১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪৭

box

কক্সবাজারে বিকাশকর্মীর ৫ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে এক বিকাশকর্মীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটক তরুণের নাম ইমরান হোসেন (২০)। তিনি কক্সবাজার সদরের খরুলিয়া এলাকার আবদুল্লাহ ফারুকের ছেলে। কক্সবাজার সদর মডেল থানার ডিউটি অফিসার এএসআই রাশেদ জানান, বজল ...

জীবন-জীবিকা হুমকির মুখে হাওরবাসীর

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের হাওরাবাসীর জীবিন-জীবিকা এখন হুমকির মুখে পড়েছে। হাওরে একের পর এক সমস্যা যেন পিছু ছাড়ছে না। এতে করে চরম ক্ষতির শিকার হচ্ছে জেলার তিন লক্ষাধিক অসহায় কৃষক পরিবার। শুষ্ক মৌসুমে এক ফসলি বোরো ধান চাষাবাদ আর বর্ষায় মাছ ধরেই জীবন-জীবিকা পরিচালিত হয় হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলার ৮০ ভাগ মানুষের। এই হাওরের সঙ্গেই জড়িয়ে আছে শহরের ব্যবসায়ী, চাকরীজীবীসহ সব স্তরের ...

আইএস জঙ্গিদের মতোই ট্রাম্পের তৎপরতা: লন্ডনের মেয়র

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা বাগাড়ম্বর বা উস্কানিমূলক বক্তব্যের কারণে আইএস জঙ্গিদের কূটকৌশলগুলোর সঙ্গে তাকে তুলনা করেছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র সাদিক খান। এক সাক্ষাৎকারে সাদিক খান বলেছেন, ট্রাম্পের ভাষা ও কথিত আইএস জঙ্গিদের ভাষার মধ্যে খুবই মিল রয়েছে। আইএস জঙ্গিরা চায় ইসলাম সম্পর্কে আতঙ্ক সৃষ্টিকারী হামলা বেড়ে যাক; তারা গর্বিত মুসলমান ও পশ্চিমাদের ওপর কঠোর আঘাত ...

ব্যাংক পরীক্ষায় ডিজিটাল অনিয়ম

নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের পরীক্ষায় ডিজিটাল অনিয়মের জন্য পাঁচ পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়েছে। শনিবার বিকেলে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে তাদের আটক করা হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, শনিবার রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে মোট ৬ হাজার ১২৮ জন প্রার্থী অংশ নেয়। এ সময় তিতুমীর কলেজ কেন্দ্র থেকে ২ ...

প্রচণ্ড ঠান্ডায় দুবলার চরে শুঁটকি তৈরির মাছ সংকট

নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণাঞ্চলের সুন্দরবনের দুবলার চর বিখ্যাত শুঁটকিপল্লীর কারণে। প্রায় সবাই জানেন, প্রতিবছর নির্দিষ্ট সময়ে এই চরজুড়ে চলে শুঁটকি তৈরির বিশাল কর্মযজ্ঞ। তবে এবারের দৃশ্য ভিন্ন। প্রচণ্ড শীতের কারণে দুবলার চরে দেখা দিয়েছে চরম মাছ সংকট। বৈরী আবহাওয়ার কারণে আশানুরূপ মাছ না পেয়ে অনেকটা নিরাশ হয়েই লোকসানের বোঝা নিয়ে দুবলার বিভিন্ন চর ছেড়ে যেতে শুরু করেছেন জেলেরা। অন্যদিকে, এ ...

ট্রেনে কাটা পড়ে দুই পা হারালেন ঢাবি ছাত্র

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছেন শফিকুল ইসলাম শান্ত নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র। সোমবার সকালে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেসে কড্ডার শহীদ এম. মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম শফি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বড় চাকলি গ্রামের শাহজাহান আলী মাস্টারের ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত ...

পোশাকশিল্পে সবচেয়ে কম মজুরি বাংলাদেশে: অক্সফাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে তৈরি পোশাকশিল্পে যারা কাজ করেন তাদের মজুরি সবচেয়ে কম। তৈরি পোশাক উৎপাদনকারী সাতটি দেশের মধ্যে মজুরির দিক থেকে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। এখানকার শ্রমিকরা যে অর্থ পান তা দিয়ে স্বাভাবিক জীবনযাপন করাও কঠিন। পোশাকখাতের শ্রমিকদের মধ্যে নারীরা সবচেয়ে দুরবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সহায়তা সংস্থা অক্সফামের একটি প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। রবিবার রাতে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনে বিশ্বের ...

পাকিস্তান ১০৫ রানেই অলআউট

স্পোর্টস ডেস্ক: ২০১৭ সালে মোট দশটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিল পাকিস্তান। যার আটটিতেই জিতেছিল তারা। তবে নিউজিল্যান্ড সফরের শুরু থেকেই নাকানি-চুবানি খাচ্ছে দলটি। ওয়ানডেতে টানা নয় ম্যাচে জিতে এসেও কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশ হতে হয়েছে। তবুও ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা পাকিস্তানের আশা ছিল শীর্ষে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে অন্তত টি-টুয়েন্টি সিরিজে ভাল কিছু করা। তবে সরফরাজদের সে আশায় গুড়ে-বালি। সোমবার ...

আইপিএলের দামি খেলোয়াড়দের তালিকায় সাকিব

স্পোর্টস ডেস্ক: আইপিএলের আগের বছরগুলোতে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের নামের সঙ্গে জুড়ে ছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এ বছর সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা। ফলে আগামী ২৭ জানুয়ারি অন্য ক্রিকেটারদের মতো তাঁকেও অপেক্ষা করতে হবে নিলামের জন্য। আইপিএলের এই আসন্ন নিলামে সাকিব আছেন সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায়। এ তালিকায় সাকিবের সঙ্গে রয়েছেন বেন স্টোকস, মিচেল স্টার্ক, ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, ...

কঙ্গোতে প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভ: নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ কঙ্গোতে প্রেসিডেন্ট জোসেফ কাবিলা বিরোধী এক বিক্ষোভে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। জাতিসংঘের এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, একবছর আগে মেয়াদ শেষ হয়ে গেলেও দায়িত্ব ছাড়ছেন না কাবিলা। এজন্য তাকে পদ থেকে নামানোর আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে ...