১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪০

box

তুরস্ক থেকে আসছে ১০ হাজার টন পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক: দেশের ঘাটতি পূরণে তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করছে এস আলম গ্রুপ। প্রাথমিকভাবে ১০ হাজার টন আমদানি করা হচ্ছে। যা শিগগিরই দেশে এসে পৌঁছবে। সরকারের হিসাব মতে, দেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা ২০ থেকে ২২ লাখ টন। আর দেশে উৎপাদন হচ্ছে ১০ থেকে ১২ লাখ টন। এ ঘাটতি থাকায় বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়ছে। এস আলম গ্রুপের বাণিজ্যিক বিভাগের মহাব্যবস্থাপক ...

অস্ট্রেলিয়ায় স্বেচ্ছায় মৃত্যুর আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মত অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে স্বেচ্ছায় মৃত্যুর বৈধতা দিয়েছে। ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে তুমুল বির্তকের পর মঙ্গলবার যুগান্তকারী এই আইনটি পাস হলো। এ নিয়ে দুই রাত টানা বির্তক চলছিল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই আইনের ফলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবসতিপুর্ণ রাজ্যে মুমূর্ষু রোগীরা ২০১৯ সালের মাঝামাঝি থেকে প্রাণনাশক ঔষুধ ব্যবহারের জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের বয়স কমপক্ষে ১৮ ...

ডিসেম্বরের শুরুতেই তীব্রতা বাড়রে শীতের

নিজস্ব প্রতিবেদক: শীত বাংলা সনের পঞ্চম ঋতু। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি শীতকাল হলেও বাস্তবে নভেম্বর থেকেই শীত অনুভূত হয়। তবে এবার আসি আসি করেও শীত যেন আসছে না। নভেম্বরের শেষ দিকেও রাজধানীবাসীকে রাতে হিম হিম ভাব এনে কাঁথা কিংবা কম্বল মুড়ি দিয়ে সুখনিদ্রা দিতে চালাতে হচ্ছে বৈদ্যুতিক ফ্যান। দেশের উত্তরাঞ্চলে কিন্তু ঠিকই শীত জেঁকে বসেছে। তাপমাত্রা নেমে এসেছে ১১.৮ ...

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ট্রাকচাপায় মনিরুল ইসলাম (৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি উজানপাড়া এলাকার নিয়ামত আলীর ছেলে। বুধবার দুপুরে জেলার গোদাগাড়ী উপজেলার সিঅ্যান্ডবি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রাক মনিরুল ইসলামের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তার উপর মোটরসাইকেল নিয়ে ...

নতুন বছরের উপহার ফোরজি সেবা: তারানা হালিম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন বছরের উপহার ফোরজি সেবা: তারানা হালিম। নতুন বছরের উপহার হিসেবে জানুয়ারি থেকে ফোরজি সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ বুধবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তারানা হালিম বলেন, জানুয়ারিতে ফোরজি সুবিধা চালু হলে গ্রাহকরা ২০ এমবিপিএস গতির ইন্টারনেট সুবিধা পাবেন। এর আগে তিনি জানিয়েছিলেন নভেম্বর মাসের মধ্যে ফোরজি ...

মার্চে উৎক্ষেপণ বঙ্গবন্ধু স্যাটেলাইট: বিটিআরসি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বঙ্গবন্ধু স্যাটেলাইট’র নির্মাণের কাজ শেষ হয়েছে জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেছেন, আগামী মার্চে ফ্লোরিডার লঞ্চ প্যাড থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা যাবে বলে তারা আশা করছেন। আজ বুধবার বিটিআরসি কার্যালয়ে টেলিকম খাতের সংগঠন টিআরএনবি’র নবগঠিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে একথা জানান তিনি। ড. শাহজাহান মাহমুদ বলেন, ফ্রান্সে স্যাটেলাইটটির নির্মাণ কাজ শেষ ...

চিটাগংয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে বুধবার দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে রাজশাহী কিংস।  লিগ পর্বে নিজেদের দশম ম্যাচ খেলতে নেমেছে রাজশাহী। আগের ৯ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে মুশফিকুর-স্যামির দল। অপরদিকে ৯ খেলায় ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সৌম্য-তাসকিনের চিটাগং। রাজশাহী কিংস একাদশ : ড্যারেন সামি ...

পিরোজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুবরণ করা ওই শিশুরা হলো- আবদুল্লাহ (৪) ও আয়শা (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন বলে জানা গেছে। মৃত শিশু আবদুল্লাহ উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের এমাদুল হকের ছেলে ও আয়শা একই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, ...

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ৬৭৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৩৩ কোটি ৯৭ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৮১৩  কোটি ২০ লাখ ...

রূপাকে গণধর্ষণ: হত্যায় ৫ বাসশ্রমিকের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকার আইডিয়াল ল’ কলেজের শিক্ষার্থী রূপা খাতুনকে চলন্ত বাসে গণধর্ষণ ও ঘাড় মটকে হত্যার ঘটনায় পাঁচ পরিবহন শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন টাঙ্গাইলের একটি আদালত। বুধবার নির্ধারিত দিনে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল হাসান এ অভিযোগ গঠন করেন। বিচারক আগামী ৩ জানুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন বলে জানিয়েছেন টাঙ্গাইলের ...