১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৪

পিরোজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুবরণ করা ওই শিশুরা হলো- আবদুল্লাহ (৪) ও আয়শা (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন বলে জানা গেছে। মৃত শিশু আবদুল্লাহ উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের এমাদুল হকের ছেলে ও আয়শা একই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আবদুল্লাহ ও আয়শা বাড়ির আঙ্গিনায় খেলা করার সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে লোকজন খোঁজাখুঁজির পর তাদের পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ৩:২৫ অপরাহ্ণ