নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পৃথক ঘটনায় দুই জন খুন হয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামে ছেলের হাতে বাবা খুন এবং একই উপজেলার ভারুয়াখালিতে দাবিকৃত যৌতুকের ১ লাখ টাকা না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার পাষন্ড স্বামী। পুলিশ ও এলাকাবাসি জানায়, সাতক্ষীরায় ছেলের কাছে পাওনা টাকা চাওয়ায় পিতা আকবর মিস্ত্রি (৬০ )কে পিটিয়ে হত্যা করেছে ছেলে সালাম মিস্ত্রি। শনিবার রাতে পিতাকে ...
সদ্য সংবাদ
গাঁজাসহ এক যুবক আটক
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের মাদক সম্রাট কবির মিয়ার বাড়ী থেকে ৫ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। ১১ জুন রোববার সকাল সাড়ে ১০টার দিকে এক যুবক গাঁজার বান্ডেল বহন করে মাদক ব্যবসায়ী কবিরের বাড়ীতে যাওয়ার পর এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঐ যুবককে গাঁজাসহ হাতেনাতে আটক করেন। আটককৃত যুবকের নাম জসিম উদ্দিন (৩০) ...
ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে ১২১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মাদক ব্যবসায়ী আচারগাঁও নাথপাড়া গ্রামের পিন্টু নন্দী, রাজগাতী খালপাড় গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে এমদাদুল হক লিটন ও মাহমুদুল হাসানের ছেলে জুনায়েদ হাসান। রোববার বিকেলে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইউনুস ...
ঢাকার ৯০ ভাগ লোক সরকারের বিরুদ্ধে: সংসদে শওকত চৌধুরী
অনলাইন ডেস্ক: ঢাকার ৯০ শতাংশ মানুষ সরকারের বিরুদ্ধে চলে গেছে বলে মন্তব্য করেছেন, নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য শওকত চৌধুরী। তিনি বলেন, ঢাকায় ১৮টি সংসদীয় আসন রয়েছে, এর মধ্যে (আওয়ামী লীগ) ১টা আসন পাবে কি না আমার সন্দেহ আছে। রোববার দুপুরে জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য শওকত চৌধুরী এসব ...
সুইডেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে তিনদিনের দ্বিপক্ষীয় সফরে আগামী মঙ্গলবার সুইডেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সুইডেনে বাংলাদেশের কোনো সরকার অথবা রাষ্ট্রপ্রধানের এটিই হবে প্রথম দ্বিপক্ষীয় সফর। আজ এখানে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, সফরকালে দুই নেতার শীর্ষ বৈঠক শেষে বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করে একটি যৌথ ইশতেহার কিংবা ঘোষণাপত্র সই হতে পারে। ...
প্রস্তাবিত বাজেট জনগণের জন্য আতংকের বাজেট
নিজস্ব প্রতিবেদক: সৈয়দ আবুল মকসুদ বলেছেন, প্রস্তাবিত বাজেট জনগণের জন্য আতংকের বাজেট। এই বাজেটের মাধ্যমে নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। আজ রোববার সকালে রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে সিটিজেন রাইটস মুভমেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে আবুল মকসুদ এসব কথা বলেন। তিনি বলেন, দেশের ১০ শতাংশ মানুষ এই বাজেটে উপকৃত হবে আর বাকি ৯০ শতাংশই ক্ষতিগ্রস্ত হবে। সৈয়দ আবুল মকসুদ ...
ঝিনাইদহে পুলিশের অভিযানে গ্রেফতার ৬৭
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৬৭ জন গ্রেফতার হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধে জেলায় মাসব্যাপী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে সদর থেকে ২৬ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু ...
২৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা থেকে ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার আমুয়া বাজার থেকে সাইফুর রহমান কামালকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়। এ সময় পুলিশ জানায়, কাঁঠালিয়া উপজেলার হেতাল বুনিয়া গ্রামের ...
১২ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ
নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ১৫০ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। রোববার গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা লস্ট অ্যান্ড ফাউন্ডে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করেন। এক বার্তায় শুল্ক গোয়েন্দা জানায়, সিগারেটগগুলো একটি লাগেজে দুইটি কার্টনে লুকানো ছিল। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধুমপানবিরোধী সতর্কীকরণ ...
লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি ১৫ জুন
নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি আগামী ১৫ জুন শুরু হবে। রোববার ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল মিলনায়তনে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদার। প্রধান অতিথি ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর