১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৪৮

box

হাতিয়ায় র‌্যাব-জলদস্যু বন্দুকযুদ্ধে নিহত ২

নোয়াখালী প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ার বয়ারচরের চতলাঘাট এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুবযুদ্ধে’ জলদস্যু সাইফুল বাহিনীর প্রধান সাইফুল ইসলাম ও তার সহযোগী সফিক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) জসিম উদ্দিন চৌধুরী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং মেঘনা নদীর জলদস্যু বাহিনীর প্রধান সাইফুল ইসলাম ও তার সহযোগীদের ডাকাতির প্রস্তুতির খবর ...

আজ সশস্ত্র বাহিনী দিবস

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস আজ মঙ্গলবার। এ উপলক্ষে সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদে সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির ...

তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে ছাত্রলীগ-যুবলীগের হামলা: সাংবাদিকসহ আহত ২০

বরিশাল প্রতিবেদক: বরিশালের গৌরনদী পৌর সদরের পালরদী গ্রামে সোমবার বিকেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। হামলায় সাংবাদিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৬১ জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গৌরনদী উপজেলা সংগঠনের আহত নেতারা গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। প্রত্যক্ষদর্শী ...

টাইগারদের অন্তবর্তীকালীন কোচ সুজন!

স্পোর্টস ডেস্ক: চুক্তির অনেকটা সময় বাকি থাকতেই বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন চান্দিকা হাথুরুসিংহে। তার পদত্যাগের পর দলের নতুন কোচ নিয়োগ নিয়ে চলছে আলোচনা-বিশ্লেষণ। সূত্র মতে, আবারও উপমহাদেশের বিদেশি কোনো হেভিওয়েট কোচকেই জাতীয় দলের দায়িত্ব দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেক্ষেত্রে বিসিবি সময় নেবে দুই মাসের মতো। তবে, আগামী মাসের শেষের দিকেই যেহেতু পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশে আসছে, সেই সময় বিদেশি কাউকে চূড়ান্ত করতে না পারলে ...

পরকীয়ার জেরে হত্যা : দেবর-ভাবীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের চিতলমারী উপজেলায় পরকীয়ার জেরে বড় ভাই হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট। তবে স্বামী হত্যার দায়ে স্ত্রী পারভীন খাতুন ও প্রতিবেশি আসাদ তালুকদারকে বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন দণ্ড বহাল রাখা হয়েছে। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোট বেঞ্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে করা আবেদনের শুনানি নিয়ে  সোমবার ...

প্রশ্ন ফাঁস : ঢামেকের দুই নার্স রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিনিয়র দুই নার্সকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।আজ সোমবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী এ আদেশ আদেশ দেন। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, রিমান্ডে নেওয়া দুই নার্স হলেন মো. আরিফুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম। আনিসুর ...

ময়মনসিংহ পৌরসভা সিটি করপোরেশনে রূপান্তরিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: দেশের অষ্টম বিভাগ হিসেবে যাত্রা শুরু করা ময়মনসিংহকে এবার সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা দেশের ১২তম সিটি করপোরেশন হচ্ছে।প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের জন্য প্রস্তাব তৈরির অনুশাসন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকারের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান। সচিবালয়ে ...

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সর্বাত্মক কার্যক্রম চালাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস ২০১৭ উপলক্ষে আজ সোমবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেম, পেশাদারিত্ব এবং উন্নত নৈতিকতার আদর্শে স্ব স্ব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেছেন। সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতার সার্বিক নির্দেশনায় ১৯৭৪ সালে প্রণীত হয় জাতীয় প্রতিরক্ষা নীতি। ...

খুলনা টাইটানসে যোগ দিলেন পাকিস্তানের জুনায়েদ-ইরফান

 স্পোর্টস ডেস্ক: অবশেষে পাকিস্তানের জুনায়েদ খান যোগ দিয়েছেন খুলনা টাইটানসের সঙ্গে। রবিবার রাতে ঢাকায় আসেন ২৪ বছর বয়সী এই পেসার। তার সঙ্গে এসেছেন আরেক পাকিস্তানি লেগ স্পিনার মোহাম্মদ ইরফান। পাকিস্তানের জাতীয় দলে খেলা না হলেও ঘরোয়া ক্রিকেটে খেলছেন এই লেগ স্পিনার।  গত আসরে খুলনার তৃতীয় হওয়ার পেছনে পেসার জুনায়েদ খানের অবদান ছিল উল্লেখ করার মতো। গত আসরে ১৪ ম্যাচে ২০ উইকেট ...

পাকিস্তানে ট্রাক উল্টে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণাঞ্চলে সিন্ধু প্রদেশের খাইরপুর জেলায় সোমবার কয়লাবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানগাড়ির ওপর উল্টে পড়ে গেলে নারী ও শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। এতে আরো পাঁচ জন আহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে।   এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ট্রাকটি ভ্যানগাড়িটিকে ওভারটেক করার চেষ্টাকালে এ দুর্ঘটনা ঘটে। আজফর মাহেসার বলেন, ‘ভ্যানগাড়িটি কয়লার নিচে চাপা পড়ে এবং ...