১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৪৬

সদ্য সংবাদ

সড়ক দুর্ঘটনায় ওসিসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মনবাড়ীয়া হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবিরসহ ২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। দৈনিক দেশজনতা /এমএম

পুলিশ বহনকারী লেগুনায় ডাকাত, গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলার মির্জাপুরে পুলিশ বহনকারী লেগুনায় ডাকাতির চেষ্টাকালে পুলিশ ও ডাকাতদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ ও দুই পুলিশ সদস্য আহত হয়। রবিবার রাত সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের পোষ্টকামুরী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় ইন্দ্র মোহন রাজবংশী নামে এক ডাকাত পুলিশের ...

ছাত্র ইউনিয়ন নেত্রী চায়নার জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন’ এমন অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা মামলায় আটক রাঙামাটি ছাত্র ইউনিয়নের নেত্রী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী চায়না পাটোয়ারি’র জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ কাউছার এ আদেশ দেন। উল্লেখ, গত ২ জুন (শুক্রবার) বিকাল সাড়ে ৫টায় চায়নাকে প্রথমে নিরাপত্তা হেফাজতে নেয় ...

চট্টগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:    চট্টগ্রামে বৃষ্টির পানিতে অধিকাংশ এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে। থৈ থৈ পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমীর এর সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, সোমবার সকালে চকবাজার থানার বাদুড়তলা এলাকায় বিদ্যুৎস্পৃস্ট হন রবিউল করিম (৪০) ও তার স্ত্রী রোকসেরা বেগম ...

যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়ার ৯৯ ভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব জুড়েই বৃদ্ধি পাচ্ছে সামরিক উত্তেজনা। একদিকে উত্তর কোরিয়া চালিয়ে যাচ্ছে একের পর এক মিসাইল পরীক্ষা, অন্যদিকে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আমেরিকা। আর এরই মধ্যে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, দেশটির অস্ত্র ভান্ডারে থাকা ৯৯ ভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য একেবারে তৈরি রাখা রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুয়ের শঙ্কা, রাশিয়ার উপর যেকোন মুহূর্তে হতে পারে হামলা। আর সেই সম্ভাব্য পরমাণু হামলা ...

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত থেকে বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি যুবকের মরদেহ সোমবার সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহালাল (২৫)। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন কামাল বিজিবির উদ্ধৃতি দিয়ে জানান, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী রোকনপুর সীমান্ত অতিক্রম করার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ...

বিক্ষোভের আশঙ্কায় ব্রিটেন যাচ্ছেন না ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : সফরকালে ব্যাপক বিক্ষোভ হতে পারে এই আশঙ্কায় ব্রিটেন সফরে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফোনালাপের সময়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’কে তিনি জানিয়েছেন, ব্রিটেনের জনগণ তার সফরের প্রতি সমর্থন না জানানো পর্যন্ত তিনি সেখানে রাষ্ট্রীয় সফরে যাবেন না। সফরকালে বিক্ষোভ প্রতিবাদ হলেও তিনি যুক্তরাজ্য সফর করবেন না। সম্প্রতি ট্রাম্প-মে এই ফোনালাপ হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ...

ঝড়ে হাতিয়ায় নৌকাডুবি, ৬ জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: সাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝড়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার মেঘনা নদীতে নৌকা ডুবে অন্তত ৬ জেল নিখোঁজ রয়েছেন। রোববার গভীর রাতে হাতিয়ার দমার চর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন, হারুন, রুবেল, এনায়েত, সুফিয়ান, জহির ও আলমগীর। এরা সবাই হাতিয়ার বাসিন্দা। ডুবে যাওয়া নৌকার মালিক আবদুল ওহাব জানান, রাতে বঙ্গোপসগার থেকে মাছ ধরে ফেরার পথে দমার চরে ...

বড় জয় পেতে যাচ্ছেন ম্যাক্রন

নিজস্ব প্রতিবেদক: ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফ্রান্সের সংসদীয় নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছেন ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের দল। ফ্রান্সের সংসদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে এক্সিট পোলে দেখা যাচ্ছে এই নির্বাচনে প্রায় চার ভাগের তিন ভাগ আসনই সম্ভবত যাবে ম্যাক্রো দলে। বিশ্লেষকেরা মনে করছেন, ৫৭৭টি আসনের মধ্যে অন্তত ৪০০ আসন পাবে এই দলটি। ম্যাক্রো মাত্র বছর খানেক আগেই তার রাজনৈতিক দলটি ...

আজ বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, দ্বন্দ্ব ও বিপর্যয়ের মধ্যে শিশু মজুরি থেকে শিশুদের রক্ষা করুন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি বাণীতে বলেন, শিশুশ্রম প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন ও সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, কোনো শিশু যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না ...