১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:০২

box

স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া একটি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার সিউলের একটি পত্রিকা একথা জানিয়েছে। বাইরের দেশের পর্যবেক্ষকরা সতর্ক করে দিয়ে বলেছেন যে, পারমাণবিক ক্ষমতাধর এ রাষ্ট্রের মহাকাশ কর্মসূচি হচ্ছে অস্ত্র পরীক্ষার একটি কৌশল মাত্র। খবর এএফপি’র। পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় জাতিসংঘ উত্তর কোরিয়ার বিরুদ্ধে কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া দেশটির বিরুদ্ধে স্যাটেলাইটসহ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে কোনো ...

রিহ্যাব ফেয়ারের সমাপনী অনুষ্ঠান ৪ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: দেশের আবাসন শিল্প খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার ২০১৭’ এর সমাপনী অনুষ্ঠান আগামী ৪ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রী, রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি, সহ-সভাপতি (১ম), পরিচালক ও মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, সদস্যসহ আরও অনেকে উপস্থিত থাকবেন। এদিকে, ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় সোমবার ...

এবার স্কুল শিক্ষকদের অবস্থান কর্মসূচি এমপিওভুক্তির দাবিতে

নিজস্ব প্রতিবেদক: বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আমরণ অনশনের পর এবার অবস্থান কর্মসূচিতে বসলেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন শুরু করছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের ...

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ৫৩ বারের মতো পেছাল। মঙ্গলবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক নতুন এ দিন ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা ...

সিরাজগঞ্জে কিশোরীকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় চায়না খাতুন (১১) নামের এক কিশোরীকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে উপজেলার বেড়াখারুয়া যমুনা নদীর পাড় থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।এর আগে সোমবার রাতের কোনো এক সময়ে শিশু চায়নাকে হত্যা করে যমুনা নদীর বেড়াখারুয়ার ডিগ্রির চর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত চায়না খাতুন উপজেলার সদর ইউনিয়নের ছোট বেড়াখারুয়া গ্রামের ...

জাবিতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা ৬ দিনের জন্য

নিজস্ব প্রতিবেদক: আগামী ছয় দিনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনার্থী ও বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী সোমবার রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার জানান, বেড়ানো, শিক্ষা সফর, যে কোনো ধরণের শ্যুটিংসহ সব ধরণের কাজে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আগামী ...

কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনা নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে ‘বিনা উস্কানিতে’ গুলি চালানোর জন্য ভারতের সেনাবাহিনীকে দায়ী করা হয়েছে। অন্যদিকে ভারতের সেনাবাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দুই পক্ষের গুলি বিনিময়ের সময় পাকিস্তানি সেনারা নিহত হয়েছে। এর আগের দিন অর্থাৎ রোববার রাতে ...

ঐতিহাসিক দিবারাত্রির চার দিনের টেস্ট শুরু আজ

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার নিরন্তর চেষ্টা চলছে ক্রিকেট অঙ্গনে। গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলা শুরু হয়েছে ২০১৫ সালের শেষ দিকে। এবার শুরু হচ্ছে আরেকটি ফরম্যাট-চারদিনের টেস্ট। প্রথমবারের মতো আজ পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে শুরু হচ্ছে চার দিনের টেস্ট। তারও আবার বক্সিং ডে’তে। স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টায়) ৬ ঘণ্টার বদলে প্রতিদিন ...

রাশিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে আন্ডারপাসে , নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার মস্কোতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আন্ডারপাসে ঢুকে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। স্থানীয় সময় সোমবার দুপুরে দক্ষিণ মস্কোর কুটজোভস্কি অ্যাভিনিউ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি নির্ধারিত রুটেই চলছিল। হঠাৎ বাসটির গতি বেড়ে যাওয়ায় সেটি ফুটপাত পার হয়ে আন্ডারপাসে ঢুকে পড়ে। এতে পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হন। তবে দুর্ঘটনায় হতাহতদের ...

যশোরে গাড়ির ওয়ার্কশপে আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: যশোরে একটি গাড়ির ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। সোমবার রাতের ওই আগুনে একটি কাভার্ডভ্যান ও কয়েকটি ট্রাক পুড়ে গেছে বলে জানিয়েছেন যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পরিমলচন্দ্র কুণ্ডু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান জানান, রাত সাড়ে আটটার ...