১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৩

সদ্য সংবাদ

বান্দরবানে আরাকান আর্মির সদস্যসহ আটক ৩

বান্দরবান প্রতিনিধি:   বান্দরবান-চিম্বুক সড়কের ওয়াইজংশন এলাকা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির ২ সদস্যসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার রাতে আটকের সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও একটি মোটরসাইকেলসহ অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বান্দরবান থেকে মোটরসাইকেল যোগে থানছি যাওয়ার পথে ওয়াইজংশন ক্যাম্পের সেনা সদস্যরা তাদের আটক করে। আটকরা হলেন—আরাকান আর্মির সদস্য ম্যাসোয়াই (২০), খয়লিথোয়াই (২১) ও মোটরসাইকেল চালক ...

ভারতের সুপ্রিমকোর্টে রোহিঙ্গাদের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক: দুই রোহিঙ্গা শরণার্থী রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ভারতীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তারা শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টে এ বিষয়ে আবেদন করেছেন। তাতে তারা বলেছেন, ভারত সরকার তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মিয়ানমারে তারা নির্যাতনের মুখোমুখি হতে পারে। সেখানে আন্তর্জাতিক কনভেনশনের অনেক চুক্তি লঙ্ঘিত হচ্ছে। সুপ্রিম কোর্ট তাদের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে। সোমবার এ বিষয়ে শুনানির দিনও ধার্য করা ...

উত্তর কোরিয়ার হাতে অত্যাধুনিক হাইড্রোজেন বোমা

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া অত্যাধুনিক হাইড্রোজেন বোমা তৈরির ঘোষণা দিয়েছে। আজ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ খুব ভোরে জানিয়েছে দেশটির নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমে এটি বসানো যাবে। কেসিএনএর খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র গবেষণা ইন্সটিটিউট অত্যাধুনিক এ বোমা তৈরি করেছে। আর এর মাধ্যমে দেশটির পরমাণু অস্ত্র ভাণ্ডারের গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাষ দেয়া হলো বলেও খবরে উল্লেখ করা হয়। উত্তর ...

মোদির মন্ত্রিসভায় পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে কয়েকজন মন্ত্রীর পদত্যাগে নতুন করে নয়জন মন্ত্রীর নাম চূড়ান্ত করা হয়েছে। আজ তাঁরা নতুন মন্ত্রী হিসেবে শপথ নেবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় উল্লেখযোগ্য রদবদলের যে ইঙ্গিত কয়েক দিন ধরে পাওয়া যাচ্ছিল, এটা তারই প্রক্রিয়া। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রপতি ভবনে ওই নয়জনের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। নতুন মন্ত্রী ...

উত্তর কোরিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে  উত্তর কোরিয়ায় পর পর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের ওয়েবসাইট জানিয়েছে, ৬.৩ মাত্রার ভূমিকম্পের মাত্রা ছিল ২৩ কিলোমিটারেরও বেশি গভীর। যেখানে ইউএসজিএস জানিয়েছে পূর্বের ভূমিকম্পটি ছিল ৫.২ এবং শূন্য কিলোমিটার গভীরতার। অন্যদিকে ভূমিকম্পের পরপরই দক্ষিণ কোরিয়া দাবি করেছে যে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরেই এ ভূমিকেম্পর সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, যদি এ ঘটনাটি ...

চামড়া ব্যবসায়ীর কাছে চাঁদা আদায়ে যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) চামড়া ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের সময় চাঁদার টাকাসহ কাজী মহসীন আলম বাবু নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে। রোববার সকালে সাভারের বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে সহযোগীসহ তাকে টাকাসহ হাতে নাতে আটক করা হয়। আটক ওই নেতা সাভার পৌর যুবলীগের সর্বশেষ কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ...

চীনে ইন্টারনেট আসক্তি দূর করতে তরুণের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বজুড়ে ইন্টারনেট আসক্তি নিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এ আসক্তি থেকে মুক্তির পথ নিয়ে বিস্তর আলোচনাও চলছে । অনেকেই ইন্টারনেট এবং ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ছে। সেই ইন্টারনেট আসক্তি থেকে মুক্তি দেওয়ার জন্য চীনে বেশ কিছু নিরাময় কেন্দ্র গড়ে উঠেছে। যেখানে এইসব আসক্তগ্রস্থ তরুণ-তরুণীদের চিকিৎসা সেবা দেওয়া হয়ে ...

রোহিঙ্গাদের ওপর অত্যাচার বন্ধ করতে সুচির প্রতি আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রাখাইনে রোহিঙ্গাদের ওপর অত্যাচার বন্ধ করতে দেশটির নেত্রী সুচির প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কুয়ালালামপুরে রোহিঙ্গাদের সংহতি সমাবেশে এ আহ্বান জানান। নাজিব রাজাক বলেন, মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে । অং সান সুচি সাফ জানিয়ে দিয়েছেন রোহিঙ্গা ইস্যুতে তিনি কোনো ধরনের আলোচনায় আগ্রহী নন। রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান মিয়ানমারের ...

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা দেশবাসীকে

নিজস্ব প্রতিবেদক: দেশবাসী ও বিশ্বের সব মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১ সেপ্টেম্বর) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে তারা এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বাণীতে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ বলেছেন, কোরবানির মর্ম অনুবাধন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। পবিত্র ...

মাশরাফি ঈদের শুভেচ্ছা জানালেন দেশবাসীকে

 নিজস্ব প্রতিবেদক: নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফিসহ তার পরিবারের সদস্যরা এবার নড়াইলে নির্মিত ‘মর্তুজা কটেজে’ ঈদ উদযাপন করছেন। আজ নড়াইল শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মাশরাফি। নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মাশরাফি। এ সময় তিনি সাংবাদিক, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করেন। জানা যায়, গত বৃহস্পতিবার মাশরাফি জন্মভূমি ...