নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সেনাবাহিনীর সিপাহী বলে জানা গেছে। তারা চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত আছেন। শনিবার মধ্যরাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নেত্রকোণার মো. সিহাব উদ্দিন (৩৮) এবং নাটোরের শফিকুল ইসলাম (২৮)। বিষয়টি নিশ্চিত করে কর্নফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা জানান, তারা কক্সবাজার থেকে ...
box
সিরাজগঞ্জে বাসচাপায় ৪ অটোযাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাট ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের তৌহিদুর রহমান, সাথী বেগম, পাবনা জেলার সাথিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের ...
পাকিস্তানে অর্থ সহায়তা বন্ধ করতে চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অভিযোগ এনে পাকিস্তানকে প্রস্তাবিত ২৫ কোটি ৫০ লাখ ডলারের অর্থ সাহায্য বন্ধ করে দিতে চলেছে যুক্তরাষ্ট্র। শনিবার নিউইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা ডন জানিয়েছে, পাকিস্তানকে অর্থ সাহায্য করা নিয়ে ট্রাম্প প্রশাসনে জোর বিতর্ক শুরু হয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান যাতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তার জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। খোদ ...
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্কুলের পাঠদান
নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর চকবাজার এলাকার শত বছরের নিবেসক (নিম্ন বেতনভুক্ত সরকারি কর্মচারী) সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। এই জীর্ণ ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করছে ক্ষুদে শিক্ষার্থীরা। ইতোমধ্যে ভবনটির ছাদ ধসে পড়লে টিনের ছাপড়া দিয়ে ওই ভবনেই চলছে পড়ালেখা। বছরের পর বছর এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রায় তিন যুগ ধরে নিবেসক ...
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে ওই দম্পতির ছেলে। শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকার ফারুক খান (৩৫) ও তার স্ত্রী পলি আক্তার (৩০)। দুর্ঘটনায় আহত হয়েছে তাদের ছেলে মারুফ (৮)। সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি বাসুদেব ...
চালের দাম আরো বাড়বে
নিজস্ব প্রতিবেদক: এ বছর টানা বৃষ্টি ও দেশজুড়ে দফায় দফায় বন্যার কারণে প্রায় ৫০ শতাংশ আমন চাষ নষ্ট হয়ে গেছে। তার ওপর শেষ বর্ষায় উজান থেকে নেমে আসা ঢলে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যায় আমনের তে তলিয়ে যায়। এর পরও টিকে থাকা ধানে হয়েছে পোকার আক্রমণ। ফলে এ বছর আমনের উৎপাদন তুলনামূলকভাবে লক্ষ্যমাত্রার চেয়ে কম হবে বলে আশঙ্কা করেছেন কৃষি বিশেষজ্ঞেরা। ...
সিলেট-বরিশালে বিমানঘাঁটি গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,ভবিষ্যতে সিলেট ও বরিশালেও আরো দু’টি বিমানঘাঁটি গড়ে তোলা হবে। রোববার যাশোরে বাংলাদেশ বিমান বাহিনীর ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি’তে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু যে উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার ...
ঢাবিতে শিক্ষার্থীকে হল ছাড়া করল ছাত্রলীগ নেত্রী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যলেয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের এক শিক্ষার্থীকে হল ছাড়া করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সভাপতি ইফাত জাহান ইসার বিরুদ্ধে। ভুক্তভোগী হুমায়রা খাতুন হিমু বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হলসূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের সাহিত্যবিষয়ক সম্পাদক ও শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি খালেদা হোসাইন মুন হলের সভাপতি থাকাকালে ওই শিক্ষার্থীকে হলের প্রত্যয় বিল্ডংয়ের ১০১ ...
মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় ওয়াহেদ আলী নামে অষ্টম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে রাজাপুর গ্রামের চঞ্চলের ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। ওয়াহেদ ঐ গ্রামের মিজানুর রহমানের ছেলে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সকালে হরিরামপুরে নানির বাড়ি থেকে মাছ নিয়ে সাইকেলযোগে বাড়ি আসছিল ওয়াহেদ। রাজাপুর গ্রামের চঞ্চলের ইটভাটার কাছে পৌঁছালে পেছন ...
রুশ প্রযুক্তিতেই তৈরি হচ্ছে উত্তর কোরিয়ার মিসাইল
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে একের পর এক অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর এরই মধ্যে সামনে এল নতুন তথ্য। জানা গেছে, রাশিয়ার বিক্রি করা প্রযুক্তি দিয়েই মিসাইল তৈরি করছে উত্তর কোরিয়া। বিভিন্ন ঘটনা থেকে এমনটাই প্রমাণিত হয়েছে। এর আগে গত ২৯ নভেম্বর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ঘোষণা করেন, সেদেশের তৈরি মিসাইল নাকি অনায়াসে আমেরিকার মূলভূখন্ডে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর