নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ডাকে হরতাল চলছে। রবিবার ভোর ৬টা থেকে হরতালের সমর্থনে মাঠ নামে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও শ্রমিক ঐক পরিষদের নেতাকর্মীরা। রাঙামাটির লংগদু উপজেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের হত্যাকারীদের বিচারের দাবিতে ও বাঙালীদের গণ গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। শহরের শান্তি নগর এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার চেষ্টা করে হরতালকারীরা। ...
সদ্য সংবাদ
সাতক্ষীরায় ছেলে হত্যা করল বাবাকে
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরে পিতা ছেলের কাছে পাওনা টাকা চাওয়ায় পিতা আকবর মিস্ত্রি (৬০) কে পিটিয়ে হত্যা করেছে ছেলে সালাম মিস্ত্রি। শনিবার রাতে পিতাকে পিটিয়ে আহত করার পর রোববার ভোরে তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামে। স্থানীয়রা জানান, শনিবার তারাবি নামাজের পর পিতা আকবর আলি ছেলে সালাম মিস্ত্রীর কাছে পাওনা টাকা চায়। এ সময় বাপ বেটার ...
ভর্তিতে আগ্রহী নন ২ লাখ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: পছন্দ না হওয়ায় মেধাতালিকায় সুযোগ পেয়েও দুই লাখের অধিক শিক্ষার্থী কলেজে ভর্তি হতে অনীহা প্রকাশ করেছেন। মনোনীত হয়েও যারা কলেজ বয়কট করেছেন তাদের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেয়ার কথা ভাবা হচ্ছে। শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এমন তথ্য জানা গেছে। জানা যায়, ৬ জুন থেকে ৮ জুন রাত ১২টা পর্যন্ত কলেজে ভর্তির নিশ্চয়নের সময় নির্ধারণ করা হয়। আশানুরূপ নিশ্চয়ন না ...
পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে এক ইফতারের আয়োজন করেন। ইফতারে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন পত্র-পত্রিকার সম্পাদক ও সাংবাদিক, সংবাদ সংস্থা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, কবি, লেখক, গায়ক এবং ক্রীড়া ব্যক্তিত্বরা যোগ দেন। প্রধানমন্ত্রী ইফতারে অংশগ্রহণকারী অতিথিদের জন্য সাজানো টেবিলে টেবিলে গিয়ে তাদের সঙ্গে কুশলাদি বিনিময় ...
গফরগাঁওয়ে মসজিদে কথাকাটাকাটি কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর, আহত-১
গফরগাঁও প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে মসজিদের ভিতরে কথা কাটাকাটির জের ধরে বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার মশাখালী ইউনিয়নের বলদী গ্রামে। জানা যায়, মসজিদের বৈদ্যুতিক পাখা বন্ধ করার পর পূনরায় চালু করা নিয়ে বৃদ্ধ মুসলী আলাউদ্দিনের সাথে প্রতিবেশী যুবক জহিরুলের কথা কাটাকাটি হয়। পরে গভীর রাতে জহিরুল দলবল নিয়ে বৃদ্ধ আলাউদ্দিনের বাড়ি-ঘরে হামলা ...
আল্লামা শফীর অবস্থার উন্নতি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধূপখোলার আজগর আলী হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন হেফাজতে ইসলামীর আমির আল্লামা আহমেদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার জ্ঞান ফিরেছে; তবে এখনও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন। কয়েকদিন ধরে জ্বরে ভুগলেও গত ২৪ ঘণ্টায় জ্বর থেকে সেরে ওঠেন। রক্তচাপও নিয়ন্ত্রণে রয়েছে। তবে সামান্য অক্সিজেন দেয়া হচ্ছে তাকে। সার্বিকভাবে তার শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে। আল্লাহ আহমেদ শফীর ...
ডিএমপির তিন এএসপিকে বদলি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ সুপার (এএসপি) সমমর্যাদার তিনজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। সম্প্রতি এক অফিস আদেশে তাদের বদলির সিদ্ধান্ত জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ডিএমপির আছমা আরা জাহানকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে, সারওয়ার খানকে ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে এবং ক্রাইম কমান্ড অ্যান্ড ...
বাজুসের ধর্মঘট প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: শুল্ক গোয়েন্দা আপন জুয়েলার্সের বিভিন্ন শো-রুম থেকে সোনা জব্দ করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। শনিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও বাজুসের নেতারা বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। বাজুসের সহ-সভাপতি এনামুল হক খান দোলন এ কথা জানিয়েছেন। এদিকে, শনিবার দুপুর দেড়টায় মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে এফবিসিসিআই ...
পুলিশ পরিচয়ে ৫৩ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক: পুলিশ পরিচয়ে ফাঁকা গুলি ছুঁড়ে কাপড় ব্যবসায়ীদের ৫৩ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুবৃর্ত্তরা। শনিবার দুপুরে ১টার দিকে পূর্বাচলের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড (৩শ ফিট) সড়কের ১ নং সেক্টর সংলগ্ন নীলা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ৪টি মোটর সাইকেল দিয়ে ৮ জন ছিনতাইকারী একটি মাইক্রোবাসের গতিরোধ করে ব্যবসায়ীদের টাকা লুটে নিয়েছে। ব্যবসায়ী স্বপন সরকার জানিয়েছেন, তিনি ও তার ...
সৌদিতে আল জাজিরা দেখলেই ১০ হাজার রিয়াল জরিমানা
নিজস্ব প্রতিবেদক: আল জাজিরা চ্যানেল দেখলেই দশ হাজার রিয়াল জরিমানা দিতে হবে যে কোন সৌদি নাগরিককে। পর্যটন ও জাতীয় ঐতিহ্য বিষয়ক কমিশন কাতারভিত্তিক এ সংবাদ চ্যানেলটি দেখা থেকে বিরত রাখতে এ ঘোষণা দেয়। এর আগে কাতারের সাথে চলমান কূটনৈতিক যুদ্ধের মধ্যে সৌদি আরব গত বৃহস্পতিবার আলজাজিরা চ্যানেল নিষিদ্ধ করে। এরপরেও চ্যানেলটি সেন্সর করতে ব্যর্থ হলে অন্য যে কোন উপায়ে দর্শকদের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর