২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৪৩

রাজধানীতে মিনিবাসের ধাক্কায় রিকশাযাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শেওড়াপাড়ায় মিনিবাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে এক টাইলস মিস্ত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম (৪৫) বাগেরহাট জেলার মালিয়া গ্রামের হামেদ মাওলানার ছেলে। তিনি পুনার ঢাকার নাসিরউদ্দিন রোডে পরিবার নিয়ে থাকতেন।

নিহতের ভাগিনা মাসুদ জানান, শেওড়াপাড়ায় রিকশায় করে কাজে যাচ্ছিলেন আব্দুস সালাম। পথে গ্রামীণ পরিবহনের একটি বাস রিকশায় ধাক্কা দিলে তিনি পড়ে যান। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১০, ২০১৭ ১১:৫৩ পূর্বাহ্ণ