স্পোর্টস ডেস্ক: বল টেম্পারিং কলঙ্কে এক বছর নিষিদ্ধ হয়েছেন। এ সময়ে আর্থিকভাবেও বড় অঙ্কের লোকসান গুনতে হবে তাকে। তবু চারদিক থেকে আসা দুয়োধ্বনির স্রোত থামছে না। এতসব কি মেনে নেয়া যায়! স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে আর নিজেকে ধরে রাখতে পারলেন না ডেভিড ওয়ার্নার। অঝোর ধারায় কাঁদলেন, কেঁদে বুক ভাসালেন, কাঁদালেন ভক্তকুলকে। ডুকরে ডুকরে কেঁদেই দ্বিতীয়বারের মতো সবার কাছে কড়জোরে ক্ষমা চাইলেন। ...
box
ইরানের সাথে যুদ্ধ হতে পারে সৌদির
আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু কর্মসূচি থেকে ইরানকে নিবৃত করা না গেলে সৌদি আরব ও ইরানের মধ্যে যুদ্ধ হতে পারে। আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে এ যুদ্ধ হতে পারে আশঙ্কা প্রকাশ করেছে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্র সফররত বিন সালমান ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানিয়েছেন। আন্তর্জাতিক মহলকে ইরানের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে বিন সালমান ...
পাকিস্তানেই থাকতে চান মালালা
আন্তর্জাতিক ডেস্ক: পড়াশোনা শেষ করে পাকিস্তানেই পাকাপাকিভাবে ফিরতে চান মালালা ইউসুফজাই। এক টেলিভিশন সাক্ষাৎকারে নোবেলজয়ী বলেন, ‘পাকিস্তান আমার দেশ। অন্য সবার মতো আমারও এ দেশে সমান অধিকার।’ ২০১২ সালে সোয়াত প্রদেশে তালেবানের গুলিতে গুরুতর জখম হওয়ার পর মালালাকে নিয়ে যাওয়া হয়েছিল ব্রিটেনে। তারপর প্রথম কালই দেশে এসেছেন অক্সফোর্ডের ছাত্রীটি। তার কথায়, ‘২০১২ সালের পাকিস্তান আর আজকের পাকিস্তানে অনেক ফারাক। মানুষ ...
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পরিবারের ছয় সদস্য
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন তার পরিবারের ছয় সদস্য। এর মধ্যে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমানও ছিলেন। আরও ছিলেন বেগম খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম, ভাই শামীম এস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা ও ভাগনে অভিক এস্কান্দার। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এতথ্য জানা গেছে। ...
বর্ষায় রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার আহ্বান জাতিসংঘের
আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন বর্ষা মৌসুমে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান শিবিরগুলো থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নয়তো শিবিরগুলোতে বর্ষা মৌসুমে মানবিক বিপর্যয় ঘটতে পারে বলেও সাবধান করেছেন তিনি। বৃহস্পতিবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘ মহাসচিব এই আহ্বান জানান। এদিকে প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীর নাম ...
রূপালী ব্যাংক নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল
নিজস্ব প্রতিবেদক : প্রাকৃতিক দুর্যোগকে কারণ দেখিয়ে আজ শুক্রবার অনুষ্ঠিত রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মহানগর মহিলা কলেজে বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলাকালে কালবৈশাখী ঝড়ের কারণে দুই দফায় প্রায় ...
দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি ও ঝড় : রংপুরে নিহত ২
নিজস্ব প্রতিবেদক : রংপুর, গাইবান্ধা, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার দুপুরের পর শিলা বৃষ্টি হয়েছে। সেই সাথে কিছু এলকায় দমকা হাওয়া ও ঝড় হয়েছে। এতে রংপুরে ঝড়ের কবলে পড়ে দুজন নিহত হয়েছেন। এছাড়া রবিশস্যসহ গাইবান্ধায় আম বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। রংপুর প্রতিনিধি জানান, মওসুমের প্রথম কালবৈশাখির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রংপুরে। জেলার দু’উপজেলায় ঝড় ও শিলা বৃষ্টিতে ঘরবাড়ি ...
থাইল্যান্ডে বাসে আগুন, মিয়ানমারের ২০ নাগরিক নিহত
অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলের মটর জেলায় শুক্রবার সকালে একটি বাসে আগুন লেগে ২০ জন অভিবাসী কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। নিহতরা সবাই মিয়ানমারের নাগরিক। পুলিশ এ কথা জানিয়েছে। মটর জেলার পুলিশ স্টেশনে প্রধান কৃষ্ণকোণ ড্যান-উডম বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, বাসটিতে মিয়ানমারের ৪৭জন অভিবাসী কর্মী ছিল। তারা আইনগতভাবে কাজ করার জন্য সীমান্ত পার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করেছিল। ...
সিরিয়া থেকে দ্রুত সেনা প্রত্যাহারের ঘেোষণা : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া থেকে শিগগিরই সেনা সরানোর কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ করে যুক্তরাষ্ট্র ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার নষ্ট করেছে। ট্রাম্প এ কথাও বলেন, মধ্যপ্রাচ্যে আইএসকে হঠাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। দখল করা অঞ্চল থেকে তাদের তাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে অবকাঠামো নিয়ে ট্রাম্প বলেছেন, আমরা আইএসকে বিতাড়িত করেছি। শিগগিরই সিরিয়া থেকে সরে ...
স্বাধীনতা দিবসের আলোচনা সভা বিএনপির উদ্যোগে আগামীকাল
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল (৩১ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর ইনস্টিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে শনিবার বেলা ৩টায় এ আলোচনা সভা অনুষ্টিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে সভাপতিত্ব করবেন। আলোচনা সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর