আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে ট্রাম্পের স্বীকৃতির দুই দিনের মাথায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একঘরে হয়ে পড়ল যুক্তরাষ্ট্র। শুক্রবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থাটির ১৪ সদস্যরাষ্ট্র ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মত দেন। বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে আলোচনার মাধ্যমেই জেরুজালেমের অবস্থান ঠিক করতে হবে। বাংলাদেশ সময় গত বুধবার রাত সোয়া ১২টার দিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ...
box
কালিয়াকৈরে মাহমুদ জিন্স লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় শনিবার সকালে মাহমুদ জিন্স লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানায় বেতন বৃদ্ধিতে বৈষম্য এবং শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কারখানার সিনিয়র ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) রফিকুল ইসলামের স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। কারখানা শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কারখানায় প্রতিবছর শ্রমিকদের বেতন বৃদ্ধি করা ...
আগাম জাতের খিরা চাষে ব্যস্ত কৃষক
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের দু’দফা বন্যায় ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চাকসা গ্রামের কৃষকেরা আগাম খিরার আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন। আগাম এ খিরা আবাদে বেশি লাভ হওয়ায় প্রতি বছরই এ গ্রামের কৃষকেরা খিরার চাষ করে থাকেন। এই গ্রামসহ পাশের এলাকার মাটি খিরা চাষের জন্য উপযোগী। বন্যার ক্ষতি পোষাতে এবার তারা আগাম খিরা চাষ করছে বলে জানালেন ওই এলাকার কৃষকেরা। বিগত কয়েক ...
ইবির ‘সি’ ইউনিটে ৮০টি প্রশ্নপত্রের পুনরাবৃত্তি
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্নের পুনারাবৃত্তি নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। একই সঙ্গে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়েও তদন্ত কমিটি গঠিত হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, গত ৫ ডিসেম্বর (মঙ্গলবার) মানবিক ও সামাজিক বিজ্ঞান ...
জেরুজালেম হবে ইসরাইলের কবরস্থান: ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, জেরুজালেমস্থ পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর ইহুদিবাদী ইসরাইলের জন্য কবরস্থানে পরিণত হবে। রাজধানী তেহরানে আইআরজিসি’র সদস্যদের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জেনারেল জাফারি বলেন, পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংস করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেন, ইসরাইল ...
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের প্রস্তাব লেবাননের
আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা এবং তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার ঘোষণার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের প্রস্তাব দিয়েছে লেবানন। গতকাল শনিবার মিসরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত আরব লীগের জরুরি বৈঠকে এ প্রস্তাব দেয় দেশটি। জেরুজালেম ইস্যুতে জরুরি ওই বৈঠক আহ্বান করে ১৮ সদস্যবিশিষ্ট আরব লীগ। এতে ১৮টি মুসলিম দেশের পররাষ্ট্র মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর আরব ...
ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকায় দাবানল
আন্তর্জাতিক ডেস্ক: বিগত পাঁচ দিন যাবৎ প্রচন্ড দাবানলে পুড়ে চলেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা। বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ছয়টি দাবানলের মধ্যে সব চেয়ে বড়টির নাম ‘টমাস ফায়ার’। সূত্রের খবর, সোমবার থেকে এখনও পর্যন্ত ভেঞ্চুরা সংলগ্ন ১.১৫ লক্ষ একর জঙ্গল গ্রাস করেছে ‘টমাস ফায়ার’। দমকলকর্মীরা জানান, সান্টা আনা থেকে আসা শুষ্ক ও শক্তিশালী হাওয়ার জেরে ক্রমশ বেড়েই ...
আজ চারটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ এবং চারটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিদ্যুৎকেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহ প্রকল্প উদ্বোধন করবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যে ১০টি এলাকা ইতোমধ্যে শতভাগ বিদ্যুৎ সরবরাহের আওতায় আনা হয়েছে সেগুলো হলো- ফরিদপুর সদর, রাজৈর, নওগাঁ সদর, কামারখন্দ, ...
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫১৪
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সীমান্ত প্রদেশ জোহর বারুতে ইমিগ্রেশন পুলিশের অভিযানে ৫১৪ জন আটক হওয়ার খবর পাওয়া গেছে। জোহর বারু টেবরাও আইভি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এবং কটা টিংগি ও জোহর বারু এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। গতকাল শনিবার রাত ১২টায় শুরু হওয়া অভিযান শেষ হয় ভোর ৪টায়। আটক ৫১৪ জনের মধ্যে ২৪ জন নারীও রয়েছে বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। ...
এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল মাধ্যামিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে রশিদ না দিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। স্কুলটির শিক্ষার্থীরা বলছেন, যশোর শিক্ষা বোর্ডের নির্ধারিত ফির চেয়ে দ্বিগুণ ফি আদায় করা হচ্ছে এ প্রতিষ্ঠানে। প্রকাশে অনিচ্ছুক এক এসএসসি পরীক্ষার্থী বলেন, আমার কাছ থেকে ২৫০০ টাকা নিয়েছেন, আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি যার কাছে যেমন পেরেছেন তার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর