১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৪৬

box

বৈঠকে বিএনপির সাংগঠনিক ত্রুটি তুলে ধরেছেন উপদেষ্টারা

নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার সামনে দলের সাংগঠনিক ত্রুটির বিষয়টি তুলে ধরেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টারা। দেশের বিভিন্ন এলাকায় কমিটি না থাকা, অসম্পূর্ণ কমিটি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর থেমে থাকা কমিটির কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি চেয়ারপারসনের নজরে এনেছেন তারা। মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বেগম খালেদা জিয়ার সামনে এসব বিষয় উত্থাপন করেন চেয়ারপারসনের উপদেষ্টারা। বৈঠক সূত্রের দাবি, নির্দলীয় সরকারের অধীনে ...

ঢাকার কাছে ২ পানির খনি: উত্তোলন শুরু ২০১৮-তে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কাছেই ভুগর্ভস্থ পানির যে বড়ো দুটো ভাণ্ডার বা ‘একুইফার’ পাওয়া গিয়েছিলো, সেখান থেকে আগামী মার্চ মাসেই পানি সরবরাহ করা সম্ভব হবে। ওয়াসার কর্মকর্তারা বলছেন, এই দুটো ভাণ্ডারের উৎস হচ্ছে হিমালয় পর্বতমালার একটি হিমবাহ। তারা দাবি করছেন, সেখানে প্রায় ৪০ বছর ব্যবহার করার পানি জমা আছে এবং তা এখনো আসছে অর্থাৎ ‘পুনর্ভরণ’ হচ্ছে। তাই এই দুটো খনির পানি ...

এক ম্যাচে সাকিবের দুই রেকর্ড

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৪তম ম্যাচে বল হাতে দুই রেকর্ড গড়লেন ঢাকা ডায়নামাইটস কাপ্তান সাকিব আল হাসান। মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে একাই পাঁচ উইকেট ঝুলিতে পুরেছেন সাকিব। যার সুবাদে বিপিএলের ইতিহাসে তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ড স্পর্শ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার। পাশাপাশি টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং অর্জনও লুফে নিলেন সাকিব। টি-টোয়েন্টিতে সাকিবের বেস্ট বোলিং ফিগার ১৫ রান খরচায় ৪ উইকেট। ...

বিশ্ব আন্তর্জাতিক দিবস: ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক : ১ ডিসেম্বর= বিশ্ব এইডস দিবস। ২ ডিসেম্বর= আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস। .৩ ডিসেম্বর= আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস/ আন্তর্জাতিক কীটনাশক ব্যবহার বন্ধ দিবস। ৫ ডিসেম্বর= আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস/ বিশ্ব মৃত্তিকা দিবস। ৭ ডিসেম্বর= আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস। ৯ ডিসেম্বর= আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। ১০ ডিসেম্বর= বিশ্ব মানবাধিকার দিবস/ আন্তর্জাতিক প্রাণী অধিকার দিবস। ১১ ডিসেম্বর= আন্তর্জাতিক পর্বত দিবস। ১৮ ডিসেম্বর= ...

ফেনীতে বিষাক্ত জেলি মিশ্রিত দেড় মন চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক : ফেনীতে বিষাক্ত জেলি মিশ্রিত প্রায় দেড় মন চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ফেনী পৌর মাছ বাজারের জননী মাছের আড়ত থেকে এসব চিংড়ি জব্দ করা হয়। মাছ ব্যবসায়ী শাহ আলম জানান, ওইদিন ফেনী পৌর মাছের আড়তে বিক্রির উদ্দেশ্যে আবদুল মজিদ নামের এক ব্যবসায়ী বিষাক্ত জেলি মিশ্রিত দেড় মন মাছ নিয়ে আসে। বিষয়টি দেখে তিনি সদর উপজেলার ইউএনও ...

বৃহৎ করদাতার পুরস্কার পেল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকিং খাতে ২০১৬-২০১৭ করবর্ষে  সেরা করদাতা হওয়ায় ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞার হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান এবং জাতীয় ...

সন্ত্রাসবিরোধী যুদ্ধে সফলতায় পুতিনের অভিনন্দন আসাদকে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া সফরে গিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোচি শহরে বৈঠক করেছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর সাম্প্রতিক বিজয় অর্জনে প্রেসিডেন্ট আসাদকে গতকাল সোমবার ওই বৈঠকের সময় অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আগামীকাল সোচি শহরে রুশ প্রেসিডেন্ট পুতিন, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক ...

কুমিল্লায় মৃত স্ত্রীকে দেখতে এসে স্বামীও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : স্ত্রী মারা গেছেন এমন সংবাদ শুনে শোকে বিধ্বস্ত হয়ে ঢাকা থেকে ফিরছিলেন বাড়িতে। তবে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেনি, বাড়ির পাশে এসে জ্ঞান হারান ওই স্বামী। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎক মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বামনিশাইর গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মারা যাওয়া দুইজন হচ্ছেন দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের বামনিশাইর ...

ইজতেমায় বিশেষ নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মুসল্লিদের নিরাপদ যাতায়াত এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ। বিশ্ব ইজতেমা আগামী ১২-১৪ জানুয়ারি এবং ১৯-২১ জানুয়ারি দুই পর্বে ঢাকার অদূরে টঙ্গীতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে বিশ্ব ইজতেমা উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত ...

সরকার গণতন্ত্রের স্তম্ভকে ধ্বংস করে দিয়েছে : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার গণন্ত্রের স্তম্ভকে ধ্বংস করে দিয়েছে। সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান ছিল, সব প্রতিষ্ঠান নিজেদের পকেটের ভেতর ঢুকিয়ে ফেলেছে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বিডি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জনগণ থেকে ...