আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সেদেশের নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনে প্রায় ৪ শতাধিক রোহিঙ্গা হত্যার ঘটনাকে মানবিক বিপর্যয় উল্লেখ করে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ। তিনি রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতন বন্ধ করে অভিযান থেকে সরে আসতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান। খবর- আল জাজিরার। রোহিঙ্গা নির্যাতন-হত্যাকে এ বছরের সহিংসতার সবচেয়ে খারাপ নজির উল্লেখ করে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের সহযোগিতার ...
সদ্য সংবাদ
আশুলিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার জামগড়া এলাকায় ড্রামের ভিতর থেকে অজ্ঞাত নারীর ৩৮ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকবাবে মৃত নারীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার রাত পৌনে দশটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার প্রবাসী মাসুদ মিয়ার ভাড়া বাসার একটি কক্ষ থেকে অজ্ঞাত নারীর দেহের অংশ গুলো পাওয়া যায়। স্থানীয়রা জানান, মাসুদ মিয়ার ভাড়া বাসার একটি কক্ষ গত দুদিন ধরে বন্ধ রয়েছে। ...
রাজধানীজুড়ে চলছে মাংস কাটার ব্যস্ততা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে রাজধানীজুড়ে পশু কোরবানি ইতোমধ্যে শেষ হয়ে এসেছে। এখন চলছে কসাইদের মাংস কাটার ব্যস্ততা। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের নামাজ শেষ করে পৃথকভাবে সাধ্য অনুযায়ী পশু কোরবানি করেন রাজধানীবাসী। এসব পশুর মাংস কাটার কাজে নিয়োজিত হয়েছেন অসংখ্য মানুষ। গরুর মূল্য অনুযায়ী প্রতি হাজারে ১০০ টাকা চুক্তিতে মাংস কাটার কাজ করছেন এসব কসাই। তবে ...
ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯০তম ঈদ নামাজ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় লাখো মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক এ ঈদগাহে ১৯০তম ঈদ নামাজ অনুষ্ঠিত হয়। এদিন শোলাকিয়া ময়দানে কিশোরগঞ্জ ও দেশের বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই এ ঈদ জামাতে নামাজ আদায়ের জন মুসল্লির ঢল নামে। এতে ইমামতি করেন মাওলানা মুফতি হিফজুর রহমান খান। ঈদের নামাজ ...
রোহিঙ্গা গণহত্যা: নিউইয়র্কে মিয়ানমার কনসুলেট ঘেরাও
দৈনিক দেশজনতা ডেস্ক: অবিলম্বে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো গণহত্যা বন্ধে আন্তর্জাতিক বিশ্বের কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতারা। মিয়ানমারের নির্যাতিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকার বর্ডার খুলে দেবার দাবিও আসে সমাবেশ থেকে। বৃহস্পতিবার (নিউইয়র্ক সময়) দুপুরে ম্যানহাটনে মিয়ানমার কন্সুলেটের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা এনা’র। বার্মা টাস্ক ফোর্স ইউএসএ আয়োজিত এই সমাবেশে ...
বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা সঞ্জীব চৌধুরী আর নাই
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সঞ্জীব চোধুরী আর নাই। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। জানা যায়, তিনি গোপীবাগের নিজ বাসভবনের সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে গিয়ে আহত হন। পরে ...
চামড়া পাচার রোধে ঢাকার ১৩ পয়েন্টে চেক পোস্ট :ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: চামড়া পাচার রোধে ঢাকার ১৩ পয়েন্টে চেক পোস্ট থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। শুক্রবার সকালে রাজধানীর আফতাব নগর গরুর হাট পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, কোরবানির পর পশুর চামড়া নিয়ে মৌসুমি ব্যবসায়ীরা যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেদিকে কঠোর নজর দেবে পুলিশ। ঢাকার ১৩টি পয়েন্টে চামড়া পাচার রোধে কাজ করবে ...
আজ ঢাকা ত্যাগ করছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক: ঐতিহাসিক ঢাকা টেস্টে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। যদিও পথটা সহজ ছিল না। তবুও স্পিনারদের দাপটে ১১ বছর আগে ফতুল্লায় একেবারে জয়ের কাছাকাছি থেকেও হেরে যাওয়ার প্রতিশোধ নিল বাংলাদেশ। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ পেল ২০ রানের ঐতিহাসিক জয়। এই জয়ের রেশ নিয়েই আজ (শুক্রবার) সকাল পৌনে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই ...
আমিরাতে উৎসব আমেজে পালিত হচ্ছে ঈদুল আজহা
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ (শুক্রবার) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ নামাজ ও পশু কোরবানির মধ্যদিয়ে পালন করবে ধর্মীয় দ্বিতীয় বৃহত্তম এ উৎসব। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। ওই অনন্য ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির ...
আজ বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক: ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে এক বিৃবতির মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই বিবৃতিতে তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে দেশ ও জনগণের সেবায় বিএনপি আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ও ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর