১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৪১

সদ্য সংবাদ

সেঞ্চুরির পর সেজদা করলেন মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরির উদযাপন কতোজনে তো কতোভাবেই করেন। শচীন টেন্ডুলকার সেঞ্চুরি করলেই আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কী যেন বলতেন! লোকমুখে প্রচার, টেন্ডুলকার আসলে স্বর্গবাসী বাবাকে স্মরণ করতেন! পাকিস্তানি ক্রিকেটাররা সেঞ্চুরির পর সেজদা ঠুকে দেন উইকেটে। বাংলাদেশের অনেক ক্রিকেটাররাও তা করেন। কার্ডিফের সোফিঢা গার্ডেনে শুক্রবার সেই কাজটা করলেন মাহমুদউল্লাহ রিয়াদও। কার্ডিফের ঐতিহাসিক জয় থেকে তখন বাংলাদেশ মাত্র ৬ রান দূরে।  ...

বিএনপির ইফতার মাহফিলে ছাত্রলীগের হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফুটবলার নাদির হত্যা মামলার অন্যতম আসামি আপেল মাহমুদ শাহীনের নেতৃত্বে ছাত্রলীগের ৪০-৫০ জন কর্মী নিয়ে বিএনপির আয়োজিত ইফতার মাহফিল অনুষ্টানে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় দেশীয় অস্ত্র দা, চাপাতি, রামদা দিয়ে প্যান্ডেলে ব্যবহৃত কাপড়, বাঁশ ও চেয়ার-টেবিল কেটে ফেলে তারা। স্থানীয় লোকজন ও বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে আসতে শুরু করলে ...

ঐক্যবদ্ধ ইসলামী রাজনৈতিক শক্তি গড়ে তোলা প্রয়োজন : ইসলামী ঐক্যজোট

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, মূর্তি স্থনান্তর নয়, উচ্ছেদ করতে হবে। তিনি আরো বলেন, মসজিদসহ ইসলামী প্রতিষ্ঠান সম্পর্কে কোনো প্রকার ব্যাঙ্গাত্মক, অরুচিকর ও অবমাননাকর উক্তি বরদাশত করা হবে না। তিনি ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় একটি সমন্বিত ও ঐক্যবদ্ধ ইসলামী রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করে বলেন, ইসলামপন্থীদের অনৈক্যের সুযোগে মূর্তিবাদীরা মাথাচাড়া দিয়ে ...

আগামী নির্বাচনেও সিলেট-১ আসনে প্রার্থী হচ্ছেন মুহিত

নিজস্ব প্রতিবেদক: সিলেট-১ আসনে পুনরায় নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেটে শুক্রবার সকালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী। যদিও এর আগে তিনি আর নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার  সকালে সদর উপজেলা কমপ্লেক্সে চা শ্রমিকদের অর্থ ও খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উপজেলা সমাজসেবা ...

কারবালা শহরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কারবালা শহরের একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে বাগদাদের দক্ষিণে কারবালা শহরের পূর্বাঞ্চল মুসাইয়াবের মার্কেটটিতে এ হামলার ঘটনা ঘটে। আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেন বলে জানিয়েছেন ইরাকের কর্মকর্তারা। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিজস্ব সংবাদ সংস্থা আমাকে প্রকাশিত এক বিবৃতিতে এ ...

বগুড়ায় অস্ত্র ও গান পাউডারসহ ৩ জেএমবি গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় অস্ত্র ও গান পাউডারসহ তিন নব্য জেএমবি সদস্য গ্রেফতার হয়েছে। এরা হলেন, চাঁপাই নবাবগঞ্জের গোমস্থাপুর এলাকার সামসূজ্জামানের পুত্র আব্দুল আজিজ মামুন (২৮), ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে আব্দুল্লাহেল কাফির ওরফে ফারহান (২০) ও গাইবান্ধার সাঘাটার ডাঃ আবু বক্করসিদ্দিকের পুত্র রাসেল (৩৪)। এ ব্যাপারে বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার সোনাতন চক্রবর্তী জানান, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ...

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হন। শুক্রবার সখীপুর এবং কালিহাতী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। জানা যায়, টাঙ্গাইলের সখীপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে আলেয়া আক্তার (৩৫) নামে এক নারী নিহত হন। এ ঘটনায় সিএনজির আরও ৫ যাত্রী আহত হন। শুক্রবার সকালে উপজেলার কচুয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সখীপুর থানার ...

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয়

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলা শেষে ১-০তে জয় পেল আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার গ্যাব্রিয়েল মেরকাদো। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হয়েছে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫ মিনিটে। প্রীতি ম্যাচে আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি খেললেও খেলছেন না ব্রাজিলের পেস্টার বয় নেইমার। দৈনিক দেশজনতা /এমএম

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, এটা তেমন কিছু নয়!

নিজস্ব প্রতিবেদক: স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্তের বিচার চাওয়ায় স্কুল কক্ষে ঢুকে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে শামীম মন্ডল (১৯) নামে এক বখাটে। এ সময় অন্য ছাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় বখাটে শামীম। বৃহস্পতিবার (০৮ জুন) সকালে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বখাটের পরিবার প্রভাবশালী হওয়ায় স্থানীয় মাতাব্বররা ...