নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদনের শুনানি অব্যাহত রয়েছে। আজ বুধবারও পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রয়েছে। দ্বিতীয়দিনের মতো শুনানি শেষে গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ পরবর্তী শুনানির জন্য এই দিন ধার্য করেন। আদালতে খালেদার জিয়ার পক্ষে শুনানি করেন ...
সদ্য সংবাদ
আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ। বিশ্বের সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশেও পালিত হবে আন্তর্জাতিক আদিবাসী দিবস। এই দিনে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের অধিকারবঞ্চিত আদিবাসীরাও তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামবেন। আদিবাসী দিবস উপলক্ষে আজ রাজধানী ঢাকাসহ সারা দেশে বেশকিছু কর্মসূচি নিয়েছে বাম ও সাংস্কৃতিক সংগঠনগুলো। বাংলাদেশের আদিবাসীদের মধ্যে বিরাট একটি অংশ দেশের পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বাস ...
আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
নিজস্ব প্রতিবেদক: আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস। ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে জ্বালানি ব্যবহারে জনগণকে সচেতন করে তুলতে প্রতি বছরের মতো এবারও যথাযথভাবে দিবসটি পালন করা হবে। ১৯৭৫ সালের ০৯ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রের জন্য শেল অয়েল কোম্পানির কাছ থেকে ৫টি গ্যাস ক্ষেত্র কিনেন। বাংলাদেশ সরকার ২০১০ সাল থেকে দিবসটি পালন করে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ...
রাজশাহীতে শিবির নেতাকর্মী গ্রেফতার ১২
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শহরের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নগরীর দেবিশিংপাড়া এলাকার একটি ছাত্রাবাসে এ অভিযান চালায় পুলিশ। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশকে জখম করার অভিযোগের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। নগরীর বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বাদী হয়ে পুলিশকে জখম করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। বিকেলে তাদের ...
চট্টগ্রামে সোনার বারসহ গ্রেপ্তার ৩ জন
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে ৮টি সোনার বারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত ৯টার দিকে রিয়াজউদ্দিন বাজারের একটি মুদির দোকান থেকে সোনার বার উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মামুন (৩০), নূরনবী (৩৭) এবং ফয়জুল হক (৩৮)। নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুর রহিম জানান, রিয়াজউদ্দিন বাজারের মাহমুদ এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকানে ...
যুক্তরাষ্ট্রের গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি উ.কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সামরিক ঘাঁটি গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর পিয়ংইয়ং গুয়ামে হামলার হুমকি দিয়েছে। দুই দেশের হুমকি-পাল্টা হুমকির মাত্রা যেন আরো চরমে পৌঁছাল। উত্তর কোরিয়া এর আগে যুক্তরাষ্ট্রে হামলার হুমকি দিলেও, তা ছিল বলতে গেলে বাকসর্বস্ব। কিন্তু এবার ...
তুরস্কে ও চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি পর্যটন অঞ্চলে মঙ্গলবার ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্বিক জরিপ সংস্থা এএফপিকে একথা জানায়।তবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল তুরস্কের এজিয়ান এলাকার একটি ব্যস্ততম পর্যটন রিসোর্টের ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং ১০ কিলোমিটার গভীরে। চীনে ভূমিকম্পে : চীনের উত্তর-পশ্চিম সিচুয়ান প্রদেশ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। স্থানীয় সময় মঙ্গলবার ...
উখিয়ায় ইয়াবা সহ পাচারকারী আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা একটি যাত্রীবাহি সিএনজি গাড়ী তল্লাসি চালিয়ে ৯৮০ পিস ইয়াবা সহ উপজেলার হলদিয়াপালং গ্রামের জাকির হোসনের ছেলে আব্দুল মন্নান (২৮) কে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় সিএনজি গাড়ী যোগে পাচারকারী ইয়াবা সহ কক্সবাজার যাওয়ার পথে মরিচ্যা চেকপোষ্টের সামনে পৌছলে গাড়ীতে তল্লাসি চালিয়ে ইয়াবা সহ তাকে আটক করা হয় ...
চট্টগ্রামে টাইগারদের প্রস্তুতি ম্যাচ শুরু বুধবার
অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সামনে রেখে বাড়তি প্রস্তুতি নিতে বুধবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে একটি তিন দিনের ম্যাচ খেলতে নামছে ডাক পাওয়া ক্রিকেটাররা।অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আর চারটিতেই হেরেছে টাইগাররা। গত ১০ জুলাই ঢাকায় শুরু হয়েছে ক্যাম্প। আর ৫ আগস্ট থেকে চট্টগ্রামে চলছে প্রস্তুতি। অসিদের বিপক্ষে সিরিজের দুটি টেস্টের একটি হবে এই চট্টগ্রামে। ৪ ...
কাদেরের কথায় আমোদ পাই: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে আমোদ পান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন , তিনি খুব বেশি কথা বলেন। যদিও এসবের উত্তর দেয়ার প্রয়োজন মনে করি না। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর