১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৫

সদ্য সংবাদ

বংশালে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার বংশালের আলুবাজার এলাকায় পানির মটর ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মোবারক হোসেন (২১)। সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত মোবারকের বন্ধু রাকিব বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আলুবাজার হাজী ওসমান গনি রোডের একটি বাড়িতে পানির মটর ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোবারক। পরে ...

তৈরি পোশাকের নতুন বাজার জর্জিয়া

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তৈরি পোশাকের নতুন বাজার হবে ইউরোপের দেশ জর্জিয়া। ঢাকায় সফররত দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জালাগানিয়ার সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠকে এমনটি আশা করা হয়েছে। সোমবার রাজধানীর কারওয়ান বাজার হাতিঝিলে বিজিএমইএ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিজিএমইএ ও জর্জিয়ার সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুই দিনের সফরে ১১ সেপ্টেম্বর তারা ঢাকায় আসেন। বৈঠকে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ...

বেগম খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস আজ। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে। ৩৭২ দিন কারাবন্দী থাকার পর ২০০৮ সালের এ দিনে মুক্তি পান তিনি। এরপর থেকে দলীয় প্রধানের মুক্তির এ দিনটিকে বিএনপি তাদের নেত্রীর কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে। কারামুক্তি দিবস উপলক্ষে ...

ঢাকা থেকে শরীয়তপুরে নৌ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: পদ্মার স্রোতের তোড়ে পন্টুন বিচ্ছিন্ন হয়ে তিনটি লঞ্চ ডুবে যাওয়ার পর সদরঘাট টার্মিনাল থেকে শরীয়তপুর ও ওয়াপদা রুটে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল আটটার পর থেকে ওই রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। ভোর পাঁচটার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চঘাটে তিনটি লঞ্চডুবির ঘটনা ঘটে। নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন ...

টেক্সাসে খেলা দেখার সময় গুলি, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেলিভিশনে একটি ফুটবল ম্যাচ দেখার সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। পরে হামলাকারীকেও হত্যা করেছে পুলিশ। খবর: ইউএসএ টুডে ও দ্য গার্ডিয়ানের। টেক্সাস কর্তৃপক্ষ বলছে, রোববার স্থানীয় সময় রাত আটটার দিকে শহরের প্লানোর একটি বাড়িতে এ ঘটনা ঘটে। প্লানোর পুলিশ কর্মকর্তা ডেভিড তেলি বলেন, এ ঘটনায় গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি ...

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালাচ্ছে দেশটির সরকার। এজন্য মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সোমবার সকালে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উখিয়ায় রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন শেষে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরতে জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ...

ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীতে শিশু ধর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর ছাত্রলীগের ৪৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরুজ তালুকদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মাসুদ পারভেজ ফুসলিয়ে ৩য় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুকে রোববার বিকেলে ধর্ষণ করে। ঘটনাটি ওই শিশুর মা-বাবা জানাতে পেরে টঙ্গী থানায় অভিযোগ করেন। ...

চট্টগ্রাম ও ঢাকাগামী নৈশকোচ থেকে ৭২ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি: র‍্যাব কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম ও ঢাকাগামী নৈশকোচে তল্লাশি চালিয়ে ৭২ রোহিঙ্গাকে আটক করেছে। রোববার রাত আটটা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন নৈশকোচে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন জানিয়েছেন, আটক রোহিঙ্গারা বাংলাদেশে এসে কৌশলে ঢাকা ও চট্টগ্রামে চলে যাচ্ছিল। কক্সবাজারের লিংক রোড এলাকায় নৈশকোচে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটক ...

ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর দক্ষিণ উপকূলে বৃহস্পতিবার রাতে আঘাত হানা ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এদিকে ওই ভূমিকম্পের পর এখন মেক্সিকোতে আফটারশক (পরাঘাত) অনুভূত হচ্ছে। জুছিতান শহরের প্রায় এক-তৃতীয়াংশ বাড়িই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। নিহতদের মধ্যে ওই শহরেরই রয়েছেন প্রায় ৩৬ জন। ওয়াক্সাসা ও চিয়াপাসের কর্মকর্তারা বলছেন, হাজোরো ঘরবাড়ি ও স্কুলের ক্ষতি হয়েছে। হাজারো মানুষ ...

রাখাইনে শুধু তিন জেলাতেই ১৫০ গ্রাম রোহিঙ্গা শূন্য

আন্তর্জাতিক ডেস্ক: বেশ কিছুদিন ধরেই মিয়ানমারের আরকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর চলছে বর্বর নির্যাতন ও গণহত্যা। বার্মিজ আর্মি ছাড়াও বিজিপি, নাসাকা বাহিনী ও উগ্র বৌদ্ধরা এ হত্যাযজ্ঞ চালাচ্ছে। নাফ নদের ওপারে এখনো জ্বলছে গ্রামের পর গ্রাম। লাখ লাখ মানুষ প্রাণভয়ে টেকনাফের লাম্বা বিল, উখিয়ার আঞ্জুমানপাড়াসহ অনেকেই সমুদ্রপথ পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছেন। বাংলাদেশ মুখি মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর জনস্রোত কমার ...