নিজস্ব প্রতিবেদক: বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের দাবিতে রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে। এদিন বেলা ১১ টায় নগরীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে কাচারী বাজার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার বাবলুর সভাপত্বিতে সমাবেশে বক্তব্য রাখেন, পলাশ কান্তি নাগ, আবু রায়হান বকসি প্রমুখ। পরে ...
সদ্য সংবাদ
এরশাদের জোট ছেড়ে গেল ২১ দল
নিজস্ব প্রতিবেদক: এইচএম এরশাদের জাতীয় পার্টির নেতৃত্বাধীন ‘সম্মিলিত জাতীয় জোট’ থেকে বেরিয়ে গেল ২১টি ইসলামী দল। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ২১টি ইসলামী দলের জোট ‘জাতীয় ইসলামী মহাজোটের’ চেয়ারম্যান খাজা মহিব উল্ল্যাহ শান্তিপুরী। আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে নির্বাচনে বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে গত ৭ মে ৫৭টি দল নিয়ে সম্মিলিত জাতীয় ...
কলাপাতায় মোড়ানো নবজাতকের লাশ
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পলাশপোল এলাকায় পুকুরের পাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে পলাশপোল এলাকার মেরী স্টোপস ক্লিনিকের পেছনের একটি পুকুরের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, সকালে স্থানীয়রা পুকুর পাড়ে কলাপাতা দিয়ে মোড়ানো নবজাতকটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। কে বা ...
স্বামীর সঙ্গে ঝগড়া করে ছাদ থেকে লাফিয়ে স্ত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে ছয়তলা ছাদের উপর থেকে লাফ দিয়ে নূরজাহান আক্তার মুন্নি (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পশ্চিম যাত্রাবাড়ীর ৩৫/১ শহীদ ফারুক রোডে রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুন্নির স্বামী আনোয়ার হোসেন জানান, তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে তিনি ছয়তলা ছাদের উপর থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তিনি ...
টিকেট না পেয়ে ৫ শতাধিক বাংলাদেশির হজ অনিশ্চিত
নিজস্ব প্রতিবেদক: ভিসা হয়েছে। কিন্তু এজেন্সির প্রতারণায় বিমানের টিকেট পাননি। এতে করে ৫ শতাধিক বাংলাদেশির হজ অনিশ্চিত হয়ে পড়েছে। তারা সবাই রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে অসহায় দিনযাপন করছেন। ভুক্তভোগী হজযাত্রীরা বলছেন, হাতে সময় আছে মাত্র একদিন। এর মধ্যে সরকার কোনো ব্যবস্থা না করলে তাদের হজে যাওয়া হবে না। খোঁজ নিয়ে জানা গেছে, আল-সাফা এজেন্সির ৬০ জন, নিবিড় হজ এজেন্সির ৪২ জন, ...
নেতানিয়াহুর বিচারের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবিলম্বে বিচারের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। রোববার দুর্নীতির দায়ে নেতানিয়াহুর বিচারের দাবিতে পেতাহ্ টিকভা নগরীতে এ বিক্ষোভ হয়। ইহুদিবাদী ইসরাইলের অ্যাটর্নি জেনারেল আভিচাই মানদেলব্লিতসের বাসভবনের বাইরে এ বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা দাবি করেন, মানদেলব্লিতস নেতানিয়াহুর বিচারে অযথা সময় নষ্ট করছেন। ‘মামলা ১০০০’ এবং ‘মামলা ২০০০’ নামে পরিচিত দু’টি তদন্ত চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। ...
বন্যায় বাংলাদেশ ভারত নেপালে মৃত্যু ১২০০ জনের
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, ভারত ও নেপালে এবারের চলমান ভয়াবহ বন্যায় ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। এসব দেশের বন্যাকবলিত ও বিপর্যস্ত অঞ্চলের মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে এবং উদ্ধারকারীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। দক্ষিণ এশিয়ার এই তিন দেশে মৌসুমি বৃষ্টিপাতের কারণে প্রতিবছর কমবেশি বন্যা হয়ে থাকে। তবে আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থাগুলো বলছে, এবারের চিত্র বেশিই খারাপ। কয়েক হাজার গ্রাম ...
বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে
নিজস্ব প্রতিবেদক: মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এ প্রবণতা আগামী পাঁচদিন আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা ও ...
নতুন টাকার বিনিময় শুরু
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখায় শুরু হয়েছে নতুন টাকার বিনিময়। রোববার সকাল থেকে এ নতুন টাকার বিনিময় শুরু হয়। একজন বিভিন্ন মূল্যমানের সর্বোচ্চ সাড়ে ১৮ হাজার টাকার নোট বদলাতে পারবেন। তবে চাহিদা কম থাকায় এবার ২ টাকার নোট বিনিময়ের সুযোগ রাখা হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ...
গুলশান হামলা মামলার প্রতিবেদন ১০ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক: আদালত রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন। রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর