নিজস্ব প্রতিবেদক: ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর ঢাকায় আসা নিয়ে সংকট নিরসনে তাবলিগ জামাতের দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, আইনশৃংখলা বাহিনীর শীর্ষ ব্যক্তিরা, আলেম এবং কাকরাইল মারকাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ...
box
সা’দকে দিল্লি না পাঠালে পরিস্থিতি খারাপ হবে: হেফাজত
নিজস্ব প্রতিবেদক: ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী বিশ্ব ইজতেমায় অংশ নেবেন না পুলিশের পক্ষ থেকে এমন ঘোষণার পরও পরিস্থিতির বদল হয়নি। আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে তাঁকে বাংলাদেশ থেকে ভারতের দিল্লিতে ফেরত পাঠানোর দাবি উঠেছে। নইলে পরিস্থিতি খারাপ হবে বলে হুমকি দেওয়া হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা বিভাগের যুগ্ম সম্পাদক ফজলুল হক কাশেমী আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ...
তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আগামীকালের নিয়োগ পরীক্ষায় বাধা নেই
নিজস্ব প্রতিবেদক: তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের আগামীকাল অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষায় আইনগত কোনো বাধা নেই। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এ তথ্য দেন আইনজীবীরা। একটি সমন্বিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংক তিনটির সিনিয়র অফিসার, অফিসার (সাধারণ) ও অফিসার (ক্যাশ) পদে জনবল নিয়োগে পরীক্ষার সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হাইকোর্টের আদেশ আজ স্থগিত করেছেন চেম্বার আদালত। ...
সাভারে শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
নিজস্ব প্রতিবেদক: সাভারে এক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক ফিরোজ হোসেন (৩৫) হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসার শিক্ষক। বৃহস্পতিবার সকালে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনগণ ওই শিক্ষককে ধরে পুলিশে সোপর্দ করে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। ...
ট্যাক্স ফাঁকির ঘটনায় ইউনাইটেড হাসপাতালের এমডির বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: প্রায় সাড়ে একুশ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার রহিমা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম গুলশান থানায় এ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। মামলার এজহারে বলা ...
জনগণকে সম্যক ধারণা দিতেই সারাদেশে উন্নয়ন মেলার আয়োজন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে উন্নয়ন মেলার উদ্বোধনকালে বলেছেন, সরকার যে কাজগুলো করেছে এবং ভবিষ্যতে যে কাজগুলো করতে যাচ্ছে তা সম্পর্কে জনগণকে সম্যক ধারণা দিতেই এই মেলার আয়োজন। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সকল জেলা-উপজেলায় অনুষ্ঠিত উন্নয়ন মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এই মেলায় আজকে ...
কেন্দ্রীয় কারাগারের হাজতীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা কেন্দ্রীয় কারাগারের মনু মিয়া (৩৫) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টা ৫মিনিটে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী মোঃ আবু হানিফ জানান, কারাগারে অসুস্থ্ হয়ে পড়লে কারা-চিকিৎকের আদেশে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা ...
নিউ ইয়র্কে বিস্ফোরণে অভিযুক্ত বাংলাদেশের আকায়েদ
আন্তর্জাতিক ডেস্ক: নিউ ইয়র্কের বাস টার্মিনালে আত্মঘাতী বিস্ফোরণের চেষ্টার সময় আহত অবস্থায় গ্রেপ্তার বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে গ্র্যান্ড জুরি। ২৭ বছর বয়সী ওই তরুণের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা; ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ব্যবহার; জনসমাগমস্থল ও পাবলিক পরিবহন ব্যবস্থায় সন্ত্রাসী হামলা ও বিস্ফোরণ ঘটিয়ে সম্পদের ক্ষতি করার চেষ্টাসহ ছয় দফা গুরুতর অভিযোগ আনা হয়েছে। সন্ত্রাসবাদের এসব অভিযোগ ...
২০২০ পর্যন্ত রিয়ালের সাথে চুক্তি নবায়ন করলেন জিদান
স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের সাথে ২০২০ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন কোচ জিনেদিন জিদান। কোপা ডেল রে’তে নুমানসিয়ার সাথে ২-২ গোলে ড্র করার পরে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পরে ফ্রেঞ্চ তারকা জিদান চুক্তি সম্পন্ন হবার বিষয়টি নিশ্চিত করেছেন। রিয়ালের কোচ হিসেবে স্বপ্নের শুরু পরে জিদানের সাথে চুক্তি নবায়নের বিষয়টি ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের জন্য সময়ের ব্যপার ...
সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিনও ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। টানা সাত দিনের পতনে আজ ডিএসইতে লেনদেন ৪০০ কোটি টাকার নিচে নেমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর