১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪৪

box

যানজটে থমকে আছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চন্দ্রা থেকে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট বিস্তৃত হয়েছে। ধীরগতিতে চলছে গাড়ি। মহাসড়কে পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে দুর্ভোগে পড়েছেন এসব যানে থাকা হাজারো যাত্রী। কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব সিনহা জানান, টাঙ্গাইল অংশে মহাসড়কের প্রশস্তকরণ ...

কাল বক্সিংডে টেস্টে নামছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: প্রথম তিন ম্যাচ জিতে ইংল্যান্ডের বিপক্ষে ইতোমধ্যেই অ্যাশেজ সিরিজ নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার মিশন শুরু করছে অসিরা। সেই লক্ষ্য নিয়ে আগামীকাল মেলবোর্নে বক্সিংডে টেস্টে ইংলিশদের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, সিরিজ হারলেও বাকি দুই টেস্টে ভালো পারফরমেন্স করার প্রত্যয় নিয়ে চতুর্থ ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে সিরিজের চতুর্থ ...

নড়াইলে ১০ দিনব্যাপী সুলতান মেলা শুরু আজ

শিল্প–সাহিত্য ডেস্ক: বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী সুলতান মেলা শুরু হচ্ছে আজ মঙ্গলবার। মেলা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। সুলতান মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। এ বছর সুলতান মেলায় রয়েছে চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লাঠিখেলা, ঘৌড়াগাড়ির দৌড়, হাডুডু, রশি টানাটানি প্রতিযোগিতা, সুলতানের কর্ম ও জীবনীর উপর আলোচনা, সুলতান পদক প্রদান, এছাড়া ...

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানিতে ধস

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ততার অভিযোগে বেশ ক’জন বাংলাদেশি গ্রেফতার হওয়ায় দেশটিতে জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে। গত বছর বাংলাদেশ থেকে প্রায় ৫৫ হাজার শ্রমিক সিঙ্গাপুর গেলেও চলতি বছর তা নেমে এসেছে ৩৮ হাজারে। একই সঙ্গে সেখানে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির মধ্যে পড়তে হচ্ছে। এ অবস্থায় সমস্যা সমাধানে দেশটির সঙ্গে কূটনীতিক তৎপরতা চালানোর তাগিদ সংশ্লিষ্টদের। বাংলাদেশের অন্যতম ...

নির্বাচনে হেফাজতে ইসলাম কোন দলকে সমর্থন করবে না : মুফতি ফয়জুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: মুফতি ফয়জুল্লাহ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামী বাংলাদেশের যুগ্ম মহাসচিব। চারদলীয় জোট সরকারের অংশীদার ও পরবর্তীকালে ২০ দলীয় জোটের রাজপথের সঙ্গী ইসলামী ঐক্যজোট সম্প্রতি জোট থেকে বের হয়ে এসেছে। জোট থেকে বের হবার কী কারণ, সরকারের সাথে কী ধরনের বোঝাপড়া এবং বিশ্বরাজনীতিতে বর্তমান সৌদি আরবের ভূমিকা নিয়ে কথা বলেছেন তিনি। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো। জোট ...

মঙ্গলবার আদালতে যাবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে মঙ্গলবার বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে এ দিন দুর্নীতি মামলা দুটির যুক্তি উপস্থাপনের দিন ধার্য রয়েছে। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ...

ডেলের নতুন কনভার্টেবল ল্যাপটপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ইন্সপায়রন সিরিজে নতুন কনভার্টেবল ল্যাপটপ বাজারে আনলো যুক্তরাষ্ট্রের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডেল। এই সিরিজে নতুন তিনটি ল্যাপটপ বিক্রি করছে প্রতিষ্ঠানটি। এসব ল্যাপটপ যেমন যেমন পাতলা তেমনি শক্তপোক্ত। ল্যাপটপগুলো ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। আল্ট্রা থিন এই ল্যাপটপগুলোর মডেল ইন্সপায়রন ১৩ ৭০০০, ইন্সপায়রন ১৫ ৭০০০ এবং ইন্সপায়রন ১৩ ৫০০০। ইন্সপায়রন ১৩ ৭০০০ ল্যাপটপটি টু ইন ওয়ান ল্যাপটপ। এতে ...

৩০ ডিসেম্বর কোর্টে ফিরছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১১ মাস বিরতির পর টেনিস কোর্টে ফিরছেন সাবেক এক নাম্বার টেনিস তরকা সেরেনা উইলিয়ামস। ৩০ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে অনুষ্ঠিতব্য মুবাদালা টেনিস চ্যাম্পিয়নিশিপে অংশগ্রহণ করছেন মহিলা এককে ২৩ বার গ্রান্ড স্লাম জীয় এ আমেরিকান। এর আগে এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে সর্বশেষ কোর্টে নেমেছিলেন ৩৬ বছর বয়সী এ টেনিস তারকা। অন্তঃসত্বা হওয়ায় ১১ মাস ...

ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: সোনার দাম কমানোর দুই সপ্তাহ যেতে না যেতেই ফের বাড়ছে সোনার দাম। বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কারণে সোনার দাম বাড়ানো হলো। সোমবার থেকে নতুন এ দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশে জুয়েলার্স সমিতি (বাজুস)। রবিবার বাংলাদেশে জুয়েলার্স সমিতির সহ-সভাপতি সত্য রঞ্জন ব্রহ্ম ঢাকাটাইমসকে দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সত্য রঞ্জন বলেন, প্রতি ভরি ...

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশিদের আশ্রয় দিয়েছিলেন রোহিঙ্গা শরণার্থী দীন মোহাম্মদ

উখিয়া প্রতিনিধি: দীন মোহাম্মদের বয়স এখন ৬৮ বছর। তবে শারীরিকভাবে তিনি এখনো বেশ শক্ত। রোহিঙ্গা ক্যাম্পের এ প্রান্ত থেকে সে প্রান্তে হেঁটে বেড়াচ্ছেন। কুতুপালং-এ নতুন রোহিঙ্গা ক্যাম্পে দীন মোহাম্মদকে অনেকেই চেনে। দীন মোহাম্মদ দেখতে অন্য সাধারণ রোহিঙ্গাদের মতো নয়। পরিষ্কার বাংলায় কথা বলেন তিনি। তাছাড়া তাঁর পোশাক-পরিচ্ছদ অন্য রোহিঙ্গাদের চেয়ে খানিকটা আলাদা। মিয়ানমারের ফকিরা বাজার নামক একটি এলাকায় বসবাস ছিল ...