কর্মহীন কৃষকের ব্যস্ততাও। তবে এখনো তাদের দুশ্চিন্তা কাটেনি। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূল আর ধানের ফলন কেমন হবে তা নিয়ে তারা ভাবছেন। সরেজমিন উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নের ...

ঢাকা মেডিকেল থেকে ফের শিশু চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফের শিশু চুরির অভিযোগ উঠেছে। মোছা. জিম নামে তিন মাস বয়সী এক শিশুকে গতকাল রাতে চুরি করে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে ঢামেকে তোলপাড় শুরু হয়েছে। এর আগেও ঢাকা মেডিকেল থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে। চুরি হয়ে যাওয়া শিশুর বাবার নাম জুয়েল মিয়া ও মায়ের নাম মাজেদা বেগম। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ...

পিএসসি সমাপনী পরীক্ষায় অংশ নিলেন নানী-নাতী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার কোন বয়স নেই, সাউথকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি সমাপনী পরীক্ষায় নানী-নাতী এক সাথে অংশগ্রহণ করে এ কথায় প্রমাণ করলেন ময়মনসিংহের ত্রিশালের ৬৫ বছর বয়সী সুন্দরী বেগম। এ বছর উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ২৮ শিক্ষার্থীর মধ্যে সুন্দরী বেগমও অংশগ্রহণ করেছেন। দারিদ্রতার কষাঘাতে যার জীবন দুর্বিসহ। হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা গ্রামের ...

দুপুরে রাজশাহীর মুখোমুখি হবে খুলনা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রতিদিনের মতো মঙ্গলবার দুটি খেলা অনুষ্ঠিত হবে। দুপুরে দিনের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ড্যারেন স্যামি-মুশফিকুর রহীমদের রাজশাহী কিংস ও মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে বেলা ১টায়। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস খেলবে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের বিপক্ষে। এই ম্যাচটি ...

২০১৮ সাল হবে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির জন্য আতঙ্কের বছর: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী। গত বছরের মত এবারও আগামী বছরের জন্য বিশেষ আভিযানিক টার্গেট ঠিক করেছে দুদক। ২০১৮ সাল হবে শিক্ষা দুর্নীতিকারীদের আতঙ্কের বছর বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ ব্যাপারে তিনি বলেছেন, ২০১৭ সালের শুরুতেই কমিশন থেকে বলা হয়েছিল বছরটি হবে ঘুষগ্রহণকারী কর্মকর্তাদের আতঙ্কের বছর। আমরা আমাদের কথা রাখার চেষ্টা করেছি। আজ ...

শিক্ষকদের পিটিয়ে মুক্ত করা হলো অবরুদ্ধ ভিসিকে

দিনাজপুর প্রতিবেদক: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র উপদেষ্টা বিষয়ক শিক্ষক প্রফেসর ড. হারুন উর-রশিদকে অব্যাহতি দেয়ায় ভিসিকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে অন্যান্য শিক্ষকরা। পরে ভিসি সমর্থিত শিক্ষক-শিক্ষার্থীরা ভিসিকে অবরুদ্ধকারীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৯ শিক্ষক আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত হাবিপ্রবি’র ...

ফিনল্যান্ডে তারেক রহমানের জন্মদিন পালন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করেছে ফিনল্যান্ড বিএনপি। সোমবার সন্ধ্যায় এসপোর স্পাইস গার্ডেনের এই অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি ছিল তারেক রহমানের উপর আলোচনা সভাও। জন্মদিনের এই অনুষ্ঠানে কেক কাটেন ফিনিস কোয়ালিশন পার্টির সাংসদ মি: সামি কাইনুলাইনেন।  এতে মহিলা সহ প্রচুর দেশী-বিদেশীদের সমাগম ঘটে।  বিদেশী অতিথিদের মধ্যে আরো উপস্থিত ...

তনুর পরিবারকে ঢাকায় ডেকেছে সিআইডি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর খুনিরা ২০ মাসেও ধরা পড়েনি। দীর্ঘ এই সময়ে মামলার দৃশ্যমান কোনও অগ্রগতিও নেই। এদিকে বুধবার ঢাকা সিআইডি অফিসে যাওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে তনুর পরিবারকে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তনুর মা আনোয়ারা বেগম। তনুর মা আনোয়ারা বেগম জানান, আসামিদের আইনের আওতায় না এনে বারবার আমাদের হয়রানি করা হচ্ছে। সোমবার কুমিল্লা ...