১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

সদ্য সংবাদ

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের প্রধান জামাত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজন করা হবে। সচিবালয়ে রোববার ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্মবিষয়ক মন্ত্রী মতিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘মুসলিম দেশের কূটনৈতিকদের ঈদের ...

রামগঞ্জে বোনের হাতে বোন খুন

রামগঞ্জ  প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সৌন্দড়া ছৈয়ার বাড়িতে শনিবার রাতে ছোট বোন তাহমিনা আক্তার পপির হাতে বড় বোন লাকি বেগম নির্মম ভাবে খুন হয়। এলাকাবাসী ঘাতক ছোট বোনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে নিহতের স্বামী মনির হোসেন রোববার সকালে হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাহমিনা আক্তার পপিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। সুত্রে জানায়,সৌন্দড়া ছৈয়াল বাড়ির মৃত বাদশা খলিফার ...

সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ দলের জন্য একটার পর একটা সৌভাগ্য বয়ে এনেছে। সেইসাথে দেখা গেছে তাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্যও। ফলে সেমিফাইনালে বাংলাদেশ যেকোনো কিছু ঘটাতে পারে। এমনটাই মনে করেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম। ইংল্যান্ডের কাছে হেরে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর তিনি বলেন, “বাংলাদেশের ব্যাপারে ইউ নেভার নো সেমিফাইনালে যদি ভারত বা সাউথ ...

বাড্ডা থানার ওসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আটজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন নুরুন্নাহার নাসিমা বেগম নামে এক নারী। মামলায় তিনি চাঁদাবাজি ও চুরির অভিযোগ এনেছেন। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এই অভিযোগের তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন বাড্ডা থানার ওসি এম এ জলিল, এসআই শহীদ, এএসআই দীন ইসলাম ও আবদুর ...

লক্ষ্মীপুরে অপহৃত যুবক ফিরলেন ৬ মাস পর

অনলাইন ডেস্ক:   প্রায় ছয় মাস আগে অপহৃত হয়েছিলেন লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত এলাকার রাকিবুল হাসান রকির। আজ রবিবার খোঁজ মিলেছে সেই যুবকের । ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের বাগবাড়ী এলাকায় রাস্তার পাশে চোখ বাঁধা অবস্থায় রকিকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন রাস্তার পাশে চোখ বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে তার বাবা তোফায়েল আহমদকে খবর দেন। খবর পেয়ে রকির ...

‘চাকরি আমি দিব, আগে রিটেনে টিকো’

নিজস্ব প্রতিবেদক: রাজনীতি করতে করতে বয়স শেষ হয়ে গেলেও চাকরির ব্যবস্থা করা হবে। তবে ক্ষমতাসীন দল করলেই চাকরি পাওয়া যাবে না। আগে রিটেনে টিকবে তারপর চাকরি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দু কাদের। রবিবার (১১ জুন) দুপুরে বুয়েট অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগের বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দু কাদের ছাত্রলীগের ...

মঙ্গলগ্রহে অভিযান সফল করতে গভীর সমুদ্রে নাসা

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক: মঙ্গলগ্রহে অভিযান সফল করার জন্য গভীর সমুদ্রে অভিযান শুরু করেছে নাসার মহাকাশচারীরা। গভীর সমুদ্রে অভিযান সম্পন্ন করতে নাসার ২২জন সদস্যের একটি দল গঠন করা হয়েছে। এই বিশেষ দলের মধ্যে রয়েছেন একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও। এই বিশেষ গভীর সমুদ্র অভিযানে মহাকাশে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে বলে জানা গেছে। মহাকাশে পদচারণা ও সেই সঙ্গে ...

জাতির জনক’ সম্পর্কে মন্তব্য করায় তোপের মুখে বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ‘জাতির জনক’ মহাত্মা গান্ধী একজন ‘চতুর বেনিয়া’ (চালাক ব্যবসায়ী) বলে মন্তব্য করেছেন দেশটির শাসক দল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। জাতির জনক’ সম্পর্কে এমন মন্তব্য করার পর শুরু হয়ে গেছে রাজনৈতিক বিতর্কও। কলকাতার আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ছত্তীসগঢ়ের রায়পুরে শনিবার এক জনসভায় অমিত শাহ বলেন, কংগ্রেস কোনো নীতি-বিচারধারার দল ছিল না। স্বাধীনতা অর্জনের এক বিশেষ মাধ্যম ...

আজ মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু-হাত ভরে দিচ্ছে দর্শকদের। রোমাঞ্চ, উত্তেজনা, অনিশ্চয়তা- এই শব্দগুলোই যদি হয় ক্রিকেটের আসল রস, তবে কি নেই ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরটিতে? ক্রিকেটের সেরা আট দলের লড়াই। টুর্নামেন্টের পরিধিটা একটু ছোটই। তবে বিশ্বকাপের পরেই এর স্থান। যে টুর্নামেন্টে এবার গ্রুপ পর্ব থেকেই যেন উপচে পড়া রোমাঞ্চ। ‘বি’ গ্রুপটাই যার প্রমাণ। শেষ চারের আগে এই গ্রপের দুটি ...

আফগান কমান্ডোর গুলিতে ৩ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কর্মকর্তারা বলছেন, আফগান একজন কমান্ডোর গুলিতে তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় আচিন জেলায় একটি যৌথ অভিযান চলার সময় এ ঘটনায় নিহতরা আমেরিকার স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন। নানঘর প্রদেশের একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন, অভিযানের সময় আফগান ওই কমান্ডো আচমকা মার্কিন সহকর্মীদের দিকে গুলিবর্ষণ শুর করে। পাল্টা গুলিতে সে নিজেও নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন মার্কিন সৈন্য আহত ...