১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪০

box

রূপপুর পারমাণবিক কেন্দ্রের উদ্বোধন হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশটির প্রথম পারমাণবিক কেন্দ্রের মূল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ বৃহস্পতিবার। বাংলাদেশের একক বৃহত্তম প্রকল্প এটি। এবং কেন্দ্রটির মূল পর্যায়ের উদ্বোধনের মধ্যে দিয়ে বাংলাদেশ পারমাণবিক জগতে প্রথম পা রাখবে। পদ্মার পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল পর্যায়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সবচেয়ে ব্যয়বহুল এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে নানা জল্পনা-কল্পনা ...

শাজনীন হত্যা: রাতেই শহীদের ফাঁসি কার্যকর হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানের নিজ বাড়িতে শিল্পপতি লতিফুর রহমানের মেয়ে শাজনীন তাসনিম রহমান হত্যা মামলার আসামি শহীদুল ইসলাম ওরফে শহীদের ফাঁসির রায় রাতেই কার্যকর করা হচ্ছে। বুধবার রাত ৯টার পর যেকোনো সময় গাজীপুরের কাশিমপুর কারাগারের হাইসিকিউরিটিতে তার ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছে কারাসূত্র। রায় কার্যকরকে ঘিরে কারা ফটকের সামনে বিকাল থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। কাশিমপুর কারাগারের জেলার বিকাশ ...

প্রধানমন্ত্রী রূপপুর যাচ্ছেন বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুলি­ বসানোর কাজের অর্থাৎ ফাস্ট কংক্রিট পোরিং ডেট বা এফসিডি কাজের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঈশ্বরদীতে গণসংবর্ধনার ব্যাপক প্রস্তুতি চলছে। গণসংবর্ধনা প্রদানের জন্য ভূমিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের ...

প্রশাসনে চার কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক: চারজন ভারপ্রাপ্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। এরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অপরূপ চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মোফাজ্জেল হোসেন এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব বেগম মাফরূহা সুলতানা। পদোন্নতির পর তাদেরকে বর্তমান কর্মস্থলেই পদায়ন করা হয়েছে।   আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ...

সংকট মেটাতে ৩ মাস সময় পেল ফারমার্স ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: সংকট মেটাতে তিন মাস সময় পেল ফারমার্স ব্যাংক। বুধবার ব্যাংকটির নতুন পর্ষদের সঙ্গে এক বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই সময় দেওয়া হয়। ফারমার্স ব্যাংকের নতুন পর্ষদের পরিচালক ড. মোহাম্মদ আতাহার উদ্দিন বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আমানতকারীদের আস্থা ফেরাতে গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরসহ তিন পরিচালককে ডেকে নিয়ে মৌখিকভাবে পদত্যাগ করতে বলা হয়। ...

চিটাগংয়ের বিদায়, টিকে রইল রাজশাহী

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর থেকে বিদায় নিশ্চিত হলো চিটাগং ভাইকিংসের। বুধবার দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের কাছে হেরে দুই ম্যাচ বাকি থাকতেই বিদায় নেয় বন্দর নগরীর দলটি। অন্যদিকে চিটাগংকে ৩৩ রানে হারিয়ে অঙ্কের হিসাবে শেষ চারের স্বপ্ন টিকিয়ে রাখল রাজশাহী। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান ...

জয়পুরহাটে খুনের দায়ে একজনের ফাঁসির আদেশ

জয়পুরহাট প্রতিবেদক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চার স্বজনকে হত্যার দায়ে একজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। জয়পুরহাটের জেলা ও দায়রা জজ মমতাজ বেগম বুধবার দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন। সাজাপ্রাপ্ত সুমন হেমব্রম দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুর গ্রামের নবীন হেমব্রমের ছেলে। আদালতের এপিপি গোকুল চন্দ্র মণ্ডল মামলার নথির বরাতে বলেন, সুমন জয়পুরহাটের পাঁচবিবি ...

আবদুল গাফ্ফার চৌধুুরীর অবস্থা উন্নতির দিকে

নিজস্ব প্রতিবেদক: প্রখ্যাত কলামিস্ট ও সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুুরী গত ২১ দিন ধরে লন্ডনের মিডলসেক্সের নরর্থউইক পার্ক হাসপাতালে চিকিৎসাধীন। ডায়াবেটিস ও কিডনির সমস্যার সঙ্গে নতুন করে বাঁ দিকের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তবে তার শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে বলে জানা গেছে। আবদুল গাফ্ফার চৌধুুরীর মেয়ে বিনিতা চৌধুরী জানান, আবদুল গাফ্ফার চৌধুুরীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হয়েছে। অক্সিজেন মাস্ক ...

৫৭ ধারা বাতিল হচ্ছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭ ধারাসহ বিতর্কিত কয়েকটি ধারা বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল অপরাধ মোকাবিলার জন্য এই ডিজিটাল নিরাপত্তা আইন করা হচ্ছে। ডিজিটাল অপরাধ মোকাবিলার বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত ...

পোপ ফ্রান্সিস বাংলাদেশে আসছেন, বিশাল জমায়েতের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বাংলাদেশে আসছেন ৩০ নভেম্বর বিকেলে। রোমে ফিরে যাবেন ২ ডিসেম্বর সন্ধ্যায়। দেশের জনগণের সঙ্গে সম্প্রীতি ও শান্তির বাস্তবতা উদযাপন করার জন্য সকল অনুভূতি, চিন্তা, ধ্যান ও বার্তা নিয়ে আসছেন পোপ । পোপের আগমন ও অনুষ্ঠান নিয়ে কথা হয় ফাদার প্যাট্রিক শিমনের সঙ্গে। তিনি কাকরাইল চার্চের কার্ডিনালের পিএসের দায়িত্বে রয়েছেন। ফাদার শিমন বুধবার দুপুরে ...