নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নু আর নেই। মঙ্গলবার ভোরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গিলন্ড এলাকার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে হারুণার রশিদ খান মুন্নুর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী হুরুন্নাহার মুন্নু, দুই মেয়ে আফরোজা খান রিতা, ফিরোজা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খবরের সত্যতা নিশ্চিত ...
সদ্য সংবাদ
কক্সবাজারে সাবেক ডিসি ও এডিসি ফের কারাগারে
নিজস্ব প্রতিবেদক: মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতি মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো: রুহুল আমিন ও সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মো: জাফর আলমের জামিন আবেদন না মঞ্জুর করে ফের জেল হাজতে পাঠিয়েছে আদালত। রবিবার সাবেক ডিসি ও সোমবার সাবেক এডিসিকে কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো: তৌফিক আজিজ কারাগারে প্রেরণের এ আদেশ প্রদান করেন। জানা যায়, অনিয়ম-দুর্নীতির অভিযোগে মামলায় ...
স্বল্প মেয়াদে স্পিন কোচ ম্যাকগিল
অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কান রুয়ান কালপাগেকে বরখাস্ত করার পর থেকেই জাতীয় দলের স্পিন বোলিং কোচের পদ খালি ছিল। সাকিব-মিরাজরা স্পিন কোচহীন হয়ে আছেন। তবে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকেই তিন মাসের জন্য স্পিন কোচের দায়িত্ব দিয়ে ঢাকায় আনা হচ্ছে। শনিবার বিসিবি’র কার্যনির্বাহী কমিটির সভার পর সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তিন মাসের জন্য অস্ট্রেলিয়ান লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে আমরা স্পিন কোচের ...
পিরোজপুরে হত্যার দায়ে ৩জনের মৃত্যুদণ্ডাদেশ
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর সদর উপজেলার কালিকাঠি গ্রামে ২০১২ সালে ফিরোজ মাঝি (২২) নামে জেলা প্রশাসকের কার্যালয়ের অস্থায়ী কর্মচারীকে হত্যার অভিযোগে তিনজনের ফাঁসি ও সাতজনের যাবজ্জীবনের আদেশ দিয়েছে পিরোজপুরের একটি আদালত। আজ সোমবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন। আদালত যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ ...
নির্বাচন নিয়ে সরকার বিএনপির সাথে আলোচনা করবে না : নাসিম
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন নিয়ে সরকার বিএনপির সাথে কোনো ধরনের আলোচনায় যাবে না।তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপির সাথে আলোচনা করবে নির্বাচন কমিশন। সরকার তাদের সাথে কোনো আলোচনায় যাবে না।’ মোহাম্মদ নাসিম আজ সোমবার সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকতা এবং শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ...
বগুড়ায় ছাত্রী ধর্ষণ: কাউন্সিলর রুমকি ও তুফানের স্ত্রী শাশুড়িসহ ৭ জন রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার বহুল আলোচিত ছাত্রী ধর্ষণ ও মাথা ন্যাড়া করার ঘটনার মূলহোতা কাউন্সিলর রুমকি, তুফান সরকারের স্ত্রী, শ্বশুরসহ গ্রেফতারকৃত ৭ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বিকেলে তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক কাউন্সিলর রুমকির ৪ দিনের এবং বাকিদের ২দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। জানাগেছে, গতকাল রাতে ঢাকার সভার ও পাবনা থেকে গ্রেফতারকৃত ধর্ষক ...
বিদ্যুৎকেন্দ্র বা লাইনে নাশকতা করলে জরিমানা ১০ কোটি
নিজস্ব প্রতিবেদক: নাশকতার মাধ্যমে বিদ্যুৎ লাইনের ক্ষতি করলে বা ক্ষতির চেষ্টা করলে সাত বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে ‘বিদ্যুৎ আইন ২০১৭’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই খসড়ায় অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এ তথ্য জানান। এই অনুমোদনের ফলে আইনের ...
সাড়ে তিন লাখ ইয়াবাসহ তিন মিয়ানমার নাগরিক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৬২ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে একটি অভিযানে গ্রেপ্তার করা হয়েছে মিয়ানমারের তিন নাগরিককে। সোমবার ভোরে মৌচনী এলাকা এসব ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মিয়ানমারের মংডু এলাকার নাইট্যং ডেইল গ্রামের আবু ফয়েজ (৪০), মো. রফিক (২৫) এবং একই গ্রামের মো. শফিক (২০)। ...
কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ইরাকের দূতাবাসের সামনে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সোমবার সকালে দূতাবাসের সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময় হয়। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা দূতাবাসের সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এর পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ...
এবার শুল্ক ফাঁকির অভিযোগে প্রিন্স মুসার বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: সুইস ব্যাংকে গচ্ছিত ৯৬ হাজার কোটি টাকার অস্বচ্ছ হিসাব দাখিল ও বিলাসবহুল গাড়িতে ২ কোটি ১৭ লাখ টাকা শুল্ক ফাঁকির অভিযোগে অবেশেষে মামলা করেছে শুল্ক গোয়েন্দা। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গুলশান থানায় সোমবার শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মো. জাকির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর