১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৫১

box

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ কার্যকারিতা হারিয়েছে: ইরানি এমপি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর নির্যাতন অব্যাহত রেখেছে এবং তাদের দেশে ফিরিয়ে যাওয়া একেবারেই অসম্ভব করে দিয়েছে। এমনটা মনে করেন ইরানের পার্লামেন্টের একজন সদস্য মাসুদ গোদারজি। তিনি মজলিশ ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ফনে পলিসি কমিশনের একজন সদস্যও। তিনি বলেছেন, ঢাকার সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবর্তন অবাধ করতে বিধিনিষেধ দিয়েছে মিয়ানমার। ইরানের অনলাইন দ্য ...

ভারতে ঘূর্ণিঝড়ে নিহত ১৪

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় আঁখির আঘাতে ভারতে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা, তামিল নাডুতে প্রথম আঘাত হানে। এরপর ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপে তাণ্ডব চালায় বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। বহু জেলে এখনও ওই এলাকার সাগরে আটকা পড়ে আছেন বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা। ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকাগুলো থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়ার পাশাপাশি ...

নাটোরে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক: নাটোরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদারের বাড়ির সামনে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন একটি কর্মসূচীতে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলে ছাত্রলীগের কর্মীরা ফাঁকা গুলি ছুঁড়ে। পরে বিএনপির নেতা ...

বঙ্গভবনে বিচারপতিদের সম্মানে নৈশভোজ আজ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওহাহ্হাব মিঞা ও সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং জেলা জজদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়েছে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়। চিঠিতে বিচারপতি ও জেলা জজের সমপর্যায়ের কর্মকর্তাদের ওই নৈশভোজে অংশগ্রহণে ...

বাংলা একাডেমির ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার বাংলা একাডেমির ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালে ৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় বাঙালীর মেধা ও মননের প্রতীক এ প্রতিষ্ঠানটি। ওইদিন ‘বর্ধমান হাউস’এর সম্মুখস্থ বটতলায় পূর্ববাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার এ প্রতিষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। পূর্ববাংলার তদানীন্তন শিক্ষামন্ত্রী আশরাফ উদ্দীন আহমদ চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে একাডেমি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির ...

বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট ১০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ। রোববার এক আবেদনের শুনানি শেষে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে দুই সপ্তাহের সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগেও গেজেট প্রকাশে গত দুই বছরে কয়েক ...

পাঁচ প্রতিবন্ধী নিয়ে এক পরিবারের লড়াই

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে একই পরিবারে ৫ প্রতিবন্ধীকে নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন গৃহকর্তা শহিদুল ইসলাম। ওই পরিবারে ৬ সদস্যের ৪ জনই দৃষ্টি প্রতিবন্ধী। উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোট চওনা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম জন্মগতভাবেই দৃষ্টি প্রতিবন্ধী। তিনি বিয়েও করেছেন ফিরোজা আক্তার নামের এক দৃষ্টি প্রতিবন্ধীকে। তাদের ঘরে জন্ম নেওয়া তিন পুত্র সন্তানদের মধ্যে সবুজ (১২) ও শরীফুল (৮) ...

দেশের বাইরে ২০ প্রেক্ষাগৃহে ‘হালদা’

বিনোদন ডেস্ক: তৌকীর আহমেদ নির্মিত ‘হালদা’ ছবিটি গত ১ ডিসেম্বর দেশের প্রায় ৮০টি হলে মুক্তি পায়। এবার দেশের বাইরেও মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। আমেরিকা, কানাডা, ওমান এবং আরব-আমিরাতের ২০টি প্রেক্ষাগৃহে বাণিজ্যিক প্রদর্শনের জন্য যাচ্ছে হালদা। আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো ইনক এ তথ্য জানিয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ডালাস, ফ্লোরিডা ও ভার্জিনিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হালদা’। ...

পুলিশি হয়রানি’র প্রতিবাদে চট্টগ্রামে বাস ধর্মঘট

চট্টগ্রাম প্রতিনিধি: পুলিশের হয়রানি বন্ধসহ ১১ দফা দাবিতে চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে মেট্রোপলিটন গণপরিবহন বাস মালিক সংগ্রাম পরিষদ। আজ রোববার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। মোর্চাভুক্ত ছয়টি সংগঠনের এ ধর্মঘটের কারণে সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে গণপরিবহন না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে অফিসমুখী লোকজনকে। নগরীর কর্ণফুলী শাহ আমানত ব্রিজ ও ইপিজেড এলাকায় পিকেটিং ...

ভুল তথ্য দেওয়ায় এবিসির সাংবাদিক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেদনে ভুল তথ্য পরিবেশন করায় এক সিনিয়র সাংবাদিককে বরখাস্ত করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম এবিসি নিউজ। তার নাম ব্রেইন রস। তিনি প্রতিষ্ঠানটির প্রধান অনুসন্ধানী প্রতিবেদক। মার্কিন সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন সম্পর্কে ভুল তথ্য দেন তিনি। তার এ প্রতিবেদনের কারণে মার্কিন স্টক একচেঞ্জের ইনডেক্স পড়ে যায়। এবিসি নিউজ এক বিবৃতিতে বলেছে, ‘গতকাল আমরা যে গুরুতর ভুল করেছি তার জন্য ...