১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৫

box

দিল্লির দূষণ নিয়ে চিন্তিত আইসিসি

স্পোর্টস ডেস্ক: ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দিল্লি টেস্টে দূষণ রোধে মাঠে ক্রিকেটারদের মাস্ক পরে নামা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট বিশ্বে। আর তারই জের ধরে এবার এই সমস্যা নিয়ে ভাবতে শুরু করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লি টেস্টে দূষণের খবর আইসিসির কাছে পৌঁছেছে এবং মেডিক্যাল কমিটিকে বিষয়টি দেখার নির্দেশও দেওয়া হয়েছে। যাতে ফেব্রুয়ারির মিটিংয়ে ...

নির্বাচন সঠিক সময়ে হবে কিনা এখন মানুষের প্রশ্ন: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে হবে কিনা মানুষের মধ্যে এমন প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। শনিবার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। জিএম কাদের বলেন, আগামী নির্বাচন সঠিক সময়ে হবে কিনা; সব দল এ নির্বাচনে অংশ নেবে কিনা; নির্বাচনের আগ মুহূর্তে, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময়ে কী ঘটতে ...

হুয়াওয়ের নতুন ফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে নতুন একটি ফোন বাজারে আনছে। এটি হনর সিরিজের ফোন। ফ্লাগশিপ এই ডিভাইসটির মডেল হনর ভি টেন। আগামী বছরের শুরুতে এটি ভারতের বাজারে অবমুক্ত করা হবে। সম্প্রতি এই ফোনটি যুক্তরাজ্যের লন্ডনে অবমুক্ত করা হয়। এর আগে সেপ্টেম্বর মাসে ফোনটি চীনের বাজারে আসে। ফোনটি বাংলাদেশের বাজারে আসকে কী না সে সম্পর্কে এখনো কিছু ...

নির্বাচন অবাধ করার সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনের: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচন অবাধ করার সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনের ওপর। নির্বাচনী কর্মকর্তারা আপনাদের সাহায্য ও সহযোগিতার ওপর নির্ভরশীল। এর বাইরে কোনো কিছু নেই। রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এ ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক সভায় সিইসি এসব কথা বলেন। সভায় চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব, ...

গায়ে হলুদ ফেলে ভোটকেন্দ্রে কনে

আন্তর্জাতিক ডেস্ক: বেছে বেছে ভোটের দিনেই পড়েছিল তাঁর গায়ে হলুদের অনুষ্ঠান। তাই বলে তো আর ভোট না দিয়ে থাকা যায় না। গায়ে হলুদের পোশাক পরেই ভোটকেন্দ্রে ছুটলেন কনে। গতকাল শনিবার ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ বলে পরিচিতি রয়েছে ভারতের। গতকাল দেশটির গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৮২টি আসনের মধ্যে এ দিন ...

চীন-নেপাল রেলপথ: উদ্বিগ্ন ভারত

আন্তর্জাতিক ডেস্ক: চীনের জাতীয় রেলওয়ে প্রশাসনের উপপরিচালক জেং জিয়ানের নেতৃত্বে ২৩ সদস্যের দলটি মাঠপর্যায়ে গিরং, পোখারা ও লুম্বিনি সফর করে ১০ নভেম্বর নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহনমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে। কাঠমান্ডু পোস্টের খবর অনুযায়ী নেপালি রেলওয়ে মুখপাত্র প্রকাশ ভক্ত উপাধ্যায় বলেছেন, চীনা দলটি ভৌগোলিক বিষয়সহ অনেক কারিগরি সমস্যার সমাধান দিয়েছে। বিশেষ করে ২০১৫ সালের মতো ভূমিকম্প যদি আবার হয়, কিংবা ...

ট্রাম্পের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন: আরব লীগ

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছে আরব লীগ। শনিবার আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা মিশরের রাজধানী কায়রোয় এ ইস্যুতে মিলিত হন। সেখান থেকে যৌথ বিবৃতিতে ট্রাম্পকে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানান। তাদের এমন সিদ্ধান্তে পুরো অঞ্চলজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে রেজুলেশন ...

মাহমুদুর রহমানের বিরুদ্ধে গাজীপুরে জিডি

নিজস্ব প্রতিবেদক: শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সম্পর্কে কটূক্তির অভিযোগ এনে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে গাজীপুরের কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। কালিয়াকৈর উপজেলা যুবলীগের সহসভাপতি মইনুল হোসেন বাদী হয়ে এই ডায়েরি দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ। কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম সাধারণ ডায়েরির বরাত দিয়ে জানান, গত ৩ ডিসেম্বর এক সাংবাদিক সম্মেলনে আমার ...

বৃষ্টি এলো মিরপুরে, জাগল সাড়া বিপিএলে

স্পোর্টস ডেস্ক:  কবি ফররুখ আহমদ থাকলে হয়তো এমন কবিতা লিখেই ফেলতেন…। প্রান্তসীমায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। প্রায় দুই মাসব্যাপী মাঠে গড়ানো জমজমাট এই আসরের শেষটা যেন এলোমেলো করে দিতে চাইছে বেরসিক বৃষ্টি। আজ সন্ধ্যায় বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ফাইনালে ঢাকার প্রতিপক্ষ ঠিক হবে এ ম্যাচে। কিন্তু আবহাওয়ার যে অবস্থা, তাতে ম্যাচটা নিয়ে দেখা দিয়েছে ঘোর সংশয়। নিম্নচাপের কারণে ...

প্রধানমন্ত্রী ফ্রান্স যাচ্ছেন সোমবার

নিজস্ব প্রতিবেদক: তিন দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার ফ্রান্স যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন। এছাড়া আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত ওয়ান প্লানেট সামিটে অংশ নিবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রোববার সকালে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব তথ্য দেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল ...