১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:২৯

সদ্য সংবাদ

রাজীব গান্ধী ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গুলশানের হলি আর্টিজান হামলার অন্যতম আসামি জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধীকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ধানমণ্ডি থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সোমবার তাকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরোরিজমের উপ-পরিদর্শক রফিক উদ্দিন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার ...

সেই পুলিশ সদস্যকে পিপিএম পদকে ভূষিত করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক:    জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির গ্লাস ভেঙ্গে পানির নিচ থেকে শিশুসহ ২২ যাত্রীকে উদ্ধারকারী কুমিল্লা হাইওয়ে পুলিশের সদস্য পারভেজ মিয়াকে আগামী পুলিশ সপ্তাহে পিপিএম পদক দিতে সুপারিশ করবেন বলে জানিয়েছেন হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ। রোববার রাত সাড়ে ১০টায় তিনি এ তথ্য জানিয়েছেন। গত শুক্রবার সকালে কুমিল্লায় দুর্ঘটনাকবলিত একটি বাস থেকে জীবনের ঝুঁকি নিয়ে নারী-শিশুসহ অন্তত ২২ ...

এবার কুষ্টিয়ায় রান্নাঘরে বিষধর ২৮ গোখরা!

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পর এবার কুষ্টিয়ার মিরপুরে এক বাড়ির রান্নাঘর থেকে মিললো ২৮টি বিষধর গোখরা সাপ। এরমধ্যে রয়েছে ২৭টি বাচ্চা আর একটি মা গোখরা। স্থানীয়রা বাচ্চাগুলোকে মেরে ফেলেছেও মা সাপটিকে জীবিত রেখেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর স্কুল পাড়ার নাজমুল ইসলাম লিটনের রান্নাঘর থেকে সাপের বাচ্চাগুলো মারা হয়। এ বিষয়ে বাড়ির মালিক নাজমুল ইসলাম লিটন বলেন, ...

আল্লামা শফি অনেকটা সুস্থ, চট্টগ্রাম যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী পুরান ঢাকায় আজগর আলী হাসপাতালে ভর্তি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী অনেকটা সুস্থ হওয়ায় হাসপাতাল ছেড়ে যাচ্ছেন আজ। সোমবার সকাল পৌনে ১১ টার দিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হুজুর (আহমদ শফী) এখন আগের চেয়ে অনেক ভালো। তিনি কথা বলতে পারেন। বেলা ১২ টায় বেসরকারি ...

ঠাকুরগাঁওয়ে ১৫২ পিস ইয়াবাসহ পাঁচজন আটক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে ১৫৭ পিস ইয়াবাসহ শহরের সবুজ ক্লিনিকের মালিক ও তার চার বন্ধুসহ পাঁচজনকে আটক করেছে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের উপকরণও উদ্ধার করা হয়। রবিবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সবুজ ক্লিনিকের মালিক মানিক চন্দ্র দে এবং শহরের শান্তিনগর মহল্লার যতিশ চন্দ্র দের ছেলে, আশ্রমপাড়া মহল্লার ...

রাজধানীতে মিনিবাসের ধাক্কায় রিকশাযাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেওড়াপাড়ায় মিনিবাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে এক টাইলস মিস্ত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম (৪৫) বাগেরহাট জেলার মালিয়া গ্রামের হামেদ মাওলানার ছেলে। তিনি পুনার ঢাকার নাসিরউদ্দিন রোডে পরিবার নিয়ে থাকতেন। নিহতের ভাগিনা মাসুদ জানান, শেওড়াপাড়ায় রিকশায় করে কাজে যাচ্ছিলেন আব্দুস সালাম। পথে গ্রামীণ পরিবহনের একটি বাস রিকশায় ধাক্কা দিলে ...

জিএসপির নতুন তালিকায়ও নেই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধায় (জিএসপি) স্থগিতাদেশ জারি করেছিল তৎকালীন ওবামা প্রশাসন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে সরকারের পরিবর্তন হলেও বাংলাদেশের জন্য কোনো সুখবর নেই। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের জিএসপির নতুন তালিকায়ও নেই বাংলাদেশের নাম। সম্প্রতি বার্ষিক জিএসপি পর্যালোচনার সিদ্ধান্ত ঘোষণা করে মার্কিন বাণিজ্য প্রতিনিধি সংস্থা ইউএসটিআর। ঘোষণায় জিএসপির সুবিধা পাওয়া নতুন পণ্য ও দেশের বিস্তারিত বিবরণসহ ...

উখিয়ায় ইয়াবা সহ আটক-২

 উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালীস্থ হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা সহ দুই পাচারকারী কে আটক করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬ লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছে। হাইওয়ে পুলিশের আইসি রাজেস বড়–য়া বলেন শনিবার রাত সাড়ে ১১ টার দিকে থাইংখালী থেকে কক্সবাজারগামী কক্সবাজার থ ১১-৩৮৬৫ নাম্বারের একটি সিএনজি গাড়ী কাস্টমস এলাকায় পৌছলে হাইওয়ে পুলিশ তল্লাশী চালিয়ে ...

জাপানে বন্যায় মৃতের সংখ্যা ১৮

অনলাইন ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। রোববার সরকারি কর্মকর্তারা জানান উদ্ধারকারীদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে দু’কুলের রাস্তাঘাট ও ঘরবাড়ি ভেসে গেছে এবং জাপানের দক্ষিণ প্রান্তের চারটি প্রধান দ্বীপের অন্যতম কিউশু কাদাপানিতে সয়লাব হয়ে গেছে। হাজার হাজার লোককে স্কুল মাঠ ও সরকারি ভবনে সরিয়ে নেয়া হয়েছে এছাড়া অনেকে ...

ভূমি মন্ত্রণালয়ে দুর্নীতির কথা স্বীকার করলেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি আছে স্বীকার করে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বহুদিন ধরে এই দুর্নীতি প্রচলিত আছে; তবে সরকার দুর্নীতি রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, নিচ্ছে। রোববার বিকেলে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রশ্নকর্তা বলেন, যেখানে ভূমি জরিপ হয় সেখানকার মানুষ গরিব হয়। জবাবে মন্ত্রী বলেন, প্রতিটি ইউনিয়নে ...