নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দৃষ্টিশক্তি হারাতে বসা তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে চাকরি দেয়া হবে। তিনি বলেন, সিদ্দিকুর যাতে একটি চোখেও দেখতে পান সেজন্য চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন। উল্লেখ্য, সিদ্দিকুর রহমান চিকিৎসার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী ও শোকের মাস আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ...
সদ্য সংবাদ
জ্ঞান ফিরেছে তোফা-তহুরার
নিজস্ব প্রতিবেদক: অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেছে জোড়া যমজ শিশু তোফা ও তহুরার। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুরাতন ভবনের তৃতীয় তলায় কেবিন ব্লকের নিউরো সার্জারি বিভাগের অপারেশন থিয়েটার থেকে একযোগে বেরিয়ে আসেন অস্ত্রোপচার বোর্ডের ২০ চিকিৎসক। এ সময় তোফা-তহুরার জ্ঞান ফিরেছে উল্লেখ করে শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. আশরাফুল কাজল বলেন, ‘শিশু দুটি এখন কাঁদছে।’ শিশু সার্জারি বিভাগের ...
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগ আত্মীয়তা করতে চায়: গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে শেখ হসিনার অধীনে কোন নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। তিনি মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সহায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন। আওয়ামী লীগের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র বলেন, সরকার শুধু বিএনপিকে বলছে জামায়াতের সঙ্গ ছাড়ুন। আপনারা ৮৬ সালের ...
সৌদিতে শিয়া বিরোধী অভিযানে বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ কাতিফে শিয়া বিরোধী অভিযানে নিহত হয়েছেন এক বাংলাদেশিসহ কমপক্ষে চার প্রবাসী। নিহত বাকি তিনজনের দুজন পাকিস্তানি ও একজন ভারতীয়। গত বৃহস্পতিবার কাতিফের আওয়ামিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের এ ঘটনা ঘটলেও সোমবার নিহতদের পরিচয় জানা গেছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশি হোসাইন মোহাম্মদ আলমগীর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোজাফফর খানের ছেলে। ...
ভারতে হচ্ছে গরুর জন্য আলাদা মন্ত্রণালয়
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে একটি সংবাদ সম্মেলনে বিজেপির সভাপতি অমিত শাহ জানিয়েছেন গরুর জন্য আলাদা মন্ত্রণালয় তৈরির কথা চিন্তা করা হচ্ছে। সাধু-সন্তরা পৃথক গো-মন্ত্রণালয়ের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরেই। এ বিষয়ে অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল, ‘ভারতীয় জনতা পার্টি যখন কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় রয়েছে, এ নিয়ে কি আপনারা কিছু ভাবছেন?’ জবাবে অমিত শাহ বলেন, ‘অনেক পরামর্শ, দরখাস্ত এসেছে। এ ...
মার্কিন সেনাবাহিনীর পারস্য উপসাগরে ইরানকে ‘যুদ্ধের উস্কানি’
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরে মার্কিন সেনা বাহিনীর কপ্টার থেকে ইরানের জাহাজের দিকে গুলি ছোঁড়ার ঘটনাকে ‘যুদ্ধের উস্কানির’ শামিল বলে উল্লেখ করে একে ‘অপেশাদার’ আচরণ বলে উল্লেখ করেছে ইরান। তবে মার্কিন সেনাবাহিনী পারস্য উপসাগরে নিজের ইরান বিরোধী উস্কানিমূলক পদক্ষেপকে ‘পেশাদার’ বলে উল্লেখ করেছে। শনিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায়, পারস্য উপসাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ এই বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক ...
গুজরাটে বন্যায় দুই শতাধিক প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট প্রদেশে বন্যায় ২১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি । এর পাশাপাশি সরকারি কর্মকর্তারা প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছেন। উদ্ধার কর্মকর্তারা বন্যার পানি কিছুটা কমতে শুরু করলে শতাধিক মৃতদেহ উদ্ধার করেন। কিন্তু গত দু’দিনে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুন হয়েছে। গুজরাটের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে চার লাখ মানুষ। এ বছরের মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ...
সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা ছাড়া সম্ভব না সুষ্ঠু নির্বাচন : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন নির্বাচনকালীন সহায়ক সরকার ও সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা ছাড়া নির্বাচন কোনোভাবেই সুষ্ঠ হবে না। সুশীল সমাজের আলোচনায় এই বিষয়ই ওঠে এসেছে। মঙ্গলবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদের হল রুমে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু’র মুক্তির দাবিতে বরকত উল্লাহ বুলু মুক্তি পরিষদ ...
জোড়া শিশু আলাদা হলো
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজে অস্ত্রোপচারকৃত আলাদা করা হয়েছে দুই শিশুকে। সোমবার সকাল ৮টা থেকে পেডিয়াট্রিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলীর তত্ত্বাবধানে শিশুদ্বয়ের অপারেশন কার্যক্রম শুরু হয়। বেলা পৌনে তিনটার দিকে ডা. শিউলী জানান, ‘এখনো অপারেশন চলছে। আমরা শিশু দুটিকে আলাদা করতে পেরেছি। শিশুদ্বয় আপাতত সুস্থ্য আছে।’ তিনি আরও বলেন, ‘এখন আমরা আলাদা হওয়া দুই শিশুর ...
শাহজালালে আমদানি নিষিদ্ধ সিগারেট ও মোবাইল জব্দ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও মোবাইল সেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতরের গোয়েন্দারা। এ সময় চারজন যাত্রীকেও আটক করা হয়। মঙ্গলবার সকাল ৮টার দিকে বিমানবন্দরে এ বিপুল সংখ্যক সিগারেট ও মোবাইলসেটসহ তাদের আটক করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান এর সত্যতা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর