১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩৭

সদ্য সংবাদ

ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অফ অনার’এ সম্মাননায় ভূষিত সৌমিত্র

বিনোদন ডেস্ক : ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অফ অনার’এ ভূষিত হচ্ছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ফরাসি সরকারের পক্ষ থেকে কলকাতায় এসে তাকে এই সম্মান হাতে তুলে দেওয়া হবে। কলকাতা টোয়েন্টিফোর এ তথ্য জানিয়েছে। এর আগে প্রথম বাঙালি হিসেবে অস্কারজয়ী নির্মাতা সত্যজিৎ রায় লিজিয়ন অফ অনার পেয়েছিলেন। ভারতীয় চলচ্চিত্রে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দাদাসাহেব ফালকে পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ২০০৪-এ পেয়েছিলেন পদ্মভূষণ। জাতীয় ...

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে রেকর্ডসংখ্যক নারী নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে রেকর্ডসংখ্যক নারী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি সর্বোচ্চ ৩১৮টি আসনে জয় লাভ করেছে। আর বিরোধী লেবার পার্টি পেয়েছে ২৬১টি আসন। কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটি কোয়ালিশন সরকার গঠনে তৎপরতা শুরু করেছে।এবারের নির্বাচনে ব্রিটেনের হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে দুই শতাধিক নারী নির্বাচিত হয়েছেন। নারীদের এ সংখ্যা এযাবতকালের ...

পাকিস্তানে চীনা নাগরিককে হত্যা করল আইএস

আন্তর্জাতিক ডেস্ক: গত মে মাসে পাকিস্তানে দুই চীনা নাগরিককে হত্যা করেছে কথিত জঙ্গি সংগঠন আইএস। এর আগে দক্ষিণ-পশ্চিম পাকিস্তান থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করা হয়। আইএস তাদের মুখপাত্র আমাক নিউজ এজেন্সির মাধ্যমে এ দাবী করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা গুরুত্ব সহকারে এ তথ্য যাচাই করছে। জানা যায়, কোয়েটা শহরের একটি ভাষা কেন্দ্রে উর্দু ভাষা শিখতে গেলে তাদেরকে অপহরণ ...

ট্রাম্পের ওপর ‘স্টিম রোলার’ চালান জেমস কমি

আন্তর্জাতিক ডেস্ক: সিনেটের সামনে শুনানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ‘স্টিম রোলার’ চালান সাবেক এফবিআই প্রধান জেমস কমি। তিনি সরাসরি অভিযোগ করেন, নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে নিয়ে তদন্ত বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে চাপ দেন। তবে জেমস কমির এই অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ‘আমি শপথ করে বলছি, কমির অভিযোগ সঠিক ...

দোহা-ঢাকা রুটে পাঁচটি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: এবার দোহা-ঢাকা রুটে বাংলাদেশ থেকে যাত্রী পরিবহন বন্ধ করে দিয়েছে পাঁচটি এয়ারলাইন্স। সাউদিয়া, এয়ার এরাবিয়া, এমিরেটস, ইতিহাদ ও ফ্লাই দুবাইয়ের দোহাগামী সব ফ্লাইট বন্ধ আছে। কাতারগামী বাংলাদেশি যাত্রীরা এতে ভোগান্তিতে পড়েছেন। এতে করে কার্গো ও যাত্রী পরিবহন থেকে বিমান বন্দরের আয় কমে যাওয়ারও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে এভিয়েশন এক্সপার্ট ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী ইমরান আসিফ বলেন, ...

কাতারের পাশে থাকার প্রতিশ্রুতি তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের নেতৃত্বে কাতারকে বয়কটের সিদ্ধান্ত থেকে দেশগুলোকে সরে আসার অনুরোধ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। কাতারে বাড়তি সেনা মোতায়েনের বিল পাস হওয়ার পর রিয়াদকে বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। খবর আল-জাজিরার। এরদোয়ান বলেন, কাতারকে বয়কট করে এ অঞ্চলের কোনো সমস্যার সমাধান হবে না। আঞ্চলিক সমস্যা সমাধানে ক্ষমতার সবটুকু দিয়ে সহযোগিতারও প্রতিশ্রুতি দেন ...

বাজেট নিয়ে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বর্তমান সরকারের সময়ে শেষ পূর্ণাঙ্গ বাজেট। ভোটের আগে আরেকটি বাজেট দেওয়ার সুযোগ পাবে সরকার। তবে সেটি বাস্তবায়নের মেয়াদ পাবে ছয় মাসের মতো। কিন্তু জনগণকে তুষ্ট করতে হলে নির্বাচনের আগে এই অর্থবছরেই বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। পূরণ করতে হবে স্বল্পমেয়াদি ভিশন-২০২১ এ দেওয়া নানা প্রতিশ্রুতি। সে জন্য চাই অর্থ। ...

ভারতে অর্থের লোভে নিজের সন্তানকে ‘বলি দিল তান্ত্রিকের হাতে

আন্তর্জাতিক ডেস্ক: অর্থের লোভে অন্ধ হয়ে যাওয়ার একটা প্রবাদ প্রচলিত আছে। অর্থের লোভে কেউ কেউ মারাত্মক অপরাধের জন্ম দেন, আবার নিজের সন্তানকে বিক্রি করে দেয়ার নজিরও মেলে। কিন্তু ভারতের উত্তর প্রদেশের কনৌজে এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেখানে ‘বলি’ দেয়ার উদ্দেশ্যে নিজের নাবালিকাকেই তান্ত্রিকের হাতে তুলে দিলেন মা- বাবা।  এর পরের ঘটনাগুলো আরো ভীতিকর। কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ...

কলকাতা থেকে উদ্ধার অপহৃত বাংলাদেশি নারী

আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে দুর্র্বত্তদের হাতে অপহৃত এক বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে কলকাতার পুলিশ। শুক্রবার বিকেলে অপহরণের পর রাত সাড়ে ১০টার দিকে কলকাতার বনগাঁ মহাকুমার পেট্রাপোল থানা এলাকার জয়ন্তীপুর থেকে তাকে উদ্ধার করা হয়। সূত্র জানায়, শুক্রবার বিকেলে বেনাপোল সীমান্ত দিয়ে বৈধভাবে ভারতে যান গোপালগঞ্জের পরিমল বালা, তার স্ত্রী মিরা বালা এবং মেয়ে লাবনী বালা ...

এ বছর ঈদের ছুটির ফাঁদে ১০ দিন

নিজস্ব প্রতিবেদক : এ বছর ১০ দিনের ঈদের ছুটির ফাঁদে পড়তে পারে দেশ। আগামী ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা এ সময়ের মধ্যে শবে কদরের একদিন, ঈদুল ফিতরের তিনদিন এবং ঈদের আগে ও পরে সাপ্তাহিক ছুটি তিন দিনসহ মোট আটদিন ছুটি থাকছে। তবে ওই দুইদিনের ছুটির ব্যবস্থা হলেই এবছর সরকারি কর্মকর্তা কর্মচারিরা ঈদের ছুটি ভোগ করতে পারবেন টানা ১০দিন। ...