১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৫০

সদ্য সংবাদ

বিয়ে করে ‘বর্বরতা’ মোছার প্রস্তাব সেই শ্রমিক লীগ নেতার

নিজস্ব প্রতিবেদক: ভালো কলেজে ভর্তি করে দেওয়ার কথা বলে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণের পর মাসহ তাকে ন্যাড়া করে দেন বগুড়া শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার। এবার তার সঙ্গেই নির্যাতিতা কিশোরীর বিয়ের বিনিময়ে মীমাংসার প্রস্তাব করেছেন স্থানীয় প্রভাবশালীরা। তবে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে তুফানসহ সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই কিশোরী ও তার পরিবার। ইতোমধ্যে এ ঘটনায় দায়ের পৃথক মামলায় ...

স্তব্ধ করা যাবে না বিএনপির অগ্রযাত্রাকে: সোহেল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেছেন, বাংলাদেশকে শোষণ করছে বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকার। ইতিহাসে দেখা গেছে বিশ্বে অনেক স্বৈরশাসক রয়েছেন। তারাও বর্তমান বাংলাদেশের সরকারকে দেখে লজ্জা পেতেন। রোববার বিকেলে তিনি রাজধানীর বাংলামটর এলাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) টাওয়ারে ধানমন্ডি থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে নতুন সদস্য পদ ...

জাবিতে লাগাতার অবরোধে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে উপাচার্যের বাসভবন ভাঙচুর, শিক্ষকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে প্রশাসনের করা মামলা প্রত্যাহারের দাবিতে লাগাতার অবরোধ শুরু করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে লাগাতার অবরোধ শুরু করেছে শিক্ষার্থীরা। মামলা প্রত্যাহার না করা পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে ...

ট্যানারি সরানোয় বুড়িগঙ্গায় পরিবর্তনের ঢেউ

নিজস্ব প্রতিবেদক: রাফি, আদনান ও ইমতিয়াজ একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিবিএর তৃতীয় বর্ষের ছাত্র। আদনান থাকেন হাজারীবাগে। রবিবার সকাল সকাল ক্লাস শেষ হয়ে যাওয়ায় বন্ধুদের নিয়ে যান হাজারীবাগে তাদের বাসায়। দুপুরের খাবার সেরে বিকেল গড়াতেই নৌকায় বুড়িগঙ্গা ঘোরার প্রস্তাব দেন তিনি। কিন্তু রাফি ও ইমতিয়াজ কিছুতেই রাজি হচ্ছিলেন না। দুজনই জানতেন বুড়িগঙ্গা মানেই দুর্গন্ধযুক্ত কালো পানির নদী। আর যা-ই হোক ঘোরার ...

বাড্ডায় ধর্ষণের পর শিশু হত্যার অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-ডিএমপি) রাজধানীর বাড্ডার আদর্শনগরী এলাকায় ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান নিশ্চিত করেছেন রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বেলা ১২টায় এ বিষয়ে বিস্তারিত জানাতে ডিসি মাসুদুর রহমান জানান ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। রাজধানীর বাড্ডায় ...

সাবেক বিচারপতি ফজলুল হকের দুর্নীতি মামলা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও আপিল বিভাগের সাবেক বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার ওপর স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে ওই মামলায় অভিযোগ গঠন বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। এক আবেদনের শুনানি শেষে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার ...

ওভাল টেস্টে ইংল্যান্ড জয় দেখছে

স্পোর্টস ডেস্ক: ওভাল টেস্টে স্বাগতিক ইংল্যান্ড দাপট ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। রোববার চতুর্থ দিন শেষে জয়ের পাল্লা হেলে আছে তাদের দিকেই। দক্ষিণ আফ্রিকা ৪৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে  ৪ উইকেটে ১১৭ রান নিয়ে দিন শেষ করেছে। টেস্ট বাঁচাতে হলে প্রোটিয়াদের সোমবার কঠিন পথ পাড়ি দিতে হবে। জয়ের জন্য এখনো ৩৭৫ রান প্রয়োজন । টেস্ট ড্র করতে হলেও ব্যাটসম্যানদের ...

ফিলিপাইনে মাদক বিরোধী অভিযানে স্ত্রীসহ মেয়র নিহত

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট রুদ্রিগো দুতার্তে দ্বারা মাদক বাণিজ্যের সাথে অভিযুক্ত ফিলিপাইনের এক মেয়র তার স্ত্রীসহ পুলিশের এক অভিযানের গুলিতে নিহত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে । জানা গেছে, নিহত রেইনাল্ডো পারোজিনগ মিন্দানো দ্বীপের ওজামিজ শহরের মেয়র। এক পুলিশি অভিযানে তার স্ত্রীসহ পুলিশের গুলিতে আরো ১০ জন নিহত হয় । কর্মকর্তারা জানান, মেয়রের নিরাপত্তা কর্মীরা পুলিশ গ্রেফতারি পরোয়ানা নিয়ে গেলে তাদেরকে প্রবেশ ...

সিরিয়ায় স্বায়ত্তশাসিত সরকার নির্বাচনের ঘোষণা কুর্দিদের

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার গৃহযুদ্ধে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় কুর্দি নেতৃত্বাধীন প্রশাসন স্থানীয় পরিষদের এবং আঞ্চলিক প্রশাসনিক নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক বাহিনীর (এসডিএফ) দখলে নেয়া সিরিয়ার উত্তরাঞ্চলের বিশাল অঞ্চল যেটি পশ্চিম কুর্দিস্তান নামে পরিচিত, এখন কুর্দিরাই এটা নিয়ন্ত্রণ করছে। রয়টার্স সূত্রে জানা যায়, নভেম্বরে স্থানীয় সম্প্রদায়গুলো নিয়ে স্থানীয় নির্বাচন করবে কুর্দিরা, এরপর জানুয়ারিতে পুরো অঞ্চল নিয়ে করা হবে নিজেদের প্রাদেশিক ...

পাকিস্তানে গ্যাস পাইপের সাথে যাত্রীবাহী গাড়ির ধাক্কায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পশ্চিমে খাইবার অঞ্চলে একটি গাড়ি রাস্তার পাশে গ্যাস পাইপলাইনের সাথে ধাক্কা খেলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটে ১৬ জন যাত্রীর। রবিবারে পাকতুনওয়ায় এ ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গ্যাসপাইপ লাইনে ধাক্কা মারে। এরপর গাড়িটিতে প্রচণ্ড বিস্ফোরণ হওয়ার পর আগুন ধরে গেলে অগ্নিদগ্ধ হয়ে ১৬ জনের মৃত্যু ...