১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:০৭

box

আগামীকাল নতুন বছরের প্রথম রাতে দেখা যাবে সুপারমুন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :  আগামীকাল অর্থাৎ নতুন বছরের প্রথম রাতে বিরল ঘটনার সাক্ষী থাকবেন পৃথিবীবাসী। ১ জানুয়ারি রাতের আকাশে দেখা যেতে পারে সবচেয়ে বড় চাঁদ। যা ‘সুপারমুন’ হিসাবে পরিচিত। পৃথিবীর প্রায় সব স্থান থেকেই সুপারমুন দেখা যাবে। সুপারমুন অন্য দিনের চাঁদের তুলনায় আলাদা। স্বাভাবিকের থেকে অনেক বড় দেখাবে চাঁদকে। মহাকাশ গবেষকরা বলছেন, স্বাভাবিক অবস্থা থেকে প্রায় ১৪ শতাংশ বড় ...

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০ সাল থেকে হবে পূর্বাচলে: বাণিজ্যমন্ত্রী

শিল্প ও বাণিজ্য ডেস্ক: ২০২০ সাল থেকে পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্যমেলা হবে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার রাজধানীর শেরেবাংলানগরে মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও নতুন আঙ্গিকে মেলা চত্বর সাজানো হয়েছে। পদ্মা সেতুর আদলে মূল ফটক নির্মাণ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বঙ্গবন্ধু প্যাভিলিয়ন আকারে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ...

যৌন নির্যাতনের শিকার ৫১ মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: মাঝেমধ্যেই কাগজের টুকরো পড়ে থাকতে দেখা যেত মাদ্রাসার পাশের রাস্তাটায়। কেউ তেমন গা করেননি। হয়তো ভেবেছিলেন, আবাসিক মাদ্রাসার বাচ্চা মেয়েগুলোর কাজ। সত্যিই তাই। মাদ্রাসার জানালা দিয়ে উড়ে আসা একটা কাগজের গোলা এক দিন সোজা গিয়ে লাগল এক পথচারীর গায়ে। কাগজের মোড়কটা খুলে স্তম্ভিত হয়ে যান লোকটি। ভিতরে লেখা ছিল— ‘আমাদের বাঁচান’। দেরি না করে তিনি খবর দিয়েছিলেন মাদ্রাসার ...

ফরহাদ মজহার ও তার স্ত্রীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগে কবি-প্রাবন্ধিক ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম শুব্রত ঘোষ শুভ প্রসিকিউশন মামলা আমলে নিয়ে তাদের আগামী ৩০ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। গত ২৮ ডিসেম্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আদাবর থানার নন-জিআর শাখায় এ প্রসিকিউশন মামলাটি ডাকযোগে ...

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও আন্দোলনে যাবে

নিজস্ব প্রতিবেদক: এবার শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে লাগাতর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী এমপিওভুক্ত ৯টি শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের এ ঘোষণা দেন শিক্ষক কর্মচারী সংগ্রাম কিমিটির সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হক। সংবাদ সম্মেলনে বলা হয়, এসব দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এ ...

সরকার সহায়তা করলে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে

নিজস্ব প্রতিবেদক: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, অবাধ, নিরপক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন একটি উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে। এই নির্বাচনের দৃষ্টান্ত অনুসরণ করে পরবর্তী নির্বাচনগুলো অনুষ্ঠানের দাবি জানান তিনি। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন ও নির্বাচনের সার্বিক মূল্যায়ন’ শীর্ষক সাংবাদ সম্মেলনে তিনি এ ...

দেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের প্রত্যক্ষ মদদ, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এবং বিচারহীনতার কারণেই দুষ্কৃতিকারীরা এ ধরনের অপকর্ম সাধনে আরো বেশি উৎসাহিত হচ্ছে। ফলে দেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভীত-সন্ত্রস্ত করে ক্ষমতার মসনদ দীর্ঘস্থায়ী করা যায় না, বরং ভয়াবহ দুঃশাসনের মাধ্যমে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যেকোনো স্বৈরাচারী শাসকগোষ্ঠী।’ রোববার ...

বছরটি স্মৃতি হয়েই থাকবে: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: নানা কারণে বিদায়ী বছর স্মৃতি হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ইংরেজি নববর্ষ ২০১৮ উপলক্ষে রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, ‘গেল বছর (২০১৭) এখন আমাদের মনে স্মৃতি হয়ে থাকবে। গত বৎসরের বেশকিছু তিক্ত অভিজ্ঞতা, স্বজন হারানোর বেদনা এবং অধিকার হারানোর যন্ত্রণা আগামী বৎসরে আমাদের একদিকে যেমন বেদনার্ত ...

‘বর্ষসেরা’ টি-টোয়েন্টি একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক: দারুণ একটা বছর পার করলেন সাকিব আল হাসান। সারা বছরই তিনি তিন ফরমেটের অলরাউন্ডার ফরম্যাটে শীর্ষ স্থান ধরে রেখেছিলেন। আর এর ফলটাও পেলেন এই টাইগার তারকা। বছর শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিলেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইট ক্রিকেট ডটকম ডট এইউ ২০১৭ সালে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টির পারফরম্যান্স বিবেচনায় এই একাদশ নির্বাচন করেছে। একাদশে তিন জন ...

প্রধানমন্ত্রীর জনসভার মিছিলে ছুরিকাঘাত, যুবলীগ নেতাসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক: যশোর ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে প্রবেশের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জেলা যুবলীগের সদস্যসহ চারজন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঈদগাহ মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- জেলা যুবলীগের সদস্য ও শহরের ওয়াপদা মোড় এলাকার খায়রুল ইসলামের ছেলে রাজিবুল আলম (৪২), শহরের রায়পাড়া এলাকার মজিবর রহমানের ছেলে ইমাম হোসেন ...