১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২৭

box

প্রধান শিক্ষক নিয়োগে ১৮ লাখ টাকা ঘুষ দাবি স্কুল সভাপতির

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু শাখারীদহ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সামাজিক ভাবে প্রভাবশালী দুই পক্ষের দ্বন্ধের জেরে এক পর্যায়ে উচ্চ আদালতের দারস্থ হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। জানা গেছে, প্রধান শিক্ষকের অবসর জনিত কারণে পদটি শূন্য হয়। তাই প্রধান শিক্ষক ও একই সাথে পিয়ন পদে বিজ্ঞপ্তি আহবান করা হয়। প্রধান শিক্ষক পদে ...

অভিজিৎ হত্যা মামলার প্রতিবেদন ১৬ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু, তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন এ দিন ধার্য করেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ...

বৃষ্টিতে বিভিন্ন স্থানে আমন ও রবি শস্যের ব্যপক ক্ষতি

ময়মনসিংহ প্রতিনিধি:   বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে আমন ও রবিশস্যের ব্যপক ক্ষতি হয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তিনদিনের গুঁড়ি গুঁড়ি ও টানা বৃষ্টিতে পাকা আমন ধান ও সবজিসহ রবিশস্যের ব্যপক ক্ষতি হয়েছে। কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, কৃষকের পাকা আমন ধান মাটিতে নেতিয়ে পড়ছে। কোন কোন স্থানে ক্ষেতে ধান কেটে রেখেছে কৃষকরা। কাটা ধানের সারির উপর দিয়ে বয়ে যাচ্ছে বৃষ্টির পানি। অন্যদিকে ...

আমার মামলা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমার মামলা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিছুই হবে না। বিএনপিকে চাপে রাখতে সরকার মামলাকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। রোববার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে বিশেষ আদালতে চলা মামলা সম্পর্কে এ ধরনের মন্তব্য করেছেন। বৈঠক শেষে স্থায়ী কমিটির এক সদস্য এ কথা জানিয়েছেন। রাত ৯টায় ...

মত প্রকাশে ক্ষমতাসীনরা বাধা দেয়: অধ্যাপক আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: মানুষের মত প্রকাশে ক্ষমতাসীনরা বাধা দেয় বলে অভিযোগ করেছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। রোববার মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক বিজয় উৎসবের উদ্বোধনী দিনে মানবাধিকার বিষয়ক বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন। আনিসুজ্জামান বলেন, সমাজে বৈষম্য রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য যারা প্রাণ দিয়েছেন তারা এই বৈষম্যের জন্য প্রাণ দেননি। দেশে উন্নয়ন হচ্ছে, প্রবৃদ্ধি বাড়ছে। কিন্তু সম্পদের ...

নিম্নচাপ কাটছে সন্ধ্যায়, বাড়বে শীত

নিজস্ব প্রতিবেদক: তিন দিন ধরে বৃষ্টির কারণ বঙ্গোপসাগরের নিম্নচাপ কেটে যাচ্ছে আজ সন্ধ্যায়। এতে আবহাওয়া শুকনো হয়ে উঠবে ঠিকই, কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে তাপমাত্রা। চলতি বছর শীতবুড়ি আসতে সময় নিচ্ছে। মধ্য ডিসেম্বরেও তামপাত্রা অন্য বছরের তুলনায় কমেনি সেভাবে। এর মধ্যে তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঘরের বাইরে নিয়ে এসেছে শীতলতা। সেই সঙ্গে নিয়ে এসেছে দুর্ভোগ। তবে এই নিম্নচাপের ...

লাল রঙে এলো অপো এফ ফাইভ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে লাল রঙে এলো অপো এফ ফাইভ। ৬ জিবি র‌্যাম ভার্সনের এই ফোনটি কেনার জন্য প্রি-বুকিং নেয়া শুরু হয়েছে। বাজারে ফোনটির মূল্য নিধারণ করা হয়েছে ৩২ হাজার ৯৯০ রুপি। অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়ং বলেন, ‘আমাদের নতুন সেলফি এক্সপার্ট এফ ফাইভ ৬ জিবি রেড ভার্সনের জন্য গ্রাহকদের যুগান্তকারী সাড়া দেখে আমরা অত্যন্ত আনন্দিত। স্টাইলিশ আউটলুক ...

অ্যাপিকটায় ১৫ অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : তথ্যপ্রযুক্তি খাতে এশীয় প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের ‘অস্কার’ খ্যাত অ্যাপিকটায় বাংলাদেশ মেরিটে ১৪ এবং একটি উইনার পুরস্কার পেয়েছে। রবিববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অ্যাপিকটা পুরস্কার অনুষ্ঠানের সমাপনী দিনে এই পুরস্কার প্রদান করা হয়েছে। ১৭তম অ্যাপিকটা অ্যাওয়ার্ডে ১৭ ক্যাটাগরিতে উইনার হয়েছে ১৭ প্রকল্প। এছাড়াও মেরিট ক্যাটাগরিতে মোট ৪৭ প্রকল্প পুরস্কার জিতেছে। বাংলাদেশ ছাড়াও  হংকং উইনার হিসেবে ...

রংপুর-কুমিল্লা আবার মুখোমুখি আজ

স্পোর্টস ডেস্ক: কুমিল্লা ভিক্টোরয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি সোমবার আবার মাঠে গড়াবে। রবিবার যেখান থেকে শেষ হয়েছে আজ সন্ধ্যা ৬টায় সেখান থেকেই শুরু হবে খেলা। দর্শকরা গতকাল যে টিকিটে খেলা দেখতে গিয়েছেন আজও একই টিকিটে খেলা দেখতে পারবেন। রবিবার ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। টস হেরে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। খেলা সাত ওভার হওয়ার পর বৃষ্টি ...

ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ওয়ান প্ল্যানেট সামিটে অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল ১০টার দিকে সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা। তিন দিনের সরকারি সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আগামী ১১ থেকে ১৩ ডিসেম্বর প্যারিসে ‘ওয়ান প্ল্যানেট সামিট’ হবে। ২০১৫ ...