১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:০১

সদ্য সংবাদ

ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে ১ হাজার পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াই টায় পুলিশ সুপারের অফিসের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, ডিবি পুলিশ মেলান্দহে শিহাটা বাজারে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মেলান্দহের কোঠের বাজারের লিয়াকত আলী (৫৫), মাদারগঞ্জের ভেলামারীর নুরুল ...

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান এলাকায় স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন অহিদুজ্জামান মিয়া মিন্টু (৩৫) নামে এক যুবক। বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সালাউদ্দিন মিয়া সংবাদ মাধ্যমকে জানান, শনিবার সকালে গুলশান এলাকার ৬৮ নম্বর রোড়ের ১০ নম্বর বাড়ির তিন তলায় এ হত্যাকাণ্ড ঘটে। তিনি জানান, নিহতের নাম রানী বেগম (২৮)। তিনি স্বামী মিন্টুর সঙ্গে রাজধানীর ...

`আপনারা তো অন্ধ, কীভাবে দেখবেন’ ওবায়দুল কাদেরকে মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্যে করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কি চায় তা আপনারা বুঝবেন কীভাবে? আপনারা তো অন্ধ, কীভাবে দেখবেন। আপনারা তো শুনতেই চান না। আপনারা মানবতার বিরুদ্ধে যে কাজগুলো করছেন, সাধারণ মানুষগুলোকে নিয়ে গিয়ে হত্যা করছেন এর বিচার একদিন হবেই। তার জন্য আপনাদের অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। শনিবার ...

লংগদুতে যুবলীগকর্মী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:    রাঙ্গামাটির লংগদুতে যুবলীগকর্মী নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে খাগড়াছড়ি দিঘিনালা উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- প্রধান আসামি রমেল চাকমা (২৫) ও জুয়েল চাকমা (২৬)। তাদের বাড়ি একই উপজেলায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে দিঘিনালা থানার ওসি মো. রুস্তম আলী ভুইয়া জানান, যুবলীগকর্মী নুরুল ইসলাম হত্যা মামলার আসামিদের ধরতে শুক্রবার ...

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক:    লক্ষ্মীপুরে ইয়াবাসহ মো. মামুন হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে শহরের পাসপোর্ট অফিস সংলগ্ন একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মামুন সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মকবুল আহম্মদের ছেলে ও সদর (পশ্চিম) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সদর থানার এএসআই জাকারিয়া জানান, মামুন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, মাদক বিক্রির সময় স্থানীয়রা হাতেনাতে আটক ...

সাগরে লঘুচাপ : ৩ নম্বর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। শনিবার আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। সেটি আরও ঘণীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। উত্তর ...

১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিবেদক:    ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শরীফুল ইসলাম সাগরসহ দুইজনকে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে টাঙ্গাইলের সখীপুর থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার ইন্দ্রজানী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, ঢাকার সাগর বাহিনীর প্রধান শরীফুল ইসলাম সাগর। তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় খুন, অস্ত্র, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ ১০টি ...

পুলিশ-আওয়ামী লীগ মিলেমিশে একাকার: রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পুলিশ আর আওয়ামী লীগ মিলেমিশে একাকার হয়ে গেছে। পুলিশ এখন আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব পালন করছে। তিনি আরও বলেন, দেশব্যাপী বিএনপি আয়োজিত ইফতার মাহফিলগুলোয় অনুমতি দেওয়া হচ্ছে না। কোথাও কোথাও সরকারি দলের সঙ্গে যোগসাজশ করে পুলিশ চড়াও হচ্ছে, হামলা চালাচ্ছে। বর্তমান ভোটারবিহীন সরকার বিএনপিসহ ...

এবার সৌদিতে হামলার হুমকি আইএসের

নিজস্ব প্রতিবেদক: ইরানের পর এবার সৌদি আরবে হামলা হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য দিয়েছে। খবর রয়টার্সের। গত ৭ জুন ইরানের সংসদ ভবন ও ইমাম খোমেনীর মাজারে আত্মঘাতী হামলায় অন্তত ১৭ জন নিহত হয়। পরে এর দায় স্বীকার করে শিয়া অধ্যুষিত দেশটিতে আরো হামলা চালানোর হুমকি দেয় কট্টরবাদী সুন্নি সংগঠন আইএস। ...

মনের ভুলেও বিছানার পাশে পানি রাখবেন না

লাইফ স্টাইল ডেস্ক: রাতে পানি তেষ্টা পেতে পারে, এই ভেবে অনেকেই ঘুমোতে যাওয়ার সময়ে বিছানার পাশে এক গ্লাস পানি রাখেন। কিন্তু অনেকেই জানেন না, এর ফল কতটা মারাত্বক হতে পারে। রাতে যে পানি রেখে ঘুমোতে যান, সকালে সেই পানি খাওয়া খুবই অস্বাস্থ্যকর। সকালবেলা সেই পানি খেলেই বুঝতে পারবেন, পানিের স্বাদ বদলে গিয়েছে। পানিের সাধারণত কোনও নির্দিষ্ট স্বাদ নেই। কিন্তু হাওয়ার ...