আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছর উপলক্ষ্যে দেয়া বক্তৃতায় উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছিলেন, পারমাণবিক অস্ত্র চালু বোতাম সবসময় তার টেবিলেই থাকে। আমেরিকা কখনই যুদ্ধ শুরু করতে পারবে না। পুরো আমেরিকাই এখন উত্তর কোরয়ার পারমাণবিক অস্ত্রের আওতায়। এটা কোনো হুমকি নয়, বাস্তবতা। সেই হুমকির জবাবে বুধবার টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ‘পারমাণবিক অস্ত্র চালুর বোতাম সবসময় ...
box
নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেয়ায় রিট
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতির পদ শূন্য থাকা ও নতুন কাউকে নিয়োগ না দেয়া কেন অসাংবিধানিক হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনূস আলী আকন্দ এ রিট দায়ের করেন। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের অবকাশ শুরুর আগে গত ২৪ আগস্ট শেষ অফিস করেন প্রধান বিচারপতি এসকে সিনহা। অবকাশের মধ্যেই গত ১০ সেপ্টেম্বর তিনি দুই ...
নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণ, বিচারের দাবিতে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকার বখাটে আনিছুল হকের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে ধর্ষক ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় ধর্ষকের বিচারের দাবিতে বুধবার দুপুরে এলাকার স্থানীয় লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন। জানা যায়, ...
অনশনকারী শিক্ষকদের দুই নেতাসহ অসুস্থ ৫০
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্তির দাবিতে অনশনের চতুর্থ দিনে নন এএমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার এবং সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায়। এর মধ্যে দ্বিতীয় জনকে কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল নেয়া হয়েছে। গত রবিবার থেকেই না খেয়ে অবস্থান নিয়ে আছেন শিক্ষকরা। এর আগে পাঁচ দিন অবস্থান কর্মসূচিতে সরকারের কাছে সাড়া না পেয়ে শনিবার অনশন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতারা। ...
যশোরে ছাত্রলীগ নেতার ভাইকে বোমা মেরে হত্যা
নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় বোমা হামলা চালিয়ে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেনের ভাই আব্বাস হোসেন মোল্লাকে (৪০) হত্যা করেছে দুর্বৃত্তরা। কামাল হোসেনের ওপর দুর্বৃত্তরা হামলা চালালেও তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু প্রাণ দিতে হয়েছে তার ভাইকে। নিহত আব্বাস উপজেলার চন্দ্রপুর গ্রামের হাজরা মোড়লের ছেলে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আওয়ামী লীগের দুই গ্রুপের ...
ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালকসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের সালনার মোল্লাপাড়া রেলক্রসিং এলাকায় খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় কাভার্ডভ্যানের চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ র্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহতরা হলেন- কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী। তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর ...
খালেদা জিয়ার পক্ষে ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক শেষ
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক শেষ হয়েছে। বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালত আজ বুধবার বেলা তিনটায় অসমাপ্ত অবস্থায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। কাল বৃহস্পতিবারও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য রয়েছে। খালেদার পক্ষে আজ যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট এ জে ...
ইরানের বিক্ষোভের পেছনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে সরকারবিরোধী বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনি। এ ছাড়া ইরানের অন্যান্য নেতারাও এ বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। ইরানের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ইশাক জাহাঙ্গিরিও বিক্ষোভের পেছনে অর্থনৈতিক কারণ ছাড়াও অন্য কোনো শক্তির হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ...
দাবি না মানলে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক: দাবি না মানলে কাল থেকে নন -এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। আজ বুধবার টানা চতুর্থ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এসব শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্তর দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে কয়েকশ শিক্ষক-কর্মচারী আমরণ অনশন করছেন। শিক্ষকদের নেতারা বলেন, আমরণ অনশন পালনে প্রায় ৫০ জন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এর মধ্যে ...
জাফলংয়ে পাথর তুলতে গিয়ে নিহত ৪
সিলেট প্রতিবেদক: সিলেটের গোয়াইঘাট উপজেলার জাফলংয়ে জুম বস্তিতে কোয়ারি থেকে পাথর উত্তোলনের সময় চার শ্রমিক নিহত হয়েছেন। গর্ত থেকে পাথর তোলার সময় কোয়ারির পাড় ধ্বসে শ্রমিকদের ওপর পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় অন্তত পাঁচ শ্রমিক আহত হন। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতদের নাম পারিচয় জানাতে পারেনি। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর