১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:১৯

box

মিরপুরে মুদ্রার কারখানায় ৪০ লাখ জাল রুপি জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের মনিপুরী এলাকায় একটি জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। সেখান থেকে ৪০ লাখ জাল ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। অভিযান চলছে। আজ রবিবার দুপুর থেকে অভিযান শুরু হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মিজানুর রহমান ভূঞা ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সেখানে অভিযান চলছে জানিয়ে মিজানুর রহমান বলেন, এই পর্যন্ত সেখান থেকে ৪০ লাখ ...

বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা প্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধনাগার স্থাপন এবং দেশের প্রতিটি প্রশাসনিক বিভাগে বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মহিদুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন ...

১০ গুণ দামে সব্জি কিনতে পারেন চালে কি সমস্যা : খাদ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রশ্ন রেখে বলেছেন, খাবার টেবিলে বসে ডাল, সবজি, মাছ-মাংস খাচ্ছেন। এগুলোর দাম তো পাঁচ থেকে ১০ গুণ পর্যন্ত বেড়েছে। তাহলে চালের দাম নিয়ে এত আপত্তি কেন? কৃষকের স্বার্থের কথা কেন বিবেচনা করছেন না? রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন রাখেন। খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল ...

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব

নিজস্ব প্রতিবেদক: তিনদিনের সরকারি সফরে ঢাকা এসেছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখালে। রোববার (০৮ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

বুক পেতে সাজোয়া যান রুখছে আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রোববার দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে জড়ো হওয়ার পর থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নিরাপত্তার অংশ হিসেবে শাহবাগ থানার সামনে একটি সাজোয়া যান (এপিসি) প্রস্তুত রাখে পুলিশ। সাধারণত দাঙ্গার সময় এই সাজোয়া যান থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে শর্টগানের গুলি ছোড়া ...

ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা দুর্নীতি মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা (ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা) কুতুব উদ্দিন আহমেদ ওরফে ভূমি কুতুবকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্তথ্য নিশ্চিত করেছেন। ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি গুলশান এলাকায় ১০ কাঠা জমি অবৈধভাবে আত্মসাত করেছেন। দুদকের ...

৩৮ টাকা কেজিতে চাল ও ২৬ টাকা কেজিতে ধান কিনবে সরকার

অর্থনীতি ডেস্ক: চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩৮ টাকা কেজিতে চাল ও ২৬ টাকা কেজিতে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আতপ চাল ৩৭ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। আজ রবিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। ধানের উৎপাদন খরচের চেয়ে ২ টাকা এবং চাল উৎপাদন খরচের চেয়ে ৩ টাকা বেশি ধরে ...

সার্ক সম্মেলনে যোগ দিতে অনিচ্ছুক ভারত

অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সার্ক সামিটে যোগ দিতে অনীহা প্রকাশ করেছেন।  তার অনিচ্ছার কথা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে জানিয়েছেন। পাকিস্তান ভারতের ভেতর সন্ত্রাসীদের মদদ দেয়ায় শনিবার নেপালের প্রধানমন্ত্রীকে এই অনীহার কথা জানান মোদি। খবর এশিয়ান নিউজ নেটওয়ার্কের। নরেন্দ্র মোদি বলেন, বর্তমান পরিস্থিতিতে সার্ক সম্মেলনে যোগ দেয়া কঠিন। নেপাল ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে ...

দেশভাগের এক অমীমাংসিত ইস্যু হল কাশ্মীর: আব্বাসি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি বলেছেন, দেশভাগের এক অমীমাংসিত ইস্যু হলো কাশ্মীর। শুক্রবার কাশ্মীর সলিডারিটি ডে (সংহতি দিবস) উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধম্য হিন্দুস্তান টাইমস। দিনটি উপলক্ষে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক সহিংসতার নিন্দাও করেন পাকিস্তানের শীর্ষ নেতারা। কাশ্মীরের জনগণের অধিকার লঙ্ঘন বন্ধ এবং সেখানকার ঘটনা তদন্ত করতে ভারত যাতে অনুমতি দেয় ...

সিরিয়ায় সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে ফ্রান্স: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অভিযোগ করেছেন, সিরিয়ার ভেতরে সন্ত্রাসবাদ ছড়ানোর ক্ষেত্রে মদদ দিচ্ছে ফ্রান্স। সিরিয়ার কুর্দি ইস্যুতে যখন তুরস্ক এবং অন্য ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে মতভিন্নতা বাড়ছে তখন এরদোগান শনিবার নিজ সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যে এ অভিযোগ করেন। সিরিয়ার আফরিন এলাকায় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের চলমান সামরিক অভিযানের বিষয়ে যেসব দেশ প্রকাশ্যে সমালোচনা করে থাকে ফ্রান্স হচ্ছে ...