১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৪৫

box

টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা ডায়নামাইটস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ মঙ্গলবারের ম্যাচে টসে জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস। টানা তিন ম্যাচ হারার পর গত ম্যাচ সিলেটের সাথে জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে রংপুর রাইডার্স। তার উপর তাদের দুই ওপেনার ম্যাককালাম ও ক্রিস গেইল ফিরেছেন ফর্মে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকার কারণে আজ জয়ের বিকল্প ভাবছে না মাশরাফি-বাহিনী। অপরদিকে ...

রাবির সাংবাদিকতা বিভাগে সান্ধ্য মাস্টার্সে ভর্তি শুরু বুধবার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দুই বছর মেয়াদি সান্ধ্য মাস্টার্স কোর্সে ৯ম ব্যাচের ভর্তি প্রক্রিয়া আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। দেশ-বিদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (সম্মান অথবা পাস) ডিগ্রি প্রাপ্তরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিকেলে বিভাগটির সান্ধ্য কোর্সের ৯ম ব্যাচের কো-অর্ডিনেটর ড. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ...

মুক্তিযোদ্ধা হতে ন্যূনতম ১৩ বছর কেন অবৈধ নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : নতুনভাবে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তি করার ক্ষেত্রে ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখ পর্যন্ত বয়স ন্যূনতম ১৩ বছর হতে হবে- সরকারের জারি করা এমন গেজেট কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ ...

নূরুল আমিনের পদত্যাগের সঙ্গে ঋণ খেলাপির যোগসূত্র আছে : আশিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূরুল আমিনের পদত্যাগের সঙ্গে ব্যাংকটির ধানমন্ডি শাখায় একটি ঋণ খেলাপির বিষয়ের যোগসূত্র আছে বলে দাবি করেছেন চেয়ারম্যান এইচএন আশিকুর রহমান। মঙ্গলবার নূরুল আমিনের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আশিকুর রহমান গণমাধ্যমের কাছে এ দাবি করেন। ২ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন নূরুল আমিন। ১৯ নভেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্র অনুমোদন ...

বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার নায়ক নিজাম হাজারী :আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার নেপথ্যে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ভূমিকা ছিল বলে দাবি করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আজহারুল হক। এই হামলার ঘটনা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ছিল বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ...

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর নাইজেরিয়ার এক মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেক মুসল্লি। খবর সিএনএনের। সোমবার ফজরের সময় (স্থানীয় সময় ৫টা ২০ মিনিট) আদাউদা রাজ্যের মোবি শহরে এ ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র ওসমান আবু বকর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলাকারীর বয়স আনুমানিক ১৭ বছর। মানুষজন মসজিদে ফজরের নামাজের জন্য একত্রিত হলে এ ...

কৃষকদের মাঝে ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে খামার যান্ত্রিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিকরণ ২য় পর্যায়ের আওতায় ৬ কৃষকের মাঝে ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র বিতরণ করা হয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৫০% হারে উন্নয়ন সহায়তার মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে এসব খামার যন্ত্র বিতরণ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা কৃষি অফিসের সামনে ৬ কৃষকের হাতে ৩টি ধান কাটার যন্ত্র ও ...

ট্রেনের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকায় ডেমু ট্রেনের ধাক্কায় রাশেদ খান (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রাশেদ মিরসরাইয়ের মিঠানালা এলাকার জীবন আলী ভূঁইয়া বাড়ির মফিজুর রহমানের ছেলে। আজ দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানান জিআরপি থানার ওসি শহিদুল ইসলাম। তিনি বলেন, রাশেদ খান মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তা। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক ...

হোটেলে খাবার খেয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্রী অসুস্থ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে একটি হোটেলে খাবার খেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠ সফরে আসা আট ছাত্রী অসুস্থ হয়ে মাদারগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। তারা হলেন, সাদিয়া জামান, আমরীন, ফাতেমা সুলতানা, সেলিনা আজমীর টুম্পা, আরিফাতুজান্নাত, সুহানা শার্মীন, আফরুজা আকতার ও মিমি। হাসপাতাল থেকে সেলিনা আজমির টুম্পা জানান, গতকাল সোমবার রাত নয়টায় হোটেল সজিবে ...

ইউক্রেনের কাছে ৫০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে আগ্রহী যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সামরিক আগ্রাসনের জবাব হিসেবে ইউক্রেনের কাছে ৫০ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় প্রতিরক্ষা কর্মকর্তারা এ বিষয়ে সম্মতি দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন। আমেরিকার অভিযোগ, বছরের পর বছর ধরে রাশিয়া এবং দেশটির অনুগামী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে। তবে ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি সংক্রান্ত প্রস্তাবে শেষ পর্যন্ত ট্রাম্প সাড়া দেবেন কী না- সে ...