নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমানের ভিসা জটিলতায় একটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার দুপুরে হজ পরিচালক ও ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজ উদ্দিন বলেন, ‘আমি কিছুক্ষণ আগে শুনেছি একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সেটি ঠিক কখনকার তা আমি এখনো জানি না।’ এদিকে, পবিত্র হজব্রত পালনের উদ্দেশে বাংলাদেশে থেকে এখন পর্যন্ত হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন মোট ২১ হাজার ১১০ জন। এদের ...
সদ্য সংবাদ
ধর্ম-কর্মে অনন্ত জলিল
নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল বেশ কিছুদিন থেকেই সিনেমা থেকে দূরে সরে আছেন। এখন ব্যবসা, পরিবার আর ধর্ম-কর্ম করেই সময় কাটাচ্ছেন তিনি। এই বছরের শুরুতে তিনি ওমরা হজ পালন করেন। শনিবার সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্তকুলকে তিনি ডাকেন রাজধানী ধানমন্ডি লেকস্থ রবীন্দ্র সরোবরে। সেই ভিডিওতে তাকে দেখা যায় পাঞ্জাবি ও মাথায় পাগড়ি পরা অবস্থায়। জানা ...
এক সপ্তাহেই নেইমারের বাবার আয় ৫৮৮ কোটি!
নিজস্ব প্রতিবেদক: নেইমার সান্তোস সিনিয়র। তার সবচেয়ে বড় পরিচয়, তিনি নেইমারের বাবা। রক্তের এই সম্পর্কের বাইরে তার পেশাদার পরিচয়, নেইমারের এজেন্টও তিনিই। ছেলের এজেন্টগিরিই তার একমাত্র পেশা! এই পেশার আয়-রোজগার দিয়েই চলে তার সংসার, জীবন-জীবিকা। তো এই কাজ করে এক সপ্তাহের মধ্যে বড়লোক বনে যাচ্ছেন নেইমার সান্তোস সিনিয়র। আগামী এক সপ্তাহের মধ্যে তার পকেটে উঠতে যাচ্ছে ৬ কোটি ২০ লাখ ...
তথ্যমন্ত্রীকে প্রেসক্লাব-ডিআরইউতে ঢুকতে দেবে না সাংবাদিক নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও জাতীয় প্রেসক্লাবসহ সারাদেশের প্রেসক্লাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। রোববার দুপুর ১টার দিকে রাজধানীতে এক সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল এ ঘোষণা দেন। বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ এ সমাবেশের আয়োজন করে। সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে এ সমাবেশ ...
কাশ্মীরে বন্দুকযুদ্ধে স্বাধীনতাকামী নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই স্বাধীনতাকামী নিহত হয়েছেন। রোববার সকালে পুলওয়ামায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। ভারতের সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, পুলওয়ামার তাহাব এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশ ও সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে । আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালানোর পরপরই দুপক্ষের মধ্যে ...
মাহবুব উদ্দিন খোকনের জামিন
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনের রাজধানীর পল্টন থানায় আদালত বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জামিন আবেদন মঞ্জুর করেছেন। তিনি রবিবার আইনজীবী তৌহিদুল ইসলাম তৌহিদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। রাজধানীর পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের ...
২১ হাজার বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন
নিজস্ব প্রতিবেদক: বিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত মোট ২১ হাজার ১১০ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন দুই হাজার ৮৭৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ২৩৪ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮টি এবং সৌদি এয়ারলাইন্সের ৩২টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান। এ বছর মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ...
রামপুরায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় মনির হোসেন নামে একজনের বিরুদ্ধে তার স্ত্রী পারভিন আক্তাকে (৪৫) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রতিবেশী মমিনা খাতুন জানান, পারভিন স্বামী মনির হোসেনসহ এক মেয়ে সুমাইয়া’কে নিয়ে ওই টিনসেট বাসার ২য় ...
ইরান পরমাণু কর্মসূচি আরো শক্তিশালী করবে
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আরোপের পর ইরান তাদের পরমাণু কর্মসূচি পুরোদমে চালানোর ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাশেমি শনিবার এ ঘোষণা দেন। খবর আলজাজিরার। এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিল পাস করে। তেহরান যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে পরমাণু কর্মসূচি আরো শক্তিশালী করার অঙ্গিকার করেছে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে বৈরিতাসূলভ, নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য আখ্যা ...
জোহানেসবার্গে স্টেডিয়ামে পদপিষ্টে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এফএনবি স্টেডিয়ামে দর্শকদের মধ্যে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অন্তত দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৭ জন। খবর বিবিসির। শনিবার দেশটির সবচেয়ে বড় স্টেডিয়াম হিসেবে পরিচিত এফএনবি মাঠে ফুটবল খেলার সময় দুর্ঘটনাটি ঘটে। নানা কারণে জোহানেসবার্গের স্টেডিয়ামটি গুরুত্বপূর্ণ। দেশটির অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ১৯৯০ সালে বন্দিদশা থেকে মুক্তির পর এই স্টেডিয়ামেই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর