নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলে ওভারপাসের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচের সড়কে পড়ে গিয়ে নারীসহ চারজন আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে রামপুরা মহানগর আবাসিক এলাকা সংলগ্ন হাতিরঝিলের ২ নম্বর ওভারপাসে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাতে একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে এক নারীসহ চারজন আহত হন। হাতিরঝিল এলাকায় ঘুরতে আসা ...
box
আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল তিনি বলেন, ম্যাডম ( বেগম খালেদা জিয়া) শারীরিকভাবে সুস্থ থাকলে মঙ্গলবার বেলা ১১টার দিকে আদালতে পৌঁছবেন। পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে মামলা দুটির বিচারকাজ ...
ঘুষ বন্ধ করতে না পেরে সহনীয় মাত্রায় ঘুষ নিতে আকুতি শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: ঘুষ বন্ধ করতে না পেরে সহনীয় মাত্রায় ঘুষ নিতে শিক্ষামন্ত্রী যে আকুতির পেছনে রয়েছে শিক্ষাখাতে দুর্নীতির করুণ চিত্র। সেখানে পরিস্থিতি এতটাই খারাপ যে সহসা উত্তরণের আশা করাও এক ধরনের দুঃসাহসের বিষয়। বিভিন্ন সরকারি অফিসে ঘুষ দুর্নীতির কারণে পকেটের টাকা খরচ করতে হচ্ছে শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানকে। আবার যারা অফিসে অফিসে ঘুষ দিয়ে বিরক্ত হন, তাদের অনেকেই আবার নিজ ...
রাতে দেশ ছাড়ছে যুব টাইগাররা
স্পোর্টস ডেস্ক: সাইফ হাসানের নেতৃত্বে যুব বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেবে যুব টাইগাররা। এ জন্য ধাপে ধাপে দীর্ঘদিন অনুশীলনের মধ্য দিয়েই কাটিয়েছে আফিফ-সাইফরা। দীর্ঘ পরিকল্পনায় নিজেদের প্রস্তুতির পাঠ সারায় বেশ আত্মবিশ্বাসী যুবারা। তাই যুব বিশ্বকাপে এবার স্বপ্ন পুরনের মিশন বাংলাদেশের। এজন্য ভালোভাবেই হাটতে চায় অনূর্ধ্ব ১৯ দল। যাচ্ছেও আগভাগেই। রাত ১টায় দেশ ছাড়বে জুনিয়র টাইগাররা। ১৩ই জানুয়ারি নিউজিল্যান্ডে পর্দা উঠবে আইসিসি ...
দেশের প্রথম ৬ লেন উড়ালসেতুর উদ্বোধন ৪ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে দেশের প্রথম ছয় লেন উড়ালসেতুর উদ্বোধন আগামী ৪ জানুয়ারি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উড়ালসেতু উদ্বোধন করবেন। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উড়ালসেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান। উড়ালসেতুর নির্মাণকাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগেই সম্পন্ন হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, উড়ালসেতু ছয় লেনের হলেও সেতুর নিচের ...
ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের উত্তরাঞ্চলে সোমবার ক্রিসমাস ডের অনুষ্ঠানে যাওয়ার সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন তীর্থযাত্রী নিহত হয়েছে। দেশটির পুলিশ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। ফিলিপাইনের পুলিশ জানায়, ম্যানিলার প্রায় ২০০ কিলোমিটার উত্তরের আগু শহরে একটি বড় বাসের সঙ্গে ছোট বাসের ...
সিরাজগঞ্জে বাস উল্টে দম্পতি নিহত
সিরাজগঞ্জ প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস উল্টে এক দম্পতি নিহত হয়েছে। রোববার রাতে উপজেলার দবিরগঞ্জ এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছে বাসের অন্তত সাত যাত্রী। নিহতরা হলেন— রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামের আব্দুস সাত্তার (৭৫) ও তার স্ত্রী মালেকা বেগম (৬৫)। উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দেশ ট্রাভেলর্সের একটি বাস রাজশাহী থেকে ঢাকা ...
ইসরাইলের প্রস্তাব সরাসরি নাকচ করল ঢাকা
আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইহুদি ইসরাইল নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য ত্রাণ সহায়তার প্রস্তাব দিয়েছিল। কিন্তু, বাংলাদেশ সরকার সরাসরি তাদের প্রস্তাব নাকচ করে দিয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে ইসরাইলের এমন প্রস্তাবের কথা জানা গেছে।ইসরাইলের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই। তাই কঠোর গোপনীয়তায় বিশেষ চ্যানেলে ইসরাইল গত নভেম্বরে এই সহায়তার প্রস্তাব দিয়েছিল বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কূটনৈতিক শিষ্টাচারে কোনো ...
ফিল্ম ক্লাবের সম্মাননা পাচ্ছেন তারা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড প্রতিষ্ঠার দুই দশক পূর্তিতে চলচ্চিত্রাঙ্গনের ২০ গুণী ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে সম্মান জানাবে। মঙ্গলবার এফডিসির ৮নং ফ্লোরে বিকেল ৩টায় সম্মাননা তুলে দেওয়া হবে। এ আয়োজনে বিশেষ মরণোত্তর পুরস্কার পাচ্ছেন নায়করাজ রাজ্জাক। সাথে আছে ঐতিহ্যবাহী সিনেমা হল লায়ন, সিনিয়র পরিচালক আজিজুর রহমান, আমজাদ হোসেন, সর্বাধিক চলচ্চিত্র গীত রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার, সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত ...
সিরাজগঞ্জের মেয়ে আঁখি এখন দক্ষিণ এশিয়ার সেরা
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাটখোলা গ্রামের মেয়ে আঁখি। প্রত্যান্ত অঞ্চলে তাঁত শ্রমিকের ঘরে জন্ম এই কিশোরির। কিন্তু সেই আখিঁর গলাতেই এখন দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলারের মালা। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে রোববার ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশের মেয়েরা। এদিন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে আঁখির হাতে। অথচ কদিন আগেই যার দিন কাটতো মায়ের সঙ্গে সুতো বুনে। বালিকা সাফের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর