১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৩৯

box

ভুয়া ডাক্তারকে পুলিশে দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর ভুয়া চিকিৎসক অঞ্জুন চক্রবর্তী ওরফে রাজন দাসকে পুলিশে দিয়েছে হাইকোর্ট। সন্তান প্রসবের অস্ত্রোপচারের সাড়ে তিন মাস পর প্রসূতি মা মাকসুদা বেগমের পেট থেকে গজ বের করার ঘটনায় ওই ডাক্তার, ক্লিনিকের মালিক, নার্স ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়ে আদালত এই আদেশ দেয়।   ভুয়া ডাক্তার অঞ্জন চক্রবর্তীর আত্মসমর্পণের পর সোমবার দুপুরে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ...

ঢাবিতে ফাও খাওয়া নিয়ে ছাত্রলীগ নেতার কাণ্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল ক্যান্টিনে ফাও খেতে বাধা দেয়ায় ছাত্রলীগ নেতার মারধরে ক্যান্টিনের ব্যবস্থাপকসহ দুইজন আহত হয়েছে। আহতরা হলেন- ক্যান্টিন ব্যবস্থাপক শফিক ও কর্মচারী মনির। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতদেরকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে এ ঘটনা ঘটে। ঘটনায় হলের সহকারী আবাসিক শিক্ষক ড. জাহিদ উল ...

পারলে দুর্নীতির অভিযোগ প্রমাণ করুন: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগ প্রমাণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে হাইকোর্ট মাজার প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের যে অভিযোগ এসেছে তা মিথ্যা ...

বুধবার সারাদেশে বিএনপি প্রতিবাদ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যে উর্ধ্বগতি, পৌর ট্যাক্স ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী বুধবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার বেলা ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। দৈনিক দেশজনতা /এমএইচ

কুমিল্লায় বাস খাদে, বাবা-ছেলেসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। ভোরে দাউদকান্দি উপজেলার সিঙ্গুলায় এলাকায় পৌঁছলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।  পরে গাছের সঙ্গে ধাক্কা লেগে ...

নাইকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: নাইকো মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৫ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। বেগম খালেদা জিয়ার আইনজীবীর সময়ের আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মাহমুদুল হাসান এ দিন ধার্য করেন। মামলার নথি সূত্রে জানা যায়, সেনা নিয়ন্ত্রিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় বেগম খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর ২০০৭ ...

৯৫ বছরে পা দিলেন দিলীপ কুমার

বিনোদন ডেস্ক: আজ ৯৫-এ পা দিলেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার স্ত্রী শায়রা বানু। দিলীপ কুমার কিছুদিন ধরে অসুস্থ। সম্প্রতি তিনি নিউমোনিয়া থেকে মুক্তি পেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। শারীরিক দুর্বলতা এখনো কাটিয়ে উঠতে পারেননি। তাই অনাড়ম্বরভাবে একান্ত ঘরোয়া পরিবেশে পালন করা হচ্ছে তার জন্মদিন। স্ত্রী সায়রা বানু জানিয়েছেন, এই উপলক্ষ্যে আত্মীয় বন্ধু-বান্ধবদের ...

ভারতে শিশুকে ধর্ষণের পর হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: চারপাশ ভেসে যাচ্ছিল রক্তে। সারা শরীরে নৃশংস অত্যাচারের চিহ্ন। আর যৌনাঙ্গে ঢোকানো লাঠি। ভারতের হরিয়ানার রাজ্যের হিসারের ঘটনা বুঝিয়ে দিল, নির্ভয়ার পাঁচ বছর পরেও বদলায়নি কিছুই। উকলানা এলাকার রাস্তার পাশের ছোট্ট ঝুপড়িতে থাকত দলিত পরিবারটি। শুক্রবার রাত ৯টার দিকে মা আর বোনের সঙ্গে শুয়ে পড়ে ছয় বছরের শিশুটি। পরের দিন সকালে বাড়ি থেকে একটু দূরেই উদ্ধার হয় বাচ্চাটির ...

ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে ট্রাম্পের দেওয়া স্বীকৃতির প্রতিবাদে এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাসহ গোটা বিশ্বে বিক্ষোভ হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের একক সিদ্ধান্তের প্রতিবাদে রোববার দেশে দেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে পড়েন। এদিন ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষে কমপক্ষে দেড় শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন। আর ট্রাম্পের ঘোষণার পর এ পর্যন্ত ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আলজাজিরার খবরে ...

ইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক: আদালতের রায়ের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা-১০ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। রোববার এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদেশে আগামী চার সপ্তাহের ...