১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৪

box

১১ ডিসেম্বর ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন ১১ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। এতে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল নীল দল এবং বিএনপি-জামায়াতপন্থী সাদা দল অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় দুই হাজার জন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী। নীল দলের সভাপতি প্রার্থী অধ্যাপক ...

পুঁজিবাজারের তালিকাভুক্ত গোল্ডেন সনকে ২৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বন্ড সুবিধার অপব্যবহার করায় পুঁজিবাজারের তালিকাভুক্ত গোল্ডেন সনকে ২৭ লাখ এক হাজার ৭০০ টাকা জরিমানা করেছে কাস্টমস বন্ড কমিশনারেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কাস্টমস বন্ড কমিশনারেটের তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, গোল্ডেন সন বন্ড সুবিধার আওতায় বন্ডেড ওয়ার হাউজের মাধ্যমে পণ্য উৎপাদনের কাঁচামাল আমদানি করে তা অবৈধভাবে খোলা বাজারে বিক্রি করেছে। এ বিষয়ে কাস্টম ...

টসে জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক : টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাটিংয়ে পাঠান রংপুর রাইডার্সকে। আজ যে দল জিতবে তারাই এবারের বিপিএল-এর ফাইনালে খেলবে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। কুমিল্লাকে হারিয়ে ঢাকা ফাইনাল নিশ্চিত করে। আর খুলনাকে বিদায় করে ফাইনালের খেলার আশা বাঁচিয়ে রাখে রংপুর। দুই দল এর আগে দুবার মুখোমুখি হয়েছিল। দুবারই জিতেছিল তামিমের কুমিল্লা। আজ বড় মঞ্চে একই ...

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন— চর আষাড়িয়াদহ ইউনিয়নের ভূবনপাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে আবু নাসরাফ (৩১) ও আলাল উদ্দীনের ছেলে ইসারুল ইসলাম মিঠু (৩২)। নিহত আবু নাসরাফ ও ইসারুল ইসলাম মিঠু সম্পর্কে চাচাতো ভাই। শনিবার রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক (ডিএমসি) ছয় নম্বর সীমান্ত ...

মানবাধিকারের মূল চ্যালেঞ্জ মোকাবেলায় তারুণ্যকে কাজে লাগাতে হবে’

নিজস্ব প্রতিবেদক: মানবাধিকারের মূল চ্যালেঞ্জ অবিচার, শোষণ, ক্ষুধা-দারিদ্র্য ও সকল প্রকার বৈষম্য মোকাবেলায় তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৭ উদযাপন উপলক্ষ্যে ‘সমতা, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা সমুন্নত রাখা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে। ...

ভাবীকে হত্যায় দেবরের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক: পারিবারিক বিরোধের জের ধরে ঢাকার পল্লবীতে সায়েরা খাতুন আলো নামের এক নারীকে হত্যার দায়ে তার দেবর রাব্বি হোসেন মনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন আদালত। রোববার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান চার বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন প্রাণদণ্ডের আসামি রাব্বি । তিনি পল্লবীর ‘নন লোকাল রিলিফ ক্যাম্পের’ ...

দুই দিনের রিমান্ডে সাবেক ফুটবলার আমিনুল

স্পোর্টস ডেস্ক: রাজধানীর শাহবাগ থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বিরুদ্ধে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান এ আদেশ দেন। গত বুধবার শাহবাগ থানার মামলায় পুলিশ সাবেক ফুটবলার আমিনুল হককে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নাশকতার মামলায় হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার ...

৩৫ হাজার প্রতিষ্ঠান পাচ্ছে ভ্যাট অনার কার্ড : এনবিআর

নিজস্ব প্রতিবেদক: আজ রোববার সারাদেশে জাতীয় ভ্যাট দিবস পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট দিবস উপলক্ষে বরাবরের মতো এবারো শীর্ষ ভ্যাট দাতা প্রতিষ্ঠানকে পুরস্কার দেবে সংস্থাটি। তবে এবার প্রথমবারের মতো সর্বশেষ অর্থবছরে নিয়মিত ভ্যাট দেয়া ৩৫ হাজার প্রতিষ্ঠানকে ভ্যাট অনার কার্ড নামে বিশেষ সম্মাননা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। জাতীয় ভ্যাট দিবস থেকে শুরু করে পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানের হাতে সম্মাননা ...

রাজশাহীতে এক ট্রাক ওএমএস’র চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ওএমএস’র চালভর্তি একটি ট্রাক আটক করেছে পুলিশ। রোববার দুপুর একটার দিকে মহানগরীর সপুরা এলাকা থেকে চালসহ ওই ট্রাকটি আটক করা হয়। জানা যায়, চালগুলো রাজশাহী সদর খাদ্য গুদাম থেকে বের করে মহানগরীর বহরমপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকসহ এর চালক ফিরোজকে আটক করে পুলিশ। বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, ট্রাকটিতে ...

সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিক পতনে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৪০০ কোটি টাকার ঘরে নেমে গেছে। এদিন ডিএসইতে ৪৩২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গত ২৩ জুলাই ডিএসইতে ৪৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিকে আজ ডিএসইতে মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। রোববার ডিএসইতে আগের দিনের তুলনায় ৮৪ কোটি ২৫ লাখ টাকা কম ...