১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:২৬

সদ্য সংবাদ

‘যৌন হয়রানি’ করে সংকটে ইমরান

 আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদ দেশটির তেহরিক-ই ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার জাতীয় পরিষদ এ সিদ্ধান্ত নেয়। এতে করে ইমরান খান বড় ধরনের সংকটে পড়লেন। ডন অনলাইনের খবর থেকে এ তথ্য পাওয়া গেছে । তারই দলের প্রসিদ্ধ নারী আইনপ্রণেতা আয়েশা গুলালাই ৬৪ বছর বয়সী পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান ...

শাহরুখ বাংলাদেশি সোমির পরিচালনায়

বিনোদন ডেস্ক: শুক্রবার মুক্তি পেয়েছে শাহরুখ খান ও আনুশকা শর্মা অভিনীত ‘জব হ্যারি মিট সেজাল’। বাংলাদেশের সোমি পাটওয়ারি ওই সিনেমার প্রচারণামূলক গান ‘ফুররর’-এর ভিডিও পরিচালনা করেছেন। মিখাইল মেহরা তার সঙ্গে ছিলেন। মোহিত চৌহান ও তুষার যোশির গাওয়া গানটির সংগীত পরিচালক প্রীতম ও যুক্তরাষ্ট্রের র‌্যাপার ডিপলো। বৃহস্পতিবার প্রকাশ করা হয় ‘ফুররর গানটি সনি মিউজিক ইন্ডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ’। ইতোমধ্যে ইউটিউব ভিউয়ার্স কোটির ...

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলী এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ইমরান (৩৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন। তাঁর লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। র‌্যাব ১০-এর অতিরিক্ত পুলিশ সুপার মো.মহিউদ্দিন ফারুকীর ভাষ্য, শুক্রবার রাতে কদমতলী ওয়াসা এলাকায় ‘মাদকস্পটে’ র‌্যাব অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন তারাও পাল্টা ...

চলছে মুক্তামনির অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক: বিরল রোগে আক্রান্ত মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তার বাবা ইব্রাহিম হোসেন জানান শনিবার সকাল ৭টা ৫০ মিনিট তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও সার্জারি বিভাগের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, শনিবার সকাল ৮টায় অপারেশন কার্যক্রম শুরু হবে। তবে সময় কতক্ষণ লাগতে পারে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ ...

পাকিস্তানের নতুন মন্ত্রীসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন

অনলাইন ডেস্ক : পাকিস্তানের নতুন মন্ত্রীসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। শুক্রবার স্থানীয় সময় সকালে ইসলামাবাদ প্রেসিডেন্সিতে শপথ নিলেন পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির নতুন মন্ত্রিসভার সদস্যরা। খবর দ্য হিন্দুর। মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মামুন হুসেইন। নতুন মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই পুরনো। শুধু ৬ জন ফেডারেল এবং ১২ জন প্রতিমন্ত্রী নতুন এসেছেন। তবে কয়েকজন পুরনো মন্ত্রীর মন্ত্রণালয় অদলবদল করা হয়েছে। আগেই ...

বিশ্বে রোহিঙ্গা সমস্যা সবচেয়ে ভয়াবহ : ওআইসি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক: মুসলিম দেশ সমূহের জোট ওআইসির মহাসচিব ইউসেফ বিন আহমদ আল-ওসাইমিন বলেছেন, সারা বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর যে সমস্যা রোহিঙ্গা সমস্যাটি সবচেয়ে ভয়াবহ। শুক্রবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ওআইসি এ বিষয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে আলোচনা করে যাচ্ছে। যাতে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেয়া যায়। একই সঙ্গে এ সমস্যা সমাধানে আর্ন্তজাতিক সবাইকে ...

ষোড়শ সংশোধনী নিয়ে রায়ে প্রমাণ হয়েছে সরকারের ক্ষমতায় থাকা বেআইনী : রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে সুপ্রীম কোর্টের রায় প্রকাশের পর স্বৈরাচারীর মসনদ এখন উল্টে পড়ার অপেক্ষায়। তিনি বলেন এই রায়ে প্রমাণ হয়েছে বর্তমান ভোটারবিহীন সরকারের রাষ্ট্রক্ষমতায় থাকাটা জবরদস্তিমূলক ও বেআইনী। যদিও দেশে এখন আওয়ামী আইন চলছে। এই আইনে অবৈধ ক্ষমতার সঙ্গে যুক্ত চর্চিত হিংসার স্ফুরণ ক্রমবর্ধমান মাত্রায় সংঘটিত হচ্ছে। এই আইনে ...

জাবি শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনের মুখে অবশেষে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের এ ঘোষণার পর আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে প্রায় নয় ঘণ্টা আলোচনার পর রাত ৩টার দিকে এ সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, বিকেলে ...

নেত্রকোণায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, এএসপিসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার দুর্গাপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত  হয়েছেন। স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলা সদরে এই সংঘর্ষ হয়েছে। বিএনপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি পালনের সময় এই সংঘর্ষ বাঁধে। অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল হক জানান, সহকারী পুলিশ সুপার শিবলি সাদিক ঘটনার সময় কিছুটা আঘাত ...

বগুড়ায় নির্যাতনের শিকার ছাত্রীকে ধর্ষণের আলামত মিলেছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় নির্যাতনের শিকার ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে ডাক্তারি পরীক্ষায়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে ওই পরীক্ষার প্রতিবেদন বৃহস্পতিবার বিকেলে পুলিশকে দেওয়া হয়েছে। এদিকে ধর্ষক শহর শ্রমিক লীগের বহিষ্কৃত আহ্বায়ক তুফান সরকারের স্ত্রীর বড় বোন পৌর কাউন্সিলর মারজিয়া হাসান রুমকির বাড়িতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ওই ছাত্রী ও তার মাকে নির্যাতন ও ন্যাড়া করে ...