১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:২২

box

প্রকাশক দিপন হত্যা মামলার প্রতিবেদন পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিনে তদন্ত কর্মকর্তা  প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম গোলাম নবী প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে আগামী  ১৯ ডিসেম্বর দিন ধার্য করেন। ২০১৫ সালের ৩১ নভেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে ...

যে গণস্রোত শুরু হয়েছে তা বন্ধ করা যাবে না: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন দেশে ফিরার পর যে গণস্রোত শুরু হয়েছে তা কোনোভাবেই বন্ধ করা যাবে না। আজ মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশনে আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। খন্দকার মোশাররফ বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দেশি-বিদেশি নানা ...

চাচা এরশাদকে মেয়র পদে ভাতিজার চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন তার আপন ভাতিজা আসিফ শাহরিয়ার। মঙ্গলবার দুপুরে শুভাকাঙ্খীদের সাথে নিয়ে আসিফ শাহরিয়ার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। দলীয় পরিচয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ...

পারিবারিক কলহের নির্মম শিকার আট মাসের শিশু

নিজস্ব প্রতিবেদক: পারিবারিক কলহের নির্মম শিকার হয়েছে আট মাসের শিশু মাহিন। তাকে পিতা আপন মিয়া গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল গ্রামে ঘটে এই ঘটনা। জানা গেছে, নরসিংদী সদর উপজেলার চরএলাকা আলোকবালি ইউনিয়নের বাখরনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে আপন মিয়া পরিবার নিয়ে রায়পুরা উপজেলার মরজাল গ্রামের অর্চনা বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি ...

মোবাইল কোম্পানিগুলোর ৮৮৩ কোটি টাকা ভ্যাট ফাঁকি

নিজস্ব প্রতিবেদক: সিম রিপ্লেসমেন্টের নামে নতুন সিম বিক্রি করে ৪টি মোবাইল কোম্পানি ৮৮৩ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। সবচেয়ে বেশি ভ্যাট ফাঁকি দিয়েছে গ্রামীণফোন ৩৭৮ কোটি টাকা। এ রাজস্ব পরিশোধের তাগাদা দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ বৃহৎ করদাতা ইউনিট, মূসক (এলটিইউ-ভ্যাট) সোমবার পৃথক ৪টি চূড়ান্ত দাবিনামা জারি করেছে। সূত্র জানায়, মোবাইল অপারেটরগুলো রিপ্লেসমেন্ট সিমের আদলে নতুন সিমকার্ড বিক্রয়ের মাধ্যমে ...

সৌদি আরবে সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সাইবার হামলার শিকার হয়েছে সৌদি আরব। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির সরকারি কম্পিউটারগুলোয় হ্যাকাররা আক্রমণ করেছে। এক বিবৃতিতে সৌদি আরবের কর্তৃপক্ষ জানায়, সৌদি আরবকে লক্ষ্য করে এডভান্স পার্সিসটেন্ট থ্রেট বা এপিটি’র বিষয়টি সনাক্ত করতে সক্ষম হয়েছে তাদের সাইবার নিরাপত্তা কেন্দ্র। হ্যাকাররা মূলত সৌদি সরকারের গোপনীয় ইমেইল সংগ্রহের চেষ্টা করেছিলো। সৌদি সরকারের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের বরাত ...

প্রশান্ত মহাসাগরে ৭ মাত্রার ভূকম্পন

আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলীয় সামোয়া ও টাডিন দ্বীপপুঞ্জের উপকূলে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জড়িপ সংস্থা ইউএসজিএস মঙ্গলবার জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০। এই দ্বীপপুঞ্জ দুটি ফ্রান্সের মালিকানায় রয়েছে। ইউএসজিএস আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দ্বীপপুঞ্জ দুটি থেকে মাত্র ১৯৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ছয় কিলোমিটার গভীরে। ভূকম্পন অনুভূত হওয়ার পর সুনামি সতর্কতা ...

জবির ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৭-১৮ সেশনের ১ম বর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ। বিশ্ববিদ্যালয় রেজিস্টার দপ্তর সুত্রে জানা যায়, আজ ২১ নভেম্বর থেকে ২৬ নভেম্বর ‘সি’ (ব্যবসায় শিক্ষা অনুষদ) ইউনিটের। ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর ‘এ’ (বিজ্ঞান অনুষদ), ‘বি’ (কলা অনুষদ) ও ‘ই’( কলা অনুষদভুক্ত ) ইউনিটের। ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর ‘ডি’ ...

মিয়ানমারে রোহিঙ্গারা ‘জাতিগত বৈষম্যের’ শিকার : অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকারের অত্যন্ত কঠোর নিয়ন্ত্রণ ‘জাতিগত বৈষম্যে’ রূপ নিয়েছে। মঙ্গলবার অ্যামনেস্টির প্রকাশিত এক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়। প্রতিবেদনটিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকারের বহু বছর ধরে চলা বৈষম্য ও নিষ্ঠুর দমনপীড়ন কীভাবে চলমান সংকট ডেকে এনেছে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি ও বাসস। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের করুণ অবস্থা বিশ্ব ...

গ্রহাণুর সঙ্গে সংঘর্ষেই ধ্বংস হবে মানব সভ্যতা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি বারবারই পৃথিবীর সঙ্গে বিভিন্ন গ্রহাণুর সংঘর্ষের কথা শোনা যাচ্ছে। কেউ কেউ তা বিশ্বাস করছেন আবার অনেকে একে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। তবে সম্প্রতি একটি মার্কিন সংবাদপত্র নাসাকে উদ্ধৃত করে জানিয়েছে, ২০৩৬ সালে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হতে চলেছে একটি গ্রহাণুর। তাতেই ধ্বংস হয়ে যেতে পারে মানব সভ্যতা। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গ্রহাণুটির নাম ...