কুড়িগ্রাম প্রতিবেদক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মিলুর খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, নিহতদের মধ্যে দুই যুবকের পরিচয় জানা গেছে। এঁরা হলেন মোতালেব ও সোহেল। ওসি আরো জানান, এক মোটরসাইকেলে করে তিনজন যাচ্ছিলেন। ...
box
রোহিঙ্গা সংকট সমাধানে ৩ পথ বাতলে দিল চীন
আন্তর্জাতিক ডেস্ক: বেশ পরে হলেও মিয়ানমারের মুসলিম রোহিঙ্গা সংকট সমাধানে এগিয়ে এসেছে চীন। বরাবরই নিপীড়ক মিয়ানমারের পক্ষ নেওয়া দেশটি এই সংকট সমাধানে তিনটি পথ বাতলে দিয়েছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা সংকট সমাধানে চীন তিন পরিকল্পনা প্রস্তাব দিয়েছে। এর শুরুই হবে রাখাইনে অস্ত্রবিরিত দিয়ে। আর এতে মিয়ানমার ও বাংলাদেশের সমর্থন ...
বিএনপি এখন শেখ হাসিনার জন্য গলার কাঁটা: গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক: পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়ার সম্ভাবনা দেখা দিলে আওয়ামী লীগ তাতে অংশ নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হাসান মিন্টুর মুক্তির ...
কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকায় একটি বাস খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই স্থানীয় কৃষক। রবিবার দেশটির কর্মকর্তারা একথা জানান। সাবানালারগার মেয়র সিজার কুয়াডরোস সাংবাদিকদের জানান, বাসটির চালক একটি মোটরসাইকেলকে এড়াতে দ্রুত রাস্তার একপাশে চলে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে খাদে পড়ে যায়। সাবানালারগা হাসপাতাল আকস্মিক এই বিপুল সংখ্যক রোগীদের চিকিৎসা সেবা ...
হৃদরোগ প্রতিরোধ ও আয়ু বাড়াতে সাহায্য করে সঙ্গী কুকুর
আন্তর্জাতিক ডেস্ক: সঙ্গী মানুষের জীবন বদলে দিতে পারে। শুধু তাই নয়, বিপদে আপদে তার থেকে বড় বন্ধুই বা কে আছে? সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, শুধু ভাল বন্ধুই নয়, প্রিয় কুকুর সঙ্গী বাড়িয়ে দেয় মানুষের আয়ু। কুকুরের সান্নিধ্যে দূরে থাকে হৃদরোগের মতো বহু জটিল রোগ। ‘সায়েন্টিফিক’ নামক জার্নালে প্রকাশিত ঐ গবেষণাপত্রে বলা হয়েছে, কুকুরকে সঙ্গী করলে কার্ডিওভ্যাসকুলার সমস্যা আমাদের শরীর ...
বুড়িগঙ্গার পাড় দখল করে ইট বালির ব্যবসা
নিজস্ব প্রতিবেদক: বুড়িগঙ্গার দক্ষিণ পাড়ে অবৈধভাবে গড়ে উঠেছে শতাধিক স্থাপনা। গড়ে তোলা হয়েছে ইট,বালু,পাথর, পিট কয়লা, মাটি ও সিমেন্টের গদি। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে চলছে এই অবৈধ বাণিজ্য। ধুলা-বালিতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এছাড়া ইট-বালুর উচ্ছিষ্ট অংশে নদীর তলদেশ দ্রুত ভরাট হয়ে যাচ্ছে। তবে সংশ্লিষ্টদের যথাযথ তদারকির অভাবে এই দখল বাণিজ্য বেপরোয়া হয়ে উঠেছে বলে জানান স্থানীয়রা। তবে বিআইডব্লিউটিএ’র ...
চিকিৎসা খরচ না দিতে পারলেও লাশ জিম্মি নয়: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা খরচ না দিতে পারলেও ক্লিনিক বা হাসপাতাল কর্তৃপক্ষের অসচ্ছল ব্যক্তির লাশ জিম্মি করে রাখার কোনো সুযোগ নেই মর্মে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই চিকিৎসা ব্যয় পরিশোধে একটি তহবিল গঠন করতে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার এ সংক্রান্ত রুল নিষ্পত্তি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট ...
ওয়াশিংটনে ফিলিস্তিনি দূতাবাস বন্ধ করে দেয়ার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্তকে কেন্দ্র করে নজিরবিহীন বিরোধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলের বিরুদ্ধে আইসিসির তদন্তের আহ্বান জানানোর পর ওয়াশিংটনে ফিলিস্তিনি দূতাবাস বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিনি কর্তৃপক্ষও যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে। খবর বিবিসি, সিএনএন ও আলজাজিরার। সেপ্টেম্বরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট ...
এক মোটরসাইকেলে ৫৮ জনের সফর!
আন্তর্জাতিক ডেস্ক: একটি মোটরসাইকেলে ৫৮জন! অবাক হচ্ছেন? কিন্তু এমনটাই ঘটেছে৷ তাও আবার সেই সওয়ারীরা হলো ৫৮ জন ভারতীয় সেনা৷ ভারতীয় সেনাবাহিনীর সার্ভিস কর্পসেনর টর্নেডো টিম-এর ৫৮ জন জওয়ান একটি ৫০০ সিসি রয়্যাল এনফিল্ড ক্লাসিক বুলেটে একসঙ্গে চেপে ১২০০ মিটার সফর করে রোববার বিশ্ব রেকর্ড করে৷ এর মাধ্যমে ২০১০ সালের রেকর্ড ভেঙে দিলো তারা৷ ২০১০ সালে ৫৬ জন সওয়ারী ছিল৷ কলকাতা২৪ ...
লক্ষ্মীপুরে জামায়াতের পাঁচ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- লক্ষ্মীপুর পৌর শহরের সভাপতি আবুল ফারাহ নিশান, রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল আওয়াল রাসেল ও উপজেলা শাখার সুরা সদস্য আবুল কাশেম। বাকি দুজনের নামপরিচয় জানা না গেলেও তারা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর