১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৫৮

সদ্য সংবাদ

সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড দ্রুতই বাস্তবায়ন হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর নির্দেশে সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ডের কার্যক্রম ৮০ ভাগ এগিয়েছেে । খুব দ্রুতই এটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার টাঙ্গাইলের রাবনা এলাকায় মহসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব সকথা বলেন। তিনি আরও বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মত দিয়েছেন। তিনি তথ্য মন্ত্রীকে এ বিষয়ে নিদের্শনাও দিয়েছেন। নবম ...

ঢাকা মেডিকেলে ফেন্সিডিলসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বুধবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের কলেজ গেট থেকে হাসপাতলে দায়িত্বরত আনসার সদস্যরা ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- চাঁদপুর জেলার আঃ হান্নানের ছেলে পারভেজ (২৮), নুরুল হকের ছেলে আঃ জব্বারের (১৯) ও হাজীগঞ্জ উপজেলার আঃ মান্নানের ছেলে সবুজ (২৮)। ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার আঃ রউফ জানান, ঢামেক নতুন ভবনের নিচ থেকে পুরাতন ...

বিপিএলে খেলতে পারবে না বরিশাল বুলস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হবে ২ নভেম্বর। তবে এর আগেই ফ্র্যাঞ্চাইজি  দলগুলো শুরু করেছে নিজেদের দল গোছাতে। তবে এ দিক থেকে ব্যতিক্রম ছিল বরিশাল বুলস। তারা কোন খেলোয়াড়কেই তারা নিশ্চিত করেনি। অবশেষে জানা গেল দলটি এবারের আসরে অংশগ্রহণ করতে পারছে না। পঞ্চম আসরে তারা আর্থিক অসঙ্গতির কারণে ও শর্ত লঙ্ঘন করায় থাকছেনা। ফলে এবারের বিপিএল সাত ...

৩৮তম বিসিএসে আবেদনের শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আবেদনের সময় শেষ হচ্ছে ৩৮তম বিসিএসে অনলাইন আবেদন প্রক্রিয়া। পিএসসি সূত্রে জানা গেছে, এই বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে। পিএসসি ...

ইলিশকে বাংলাদেশের নিজস্ব পণ্যের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। তবে এতদিন ইলিশ যে বাংলাদেশের নিজস্ব পণ্যের স্বীকৃতি ছিল না। জামদানির পর এবার বাংলাদেশের ইলিশ মাছ ভৌগোলিক নির্দেশক বা জিআই (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর ফলে ইলিশ সারা বিশ্বে বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে স্বীকৃতি পাবে। বাংলাদেশের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে এবার ইলিশ নিজস্ব পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর আগে ...

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগুন ছড়িয়ে পড়ার আগেই অগ্নিনির্বাপক ফোম দিয়ে তা নিভিয়ে ফেলতে সক্ষম হন। পরে ফায়ার ব্রিগেড এসে রুমে সৃষ্ট ধোঁয়া বের করে দেয়। সার্ভার রুমে সংঘটিত এ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত। আজ সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনে অবস্থিত সার্ভার রুমে মাল্টিপ্লাগ কানেকশনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয়। এর পরপরই ...

সরকার বিচার বিভাগের প্রতিপক্ষ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন বর্তমান সরকার বিচার বিভাগকে প্রতিপক্ষ বানিয়েছে , সরকার দৈত্যে পরিণত হয়েছে, যেটি সবকিছু ধ্বংস করে দিচ্ছে। বিএনপির মহাসচিব বুধবার সকালে ঢাকা জেলা জজকোর্ট মিলনায়তনে ঢাকা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দেশ কীভাবে চলছে, কীভাবে দেশের শাসন ...

লোভনীয় অফারে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বিদেশি চক্র

নিজস্ব প্রতিবেদক: ইন্টারনেট ও মোবাইলে লোভনীয় প্রাপ্তির মেসেজ দিয়ে বিদেশি একটি প্রতারক চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ সব কাজে দেশীয় কিছু লোককে ব্যবহার করছে তারা। মঙ্গলবার রাতে ৫ নাইজেরিয়ানসহ এ চক্রের ৭ প্রতারককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদর দফতরে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমনটিই জানালেন পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মো. আহসান হাবিব পলাশ। ...

তৈরি পোশাক শিল্প নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত : আমু

নিজস্ব প্রতিবেদক: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়ে অতীতে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল; এখনো অব্যাহত রয়েছে। এ খাতে আমাদের রফতানি প্রবৃদ্ধি ঠেকাতে প্রতিযোগীরা তৎপর রয়েছে। তবে কোনো অপতৎপরতা বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারেনি এবং তৈরি পোশাক শিল্পখাতের অগ্রগতিও দাবিয়ে রাখতে পারবে না।’ রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যশনাল কনভেনশন সিটিতে বুধবার সিইএমএস গ্লোবাল ইউএসএ এবং এশিয়া প্যাসিফিক আয়োজিত ১৮তম আন্তর্জাতিক ...

৫৭ ধারা বাতিলের দাবী সিপিবি’র

নিজস্ব প্রতিবেদক: গণতান্ত্রিক বাম মোর্চা দাবী জানিয়েছে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের। সিপিবি জেলা সাধারণ সম্পাদক শ্রীদাম দাস বুধবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ওই দাবী জানান। শ্রীদাম দাস অভিযোগ করে জানান, সরকার জনগণের কণ্ঠরোধ করার জন্য ৫৭ ধারা প্রয়োগ করছে, যাতে করে সরকারের বিরুদ্ধে কথা বলতে কেউ না পারে। এছাড়াও সমাবেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ...